আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০৯

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

মিলেমিশে পথচলা হোক একসাথে,
বৈষম্য ভুলে মোরা আগাই নির্বিশেষে।
প্রতিবাদ হোক নিজ গৃহ হতেই,
প্রতিকার আসুক পুরো দেশ জুড়ে।

লেখক

@nusuranur

লেখক এর অনুভূতি:

বর্তমানে বাংলাদেশ এ কোটা বিরোধী আন্দোলন বৃহৎ আকার ধারণ করেছে।যা আমি মনে করি যথেষ্ট যুক্তিযুক্ত একটি ব্যাপার।তার তার প্রেক্ষিতেই আজকের এ কবিতা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

প্রতিবাদ হোক নীরবে ,নিভৃতে
কোমল মনের শান্তিপূর্ণতায়,
কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার শপথ
জাগ্রত হোক সকল জনগনের চিত্ততায়।
সব কালিমাকে জলাঞ্জলি দিয়ে
নব জাগরণের উন্মোচনে,
নিবারণ হোক অন্যায়-অত্যাচার
সুন্দর দেশ গড়ার মনোবাসনায়।।

 2 years ago 

সংরক্ষণ থাকুক দূরে
সকলে একসাথে
ভুল করিনি কখনো কেউ
এ দেশে জন্মাতে

সমান সমান নাগরিকের
সমান অধিকার
চাকরি হবে দিনের শেষে
যোগ্য শিক্ষা যার

 2 years ago 

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মোরা ভাই ভাই
চলার পথে কর্মক্ষেত্রে একতা চাই
তবে হবে বিশ্বজয় সুন্দর পথ চলা
একসাথে মত পোষণ একসাথে কথা বলা।

যেখানে একতা সেখানে সততা
দেশ মোদের মাতৃভূমি দেশ মোদের গৌরব
অক্লান্ত পরিশ্রমে আসবে জয়ের সৌরভ
তবে হবে বিশ্বজয় বিশ্ব মোদের হাতে।

আমরা সবাই স্বদেশী ভাই।
কোটা মুক্ত বাংলাদেশ চাই।
যোগ্যতা আছে যারই তরে ভাই।
চাকুরী নামক সোনার হরিণ,
তারি তরে যেনো রয়।
দেশ করিলে কোটা মুক্ত।
দেশ হইবে বেকার মুক্ত।
এদেশ তোমার, এ দেশ আমার।
কোটা নিয়ে বৈষম্য নয় আর।

লেখোক:@alomgir121

 2 years ago 

পাশাপাশি পথ চলায় নেইকো কোন বাধা,
বৈষম্য সমাজের দান, ভুললেই মনে জমে কাদা।
প্রতিবাদ করো তুমি,
প্রতিবাদ করি আমি।
হাতের পাঁচ আঙুল হয় না সমান,
যার উচ্চতা বেশি তারই হোক দাম।।

 2 years ago 

জীবনের চাপাকলে সবাই পড়ে আছি,
এভাবেই চলছে জীবন এভাবেই বাঁচি।
থাকবো মোরা যতদিন বেঁচে পৃথিবীতে,
কত মানুষ দেখব মোদের বিপরীতে।

একসঙ্গে দলবেঁধে করলে সবাই লড়াই ,
হবে জয় সত্যের, মিথ্যে বলবে পালাই,
এমন করে দেশটাকে করতে হবে দুর্নীতিমুক্ত,
তবেই জাগবে আমাদের সুপ্ত প্রতিভা যত।

 2 years ago 

মিলেমিশে চলবো মোরা কাঁধে কাঁধে রেখে,
একই সাথে থাকবো মোরা জয় করবো বিশ্বটাকে।
এভাবেই এগিয়ে যাব আমরা সকলে,
দেশ যাবে এগিয়ে সবার আগে।
তাই তো মোরা থাকবো একসাথে দলবেঁধে,
বিশ্বকে জয় করব মোদের শক্তি দিয়ে।

 2 years ago 

বৈষম্য দূর হোক
জ্বলে উঠুক আলো
সেই আলোতে পথ মোদের
সহজ হোক আরো।

 2 years ago 

মিলেমিশে পথচলা হোক একসাথে,
বৈষম্য ভুলে মোরা আগাই নির্বিশেষে।
প্রতিবাদ হোক নিজ গৃহ হতেই,
প্রতিকার আসুক পুরো দেশ জুড়ে।

সব ভুলে আজ চলো সবাই
এগিয়ে যাই এক সাথে,
দেশটাকে গড়ি মনের মতো
কঠিন এবং শক্ত হাতে।।

ভুলে যাই সব দ্বিধা দ্বন্দ্ব
জীবন চলার ই পথে,
প্রতিবাদ আর প্রতিরোধ গড়ি
সবাই একই সাথে।

 2 years ago 

শান্তি ছড়াক সব প্রাণে,
হাসি ফুটুক সকল মুখে।
ভালোবাসা ছড়াক হৃদয়ে,
একতায় বাঁধা থাকি সুখে।

সবার জন্য সমান অধিকার,
বৈষম্য ভুলে আসুক প্রভাত।
মিলেমিশে পথ চলবো মোরা,
সুখের পৃথিবী গড়বো হাতে হাত।

 2 years ago 

সুন্দর লিখলে। ছন্দ করে সুন্দর আবেদন প্রকাশ করলে নান্দনিক ভঙ্গিতে।

 2 years ago 

চেষ্টা করেছি দাদা। তোমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। 💞

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 61863.20
ETH 1596.93
USDT 1.00
SBD 0.47