আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০০


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

কথাই সুখ - কথাই দুখ,
কথা দিয়ে ভাঙতে পারে,
হাজার মানুষের বুক।
কথার জন্য যুদ্ধ,
কত রক্ত, কতই না হাহাকার।
ভাগ হল দেশকে দেশ
বর্ডারে আজ কাঁটাতার।

লেখক

@narocky71

লেখকের অনুভূতি:

বাক স্বাধীনতার জন্য কত যুদ্ধ, কত রক্ত কত হাহাকার। কথার জন্যই হলো আজ বর্ডারে কাঁটাতার। বিশ্ব যদি হত আজ একাকার। শিক্ষা কিংবা চিকিৎসার জন্য যেতে পারতো মানুষ নির্দ্বিদায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

মুখের ভাষায় অনেক কিছু
মুখের ভাষায় মধু,
মুখের ভাষায় হয় জয়
মুখের ভাষায়ই পরাজয়,
কথা হচ্ছে কেনাবেচা,
কথায় পায় কষ্ট,
এই কথাতেই অনেকের
জীবন হয় নষ্ট।
ভালোবাসার মিষ্টি কথায়
ফুটে যেমন ফুল,
কথায় কাউকে কষ্ট দিয়ে
করব না তো ভুল।

 last year 

ধ্বংসেও তো কথা জড়ায়, নির্মাণেও তাই,
একটি মিষ্টি কথায় মুছে যায় শত ব্যথার নাই।
নীরবতা যতই থাকুক, কথা চায় প্রকাশ,
অভিমানে জমে থাকে কত অজস্র পরাজ।
তাই তো বলে মানুষ, ভেবেই বলো কথা,
কারণ কথার ধাক্কায়ই ভাঙে হৃদয়পাথা।

 last year 

মুখের ভাষাই বিশ বাণী
মুখের ভাষাই মধু,
কথা বলাতেই হয় তৈরি
শিরোনামহীন অজস্র শত্রু।

মুখের বুলির এতই মূল্য
তাহা নিয়ে নেই কোনো ধারণা,
এই বুলির জন্যে বাঙালি দিলো রক্ত
নিল্লজ্জের ন্যায় তবুও ইংরেজি করি চর্চা।

 last year 

কথাই সুখ, কথাই দুঃখ,
কথায় ফুটে হাসি, কথায় নামে শোক।
একটি বাক্য ভালোবাসার,
ভিজিয়ে দেয় শুষ্ক হৃদয়ের লোক।

কথার আগুনে জ্বলে শহর,
কথার স্নেহে গড়ে ঘর।
একটি ভুলে ভাঙে সম্পর্ক,
একটি প্রার্থনায় মেলে আবার ধর।

 last year 

কথার ছোঁয়ায় জাগে আশা,
আবার কথায় গড়ে নাশা।
একটি ভুল শব্দে ভেঙে যায়
বছরের সাজানো ভালবাসা।

কথাই পারে মুছে দিতে
চোখের তারায় জোছনার রেখা,
আবার সেই কথার যাদুতে
ফিরে আসে হারানো দেখা।

 last year 

কথাই মধু-কথাই বিষ,
কথা দিয়েই ফুটতে পারে,
বুকের মাঝে কাঁটা নিশপিশ।
কথার জন্য কেনাবেচা,
কত বিদ্রোহ,কত বেদনা।
কলম হলো কথার হাতিয়ার
ভাগ হলো জোড়া সীমানা,
একটি হৃদয়ের মাঝে কাঁটায় ঘেরাবেড়া।।

 last year 

কথায় মিঠে মনের সুর,
কথায় জ্বলে অন্তরে আগুন।
কথার মোহে হারায় মানুষ
ভুলে যায় সব বিষাদের দুঃখগুণ।

কথায় হৃদয়ে বন্ধন গড়ে
কথায় সম্পর্ক হয় চুর।
কথার ছায়ায় ঢেকে থাকে
জীবনের অনেক মমতার সুর।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.086
BTC 58434.85
ETH 1571.19
USDT 1.00
SBD 0.38