আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭৬ by abb-fun

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

বৃষ্টি ভেজা এই রাতে,

তোমার কথা শুধু মনে পড়ে

তুমি আসনি বলে ,

আমি এখনো রয়েছি জেগে ।

তুমি আসবে বলে

আমি রয়েছি পথ চেয়ে।

লেখক

@rupok

লেখক এর অনুভূতি:

এই কবিতায় প্রিয় মানুষের অপেক্ষার কথা বলা হয়েছে। প্রিয় মানুষের পথ চেয়ে বসে থাকার অনুভূতি বোঝানো হয়েছে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

এই বৃষ্টি ভেজা রাতে,
হৃদয়ে তোমার ছবি ভাসে।
তোমার অপেক্ষায় রয়েছি পথ চেয়ে
তুমি আসবে ফিরে, এই আশা নিয়ে।
অনেক ব্যথা মনে, তবু স্বপ্ন দেখি জেগে,
তুমি আমার ভালোবাসা, ফিরবে এই জীবনে।

 2 years ago 

মনে আশা নিয়ে প্রিয়জনের প্রতীক্ষায় হয়তো অনেক প্রহর কেটে যায়। তবুও সবাই প্রতীক্ষায় থাকে একদিন প্রতীক্ষার প্রহর শেষ হবে। আর প্রিয়জন ফিরে আসবে। দারুন লিখেছেন ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, আপনার এত সুন্দর মন্তব্যটির জন্য।

চমৎকার লিখেছেন। কবিতার লাইনগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

 2 years ago 

আপনার এই মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 

বৃষ্টি ভেজা বাদল দিনে
একলা বসে ঘরের কোণে
স্মৃতির ভেলায় ভাসি
তোমায় ভালোবাসি।

তাইতো তোমার পথ চেয়ে
বৃষ্টি ফোটায় সতেজ হয়ে
তোমায় শুধু বুঝি
তাইতো তোমায় শুধু খুঁজি,,,

অসাধারণ লিখেছেন আপু। সত্যিই আপনাদের কাব্য প্রতিভা মুগ্ধ হওয়ার মতো।

 2 years ago 

আসলে একটি কাব্য কবিতায় তখনই প্রাণ পায়।
যখন তার ছন্দ, তাল, লয়, মাত্রা এসব ঠিক থাকে। আর সত্যি কথা কি আমরা মাত্রা সম্পর্কেই ধারণা রাখি না অনেকেই।যখন এগুলো ঠিক থাকে তখন একটি কাব্য কবিতা ছড়াগুলো পূর্ণতা পায়।

 2 years ago 

বৃষ্টি ভেজা দিনে প্রিয়জনের প্রতীক্ষায় হয়তো কেটে যায় সময়। অনুভূতিতে খুঁজে বেড়াই সেই প্রিয়জন। আপু আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন হয়েছে।

 2 years ago 

পথ চেয়ে আজ ক্লান্ত দুচোখ
তবুও খুঁজে ফিরে শুধু তোমায়
আসবে কি তুমি আমার পাশে?
ভেবে দুচোখ জলে ভাসে।
প্রতীক্ষার প্রহর হয় না যে শেষ
বসে বসে গুনি সময়ের হিসেব।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওয়াও আপু বেশ দারুণ লিখেছেন। আপনার অনু কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।

দারুন লিখেছেন আপু।

 2 years ago 

ফিডব্যাক জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আকাশে তারার মেলা,
মনে শুধু তোমার মেলা।
মনে পড়ে তোমার কথা,
আসবে তুমি বলে কথা।

পথের ধারে রয়েছি আমি,
তোমারি অপেক্ষায়।
তুমি আসবে বলে কাটিয়ে দিলাম
সারা জীবন শূন্যতায়।

বাহ বেশ চমৎকার লিখেছেন তো। আস্তে আস্তে আমার বাংলা ব্লগের সকলেই দেখছি ভালো কবিতা লিখতে শিখে যাচ্ছে।

 2 years ago (edited)

বৃষ্টি বিলাসের এই রজনীতে
তোমাকে মনে পড়ে প্রিয় মনের খুব গহীনে
আজও তোমার ছায়া চোখে ভাসে
তুমি আসবে বলে জেগে আছি এই রজনীতে।

দুই চোখের পাতা এখনো এক হয় নি
তুমি আসবে বলে এখনো জেগে আছি
এই রজনীতে তোমায় নিয়ে বৃষ্টি বিলাসে ভিজবো তাই।

তোমার অপেক্ষায় হৃদয় ব্যাকুল
বৃষ্টির রিমঝিম শব্দে দক্ষিণে হাওয়াতে
আজও পথ চেয়ে আছি তোমার জন্য।

দারুন লিখেছেন। কবিতার লাইনগুলো মনে হচ্ছে মনির গহীন থেকে উঠে এসেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।

 2 years ago 

বৃষ্টি ভেজা আমার শহরে তুমি রোদ্দুর।
তুমি আমার মনের অতলের প্রিয় একটি সুর।
তোমার মাঝে বিলীন হয়ে যেতে আমি চাই।
তোমার ভালোবাসা পাওয়ার আজও অপেক্ষায়।

 2 years ago 

ফুরফুরে হাওয়া মেশানো ঝিরিঝিরি বৃষ্টিতে,

তোমারই প্রতিচ্ছবি মনেতে ভেসে ওঠে

তুমি কথা দিয়েও আসোনি বলে,

আমি এখনো অপেক্ষায় রয়েছি দিন গুনে।

তুমি আসবে বলে

আমি এখনো প্রতীক্ষায় প্রতীয়মান হয়ে।

 2 years ago 

বসন্তের হিমেল হাওয়া বইছে
আর তোমার কথা ভেবে ভেবে
আমি থাকি অপেক্ষার প্রহর গুনে
কখন তুমি আসবে আমার সনে
তোমার ওই মলিন হাসি নিয়ে
আমি বার বার ফিরে দেখি,
তবুও দেখা মিলে না তোমার
আজও খুজি আমি তোমার মলিন হাসি।

 2 years ago 

বৃষ্টি ভেজা এই দিনে,
যদি তুমি থাকতে পাশে।
কোথায় যেন হারিয়ে গেলে,
খুঁজে বেড়াই সারাদেশে।

তোমার অপেক্ষায় দিন গুনি,
সারাদিন ভেবে বসে থাকি।
খুঁজে পাই না কোথাও তোমায়,
নিরবে ‌ বসে দিন কাটি।

রাতে ঘুমালে স্বপ্ন দেখি,
এই বুঝি এলে তুমি।
চোখ খুললে দেখিনা তোমায়,
তাই জন্য হতাশ আমি।

 2 years ago 

মাঝে মাঝে প্রতীক্ষার প্রহর কাটে না। আর হতাশা এসে মনে বাসা বাঁধে। আপু আপনি দারুন লিখেছেন। আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন ছিল।

 2 years ago 

বৃষ্টির রিমঝিম শব্দ
আর তোমার প্রেম
দুই মিলে করে তোলে আমায়
আবেগে আর চঞ্চল।।

বৃষ্টি ভেজা রাতে
দুচোখ ওগো।তোমায় খুঁজে
আসিবে কি ফিরে তুমি
মোর হৃদয়ের মাঝে?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37