টার্গেট ডিসেম্বর সিজন ২ এ আমার অংশগ্রহণ( Double dolphin now)
আসসালামু আলাইকুম
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন। “আমার বাংলা ব্লগ’’ এ আয়োজিত তৃতীয় টার্গেট ডিসেম্বর সিজন ২ এ অংশগ্রহনের ৪৬ সপ্তাহ পূর্ণ হলো আজ।আজকে আমি অনেক খুশি, তৃতীয় টার্গেট পূরণ করে নতুন টার্গেটটিও পূর্ণ করে ফেললাম। আমার টার্গেট ছিলো ১০,০০০ স্টিম অর্থাৎ ডাবল ডলফিন এ পরিণত হওয়া।যদিও দুই দিন আগে পূরণ হয়েছে, যেহেতু আমি প্রতি মঙ্গলবারে পাওয়ার আপ করি তাই দুদিন পরেই পোস্টটি করে ফেললাম।
সত্যিই আজকে আমি খুবই আনন্দিত।কিন্তু এই মুহূর্তে কমিউনিটিতে খুব খারাপ একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ কারণে মনটা একটু খারাপ। আমাদের সাজানো গোছানো সুন্দর এই পরিবারে কারো নজর লেগেছে।কমিউনিটির পরিবেশকে নষ্ট করার চেষ্টা চলছে, কিন্তু তাতে কোন কাজ হবে না। আশা করছি খুব শীঘ্রই আবার আগের মত হয়ে যাবে। আমাদের এই প্রিয় কমিউনিটিকে আমরা সকলেই অনেক ভালোবাসি, যেভাবেই হোক আমরা একে রক্ষা করব। কোনভাবেই একে হারিয়ে যেতে দেব না। দাদা রাত জেগে না ঘুমিয়ে আমাদেরকে ভোট দিয়ে কঠোর পরিশ্রম করে তিলে তিলে সাফল্যের দ্বারে নিয়ে গিয়েছেন এই কমিউনিটিকে। দাদার এই সাফল্যেকে আমরা কিছুতেই বৃথা হতে দিবনা।
যাইহোক এবার আমার টার্গেট পূরণ নিয়ে কিছু কথা বলব। আমি কিন্তু পাওয়ার আপকে খুবই ভালোবাসি। যখন থেকে “আমার বাংলা ব্লগে” আয়োজিত ডিসেম্বরের পাওয়ার আপের প্রতিযোগিতা শুরু হয়েছিল তখন থেকেই আমি অংশগ্রহণ করে যাচ্ছি।আমার মনে পড়ে আমি কখনোই কোন সপ্তাহ পাওয়ার আপ করা থেকে বিরত থাকি নি।এক্ষেত্রে স্টিমের দাম কম বা বেশি যাই হোক না কেন আমি নিয়মিত পাওয়ার আপ করে গিয়েছি।আর এভাবেই করে যেতে চাই যতদিন স্টিমিট এ কাজ করে যাব। আমার মনে পড়ে আমি যখন আমার বাংলা ব্লগে প্রথম জয়েন হয়ে ছিলাম তখন আমার মাত্র ২০০ থেকে ৩০০ স্টিম পাওয়ার ছিল। সেখান থেকে নিয়মিত পাওয়ার আপ করে আজ ১০,০০০ স্টিম এ পরিণত করতে পেরেছি। অবশ্যই আমি আমার বাংলা ব্লগের প্রতি কৃতজ্ঞ বিশেষ করে দাদার কাছে। দাদার কাছ থেকে এভাবে সাপোর্ট না পেলে কোনদিনও আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারতাম না। যেহেতু ডিসেম্বরে পাওয়ার আপের এই সিজন শেষ হয়ে যাবে তাই ডিসেম্বর পর্যন্ত আমার নতুন টার্গেট হচ্ছে আরও ৬০০ স্টিম পাওয়ার আপ করা।আশা করছি এটিও করে ফেলতে পারব।
আজ ৫০স্টিম পাওয়ার আপ করেছি, এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ১০,০২৯।পাওয়ার আপ এর পরে হয়েছে ১০,০৭৯স্টিম।পাওয়ার আপকে ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপ করার পূর্বে :
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপ করার পরে :
এছাড়া নিয়মিত হিরোইজমকেও ডেলিগেশন করে যাচ্ছি।আজকে হিরোইজমকে ৫০ স্টিম ডেলিগেশন করেছি, ডেলিগেশন এর পূর্বে ছিল ৩,৫৫৯স্টিম, এখন হয়েছে ৩,৬০৯।এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আমাদের সকলেরই উচিত পাওয়ার আপের সাথে সাথে হিরোইজমকেও কিছু ডেলিগেশন করা, এতে করে আমরা সকলেই উপকৃত হব।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

অভিনন্দন আপনাকে আপু। আপনি একটু একটু করে পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রেখে বেশ এগিয়ে যাচ্ছেন।আপনার টার্গেট পূরণ হয়ে গেছে দেখে ভালো লাগলো।তাছাড়া আমরা প্রতিনিয়ত আপনাদের থেকে উৎসাহ পাই।ধন্যবাদ আপু।
অভিনন্দন আপনাকে আপু। আপনার খুশিতে আমিও খুশি হলাম। দেখতে দেখতে ডাবল ডলফিন হয়ে গেলেন। সত্যিই খুশির খবর। চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভ কামনা রইলো।
ওয়াও স্বাগতম প্রিয় আপু ৷ আপনি ডাবল ডলফিন পা রেখেছেন ৷ আর যদিও বর্তমান সময়ে একটু খারাপ যাচ্ছে ৷ তবে যাই হোক আমার বাংলা ব্লগ কমিউনিটি কোনো কিছু হবে না ৷ আছে থাকবে চলবে ৷
আপু ১০০০০এসপি দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপু
আসলেই আপু সেই কবে থেকে ধীরে ধীরে পাওয়ার আপ করতে করতে আমিও অনেক দূর এগিয়ে গিয়েছি।আর সেই ধারাবাহিকতায় এখনো পাওয়ার করে যাচ্ছি। যেমনটি আপনি ২০০ থেকে ৩০০ পাওয়ার থেকে শুরু করতে করতে এখন পাওয়ার আপ করে নিজেকে ডাবল ডলফিনে পরিণত করেছেন।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
ডবল ডলফিন হওয়ার জন্য অভিনন্দন নেবেন তানজিরা দি 🥳। জিলাপি পাওনা রইলো। দাদা আমাদের বট বৃক্ষ। আমাদের সকলের সাফল্যের পেছনে একজনই আছেন, দাদা। উনি না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না।
প্রথমে জানাই আপনাকে অনেক অনেক অভিনন্দন আপু। আপনি ডাবল ডলফিন হয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো। যদিও আমি নিজেও কয়েকদিন আগে ডাবল ডলফিন পূর্ণ করেছি। এটা কিন্তু সত্যিই অনেক আনন্দের ব্যাপার। আশা করি আপনি আরও অনেক দূরে এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।
প্রথমে আপনাকে অভিনন্দন জানাই। আপনার টার্গেট পূরণ হয়েছে জেনে অনেক খুশি হলাম। আগামী ১ সপ্তাহের মধ্যে আমার টার্গেট পূরণ করার ইচ্ছে রয়েছে। আপনার মত আমারও দশ হাজার এসপি করার টার্গেট ছিল। আমি আশা করি আগামী সপ্তাহের মধ্যে আমার টার্গেট পূরণ করতে পারব। আপনি যখন আমার বাংলা ব্লক কমিউনিটিতে জয়েন করেছেন তখন আপনার 200 থেকে 300 স্টিম পাওয়ার ছিল, আর আজ ১০ হাজার পার হয়েছে। প্রতি সপ্তাহে নিয়মিত পাওয়ার আপ করলে যে কোন টার্গেট পূরণ করা সম্ভব। আপনার মত আমি নিজেও পাওয়ার আপকে অনেক ভালোবাসি। আমি নিজেও নিয়মিত পাওয়ার করি। কিন্তু আমার অনেক গ্যাপ হয়ে যায় পাওয়ার আপ করতে। আগামী সপ্তাহে পাওয়ার আপ করে আমার টার্গেট পূরণ করে ফেলব।
পাওয়ার বৃদ্ধি করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি একটি বড় এমাউন্ট স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই।আপনার পাওয়ার বৃদ্ধি করা দেখে আমিও উৎসাহ পাই। আশা করছি আপনি খুব শিঘ্যরই আপনার লক্ষে যেতে পারবেন।
শুভকামনা রইল।
প্রতি সপ্তাহের মত এই সপ্তাহ বড় এমন পাওয়ার বৃদ্ধি করেছেন। এগিয়ে যান আপু মনি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আপু প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি আপনার লক্ষ্যে পৌঁছেছেন দেখে খুবই ভালো লাগলো। সত্যি আপু বর্তমানে সবার মন খারাপ। আসলে যেই মানুষগুলো আমাদের জন্য এত কিছু করছে তাদের নিয়ে বাজে মন্তব্য করা সত্যি বিবেকহীন মানুষের কাজ। দাদা অনেক পরিশ্রম করে তিলে তিলে এই কমিউনিটি গড়ে তুলেছেন। কত রাত জেগে থেকেছেন তার কোন হিসাব নেই। আমরা সবটাই দেখেছি। আশা করছি কোন বাঁধা আমাদের এই পরিবারের উপর পড়বে না। সবকিছুই আবার স্বাভাবিক হয়ে যাবে।🤲🤲🤲