আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭৬steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

তুমি হৃদয়ের গভীরে থাকা
মুগ্ধতা ছড়ানো সুভাস
তুমি ভালোবাসায় মিষে থাকা
কল্পনায় ছড়ানো আভাষ।

তুমি আমার কবিতার ঝর্ণা
স্বচ্ছতায় মুড়ানো শীতলতা
তুমি আমার আকাশের তারা
জোসনায় মুড়ানো নীরবতা।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ভালোবাসার অনুভূতিগুলো সত্যি কিছুটা ভিন্ন, তাকে হয়তো ভিবিন্ন উপমা দিয়ে বুঝানোর চেষ্টা করা হয় কিন্তু প্রকৃত ভালোবাসা কোন উপমার সাথে যায় না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

তুমি আমার হাজার উপমা
স্নিগ্ধমাখা ফাগুন হাওয়া
তুমি শুভ্রময় ভালোবাসার রসদ
বেঁচে থাকার ভাবনা।

তুমি আমার কবিতার খোরাক
উজ্জ্বলতায় দোদুল্যমান
তুমি আমার চাঁদনী রাতের
প্রেমভরা গভীর অভিমান।।

 3 years ago 

তুমি হৃদয়ের গভীরে থাকা
মুগ্ধতা ছড়ানো সুভাস
তুমি ভালোবাসায় মিষে থাকা
কল্পনায় ছড়ানো আভাষ।

তুমি আমার কবিতার ঝর্ণা
স্বচ্ছতায় মুড়ানো শীতলতা
তুমি আমার আকাশের তারা
জোসনায় মুড়ানো নীরবতা।

তুমি কল্পনার চাদরে মোড়ানো
আমার স্বপ্ন কন্যা
তুমি অনুভূতির রংয়ে রাঙানো
মনের সুপ্ত বাসনা।

তুমি আমার জোৎস্নার আকাশ
চোখ জুড়ানো মুগ্ধতা
তুমি আমার সুরের মূর্ছনা
শত কষ্টে শুধুই নিরবতা।

 3 years ago 

তুমি আমার হৃদয়ের ভেতরে
ঝরে পড়া পাহাড়ের ঝর্না।
তুমি আমার মনের গভীরে
ঘূর্ণিঝড়ে বাসা বন্যা।

তুমি আমার চোখের ভেতরে
মায়াবী এক দৃষ্টি।
তুমি আমার আকাশে
কালো মেঘে যারা বৃষ্টি।

তুমি আমার ঘুম চোখে
অসাধারণ এক স্বপ্ন।
তুমি আমার গায়ে জড়ানো
শীতের মলিন বস্ত্র।

 3 years ago 

তুমি আমার প্রাণপ্রিয়
কল্পনারী ছবি,
হৃদয় মাঝে লুকিয়ে থাকা
স্বর্ণালী এক রবি।

দূর হয়ে যায় নীরবতা
দেখলে তোমার মুখ,
মায়ায় ভরা কাজল চোখে
পাই খুঁজে পাই সুখ।
♥♥

 3 years ago 

তুমি আমার এক আকাশে
উজ্জল ধ্রুবতারা।
তুমি আমার ভালোবাসার বর্ষায়
শ্রাবণ বৃষ্টির ধারা।

তুমি আমার লেখা কবিতা
শরীরের সুন্দর শীতলতা।
তুমি আমার মুখের ভাষা
ভালোবাসায় মোড়ানো কত আশা।

তুমি আমার হৃদয়ের বাগানে
রংবেরঙের সুন্দর ফুল।
তুমি আমার অলংকার
আমার ভালোবাসার প্রিয় ফুল ।

 3 years ago 

তুমি যদি ঐই সূর্য হও,
আমি হবো তোমার কিরণ।
তুমি যদি বাতাস হও,
আমি হবো তার শীতলতা।

তুমি যদি নদীর স্রোত হও,
আমি হবো স্রোতে ভাসানো নৌকা।
তুমি যদি উত্তাল ঢেউ হও,
আমি হবো ভেসে যাওয়া বালি।

তুমি যদি তীব্র আগুনের শিখা হও,
আমি হবো আগুন নেভানো পানি।
তুমি যদি দিনের দৈঘ্য হও,
আমি হবো সীমাহীন রাত।

তুমি আমার হৃদয়ের স্পন্দন;
মনের বাগানের গোলাপের সুভাস,
তুমি আমার নীল আকাশের;
সাত রঙের ওই রংধনুর আভাস।

তুমি আমার শীতের সকালের;
গায়ে জড়ানো উষ্ণ কোমল চাদর,
তুমি আমার নীল সমুদ্রের;
উপচে পড়া কোমল ঢেউ,
তুমি আমার রাতের আকাশের তারা;
অতি আপন কেউ।

 3 years ago 

চারিদিকে সব ওয়াও ওয়াও কবিতার ছড়াছড়ি দেখছি 🌚।

 3 years ago 

নীরবে নিভৃতে হৃদয় মাঝে
আজও তোমার বসবাস
হৃদয়ের গহীনে খুঁজে পাই প্রিয়
আজও তোমার সুভাস।
কল্পনার আকাশে আজও
তোমার স্মৃতি ভেসে ওঠে বারবার
চিৎকার করে বলে যায় হৃদয়
প্রিয় তুমি যে নেই আমার।
কবিতার মাঝে আজও
খুঁজি ভালোবাসার শীতলতা
দু চোখের ঝর্না ধারা দেখে বুঝে নিও
প্রিয় আমার হৃদয়ে নীরবতা।

 3 years ago 

তুমি আমার দুচোখের কল্পনা
তুমি আমার দু চোখের ভাষা,
তোমার মাঝেই পাই যত ভালবাসার উষ্ণতা।
তুমি পাশে থাকলে হৃদয় কথা কয়,
তুমি পাশে থাকলে নেই কিছুতেই ভয়।
তুমি যদি কঠোর হও
তাহলে আমি হব অবুঝ
তুমি ভালবাসলে
আমি আরো হবো ভালবাসার কাঙ্গাল।

 3 years ago 

তুমি আমার,শীতের দিনের গরম চাদর।
বৃষ্টির দিনের কে. সি. পালের ছাতা।🤪
তুমিই তো সেই, গাছের ডালে ঝুলে থাকা বাঁদর,
গরম কালের ঘামে ভেজা কাঁথা।😐

গরম কালের এ.সি তুমি,
কিংবা দুটো ফ্যান।
তাই তো আমি সারাক্ষন,
করি তোমার ধ্যান।🌚

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63787.74
ETH 1852.24
USDT 1.00
SBD 0.39