আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১০


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অণু কবিতা:

আজকের অনু কবিতা:-

মিটি মিটি আসার আলো মনের মাঝে,
সপ্ন বুনে যাই আমি রঙিন সাজে।
হৃদয় জুড়ে বাজে নরম কোমল সুর,
আশার ডানায় উড়ি আমি দূর বহু দূর।

লেখক:

@nevlu123

লেখকের অনুভূতি:

মানুষ সুখ,ভালোবাসা,হারালেও সপ্ন ঠিকই বুনে যায়। আর আশা নিয়েই বেচে থাকে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

ভোরের হাওয়ায় মিশে যায় আমার গান,
ভালোবাসার ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ।
নীরব রাতেও জ্বলে আশার দীপ,
স্বপ্নের পথ ধরে চলি নিরবিধি চুপচাপ।
তারার চোখে দেখি আমি তোমার ছবি,
মধুর স্মৃতিতে জেগে থাকে মন ছুঁই।
ভালোলাগা হাসে ফুলের কুহুকানে,
তোমার নামই বয়ে চলে বাতাসের গানে।

 last year 

বাহ দারুন লিখেছেন।

 last year 

আশারা ছড়ায় মিঠে রোদ্দুর
স্বপ্নেরা বাজায় রঙিন সুর
হৃদয়ের মাঝে এক অফুরন্ত সুখ
মুখেতে ফুরায় সব ক্লান্তির দুখ।

 last year 

মিটি মিটি আসার আলো মনের মাঝে,
সপ্ন বুনে যাই আমি রঙিন সাজে।
হৃদয় জুড়ে বাজে নরম কোমল সুর,
আশার ডানায় উড়ি আমি দূর বহু দূর।

নিশির বাতাসে ভাসে চাঁদের হাসি,
নীরবতার মাঝে বাজে স্মৃতির বাঁশি।
আলোর রেখায় আঁকি নতুন ছবি,
স্বপ্নের বুকে রাখি রঙিন রবি।

 last year 

ঝিরঝিরে হাওয়ায় খেলে চুপিসারে,
মন ছুটে যায় কোন অজানার দ্বারে।
রঙিন সে পথ, ছায়ায় ছাওয়া,
স্বপ্নে বাঁধা এক জোছনার ছায়া।
হাওয়ার কণ্ঠে বাজে চেনা সুর,
ভালোবাসার ছায়া পড়ে চারিধুর।
চাঁদের পালকে ভেসে যায় দিন,
আশায় বাঁধা এক রূপকথার বিন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62600.26
ETH 1750.35
USDT 1.00
SBD 0.39