আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ।। অণু কবিতার আসর-১৪০

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

পায়ের সাথে পা এগিয়ে দিয়ে
চলো হারিয়ে যাই দুজন,
কুয়াশা ঢাকা ভেজা ভেজা পথে
হেঁটে চলি সারাক্ষণ।

হাতে হাত রেখে পাশাপাশি থেক
শীতল দেহের মায়ায়,
ভালবেসে তুমি ভালবাসা দিও
এই ভোরের শিশির ছোঁয়ায় ।

লেখক

@ayrinbd

লেখক এর অনুভূতি

ভালোবাসার প্রতিটা মুহূর্ত ভালোবাসা মানুষের সাথে কাটাতে ইচ্ছে করে, ইচ্ছে করে কুয়াশা ভরা সকালে হাতে হাত রেখে হাঁটতে আর উপভোগ করতে প্রাকৃতিক সৌন্দর্য।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

পায়ের সাথে পা এগিয়ে দিয়ে
চলো হারিয়ে যাই দুজন,
কুয়াশা ঢাকা ভেজা ভেজা পথে
হেঁটে চলি সারাক্ষণ।

হাতে হাত রেখে পাশাপাশি থেক
শীতল দেহের মায়ায়,
ভালবেসে তুমি ভালবাসা দিও
এই ভোরের শিশির ছোঁয়ায় ।

হাতে হাত রেখে এগিয়ে নিঃশব্দে
চলো হারিয়ে যাই নীল নীলিমায়,
শিশির ভেজা সবুজের ঘাসের গালিচায়
চলো হেঁটে আসি দিগন্তের প্রান্তে।

চোখে চোখ রেখে আমায় চেনো
শীতল মায়ার বাঁধনে,
ভালোবাসা নিও আর ভালোবাসা দিও
এই হিমশীতল নিঝুম সন্ধ্যায়।

 3 years ago 

সুন্দর হয়েছে ভাইয়া অনু কবিতাটি।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দারুন লিখেছেন ভাইয়া। কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে। প্রিয় মানুষটির হাতে হাত রেখে হারিয়ে যাওয়ার মাঝে অনেক ভালোবাসা রয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সবসময়ই উৎসাহ দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চলো হারায় দুজনা নির্জনে
সব ঝামেলার অবসান মিটিয়ে,
শিশির বিন্দুর শীতল আবেশে
এই পথচলা অবিরত।

হাতের বন্ধন কখনো না খুলে
হৃদয়ের স্পর্শগুলি কখনো না ভুলে,
ভালোবাসার জাল তুমি দিও বিছিয়ে
আমি ধরা দেব রঙিন কুয়াশার চাদরে।

 3 years ago 

ভালোবাসার মানুষের সাথে এভাবে হারিয়ে গেলে তো বেশ হবে দিদি। বেশ ভালো লাগলো আপনার স্বরচিত অনু কবিতাটি পড়ে। অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

ধন্যবাদ দাদা।

 3 years ago 

হাতে হাত মিলিয়ে রেখে,
চোখে চোখ রেখে হারিয়ে যেতে ।
ভালোবাসার মিষ্টি অনুভূতিতে,
মেতে থাকি সারাক্ষণ।

মিষ্টির মধুর সুগ্রানে,
হৃদয়ের মাঝে ভালোবাসার আগমনে।
শিশির ভেজা ঘাসের উপরে,
গুটি গুটি পায়ে হাটি দুজনে।

হৃদয়ের একম মিষ্টি অনুভূতিতে,
হেঁটে চলি তোমারই সাথে।
মনের গভীরে হৃদয়ের টানে,
দুজনে চলি একসাথে।

 3 years ago 

প্রিয় তোমার হাত দুটো ধরে
হারিয়ে যেতে চাই প্রকৃতির মাঝে
তোমার উষ্ণ ছোঁয়া পেতে চাই
প্রিয় সকাল সন্ধ্যা সাঝে ।
তোমার হাত দুটো ধরে প্রিয়
প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার
অপূর্ন বাসনা আজও জাগে মনে
তোমার ভাবনায় প্রিয়
আজও বিরহ জাগে ক্ষণে ক্ষণে।

 3 years ago 

ভালোবাসার মানুষের হাত দুটি ধরে এভাবে প্রকৃতির মাঝে হারিয়ে গেলে তো দারুন হবে আপু। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে
মিশে যাই চলো দুরন্ত কোনো প্রেমের রাজ্যে,
যেখানে রবে শিশির ভেজা স্নিগ্ধ প্রভাত
পাশাপাশি চলবো দুজনে সেই পথ।

জন্ম জন্মান্তরে থেকো ওগো পাশে
মায়াময়,মলিন মুখ খানি প্রতি চেয়ে,
ভালোবাসার বিনিময় চাই শুধুই ভালোবাসা
রোদ যেভাবে দূর করে ভোরের কুয়াশা।

 3 years ago 

দুজনের সপ্নের সাথে সপ্ন মিলিয়ে
চলনা প্রিয় হারিয়ে যাই দুর অজানাতে,
শিশির ভেজা স্নিগ্ধ সকালে
এক সাথে পথ চলি অভিরামে।

বিশ্বস্থরুপে এই হাতটি ধরে থেকো পাশে
মায়াময় এই মুখপানে চেয়ে,
তোমার প্রেমের চাদরে রেখো জড়িয়ে
যেভাবে ঢেকে রয় প্রকৃতি প্রভাতের শিশির বিন্দুতে।

 3 years ago 

প্রিয় মানুষটিকে নিয়ে দূর অজানায় হারিয়ে যেতে সত্যি ইচ্ছে করে। শিশির ভেজা সকাল আর সাথে প্রিয় মানুষটি সত্যিই ভাবতে ভালোই লাগে। দারুন লিখেছেন ভাইয়া।

 3 years ago 

কুয়াশা ঢাকা পথে পা বাড়িয়ে,
এগিয়ে যাব দুজন হাতে হাত রেখে,
চলব একসাথে,যাব বহুদূর,
তোমার সাথে কাটাবো, সময়টা মধুর।

শীতল হাওয়ায় হারিয়ে যাব,
তোমায় মায়ায় জড়াবো বারবার,
তোমার মাঝে খুঁজবো আমি,
সুখের সীমানার দুয়ার।

 3 years ago 

ওয়াও আপু অনু কবিতাটি বেশ দারুন লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

দূর দূরান্তে চলি তোমার সাথে
অচেনা কোনো পথে,
যদি তুমি থাকো আমার মনে।
কুয়াশা ঢাকা প্রকৃতি,
স্নিগ্ধ শীতল হাওয়া
নীল নীলিমায় অপরূপ রূপ
তোমারি ছোঁয়ায় শীতল অরণ্যে,
হেঁটে চলছি দিগ দিগন্তে।
হাতে হাতটি রেখে পাশাপাশি থেকে
ভালোবেসে তুমি ভালোবাসা দিও,
আমার এ হৃদয়ে।

 3 years ago 

চলো দুইজন হারিয়ে যায়
হাতে রেখে হাত।
ভালোবাসার ছোঁয়া দেবো
দেখবো চাঁদনি রাত।

শিশির ভেজা পথে হাটবো
শীতের সকাল বেলা
পাখিরাও গান ধরিবে
করবে মিলন মেলা।

 3 years ago 

দারুন লিখেছেন ভাইয়া। শীতের সকালে শিশির ভেজা ঘাসের উপর প্রিয় মানুষটির সাথে হাটতে দারুন লাগবে।

 3 years ago 

তোমার ভালোবাসার স্পর্শে
কুয়াশা আর শীতল হাওয়া
তবে যেন হয়ে যাবে ভালোবাসা ময়
বুলিয়ে দেবে ভালোবাসার আদর আর স্পর্শ

হাঁটবে আমার দুটো হাত ধরে
কুয়াশার শীতল ধরণীতে
দুজন দুজনাতে ভালোবাসায়
হারাতে চাইগো এই কুয়াশায়।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39