আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭৯

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

বৃষ্টির জলে জল মিশিয়ে
আমি দিব্যি আছি সুখে
তুমি ভাবছো এই তো জীবন,
আমি তখন নিয়তির সাথে লড়ছি।
ফিরবে চড়ুই অভিমান নিয়ে
উঠোনের ধান ফুরিয়ে গেলেও,
তোমার আমার এই পথ চলা
রয়ে যাবে সময়ের শেষ পর্যন্ত।

লেখক

@swagata21

লেখক এর অনুভূতি:

প্রিয় মানুষের জন্য মানুষ অভিনয় করে যায়।এই অভিনয় একে অপরকে ভালো রাখার অভিনয়।আর তাই মানুষ বারবার ফিরে আসে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

আমি প্রত্যেক দিন নতুন প্রতিশ্রুতি নিয়ে
জীবনের সঙ্গে সুখের আশা করি।
কিছু কষ্ট আসলেও তাতে হেসে,
ভালবাসার সাথে আমি বদলে যাই।
জীবনের গান এই সুরে গাইব,
আমার চেয়েও শক্তিশালী হবে তুমি।
স্বপ্নের চারিদিকে আমার কাছে,
পরশ হয়ে সাক্ষাৎ থেকো তুমি।

 3 years ago 

অনেক সুন্দর লিখেছো দাদা 👌। সত্যিই খুব ভালো লাগলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে ।

 3 years ago 

বৃষ্টি বিলাস মন বৃষ্টিতে খোঁজে সুখ
দু চোখের বৃষ্টি বার বার দিয়ে যায় শুধু দুখ
নিয়তির সাথে লড়েছি আমি মেনে নিয়েছি ভাগ্য
অনেক অভিমান জমেছে মনে চড়ুই পাখির মত
এ মনে জমা দুঃখগুলো বইছে অবিরত
তোমার পথ চেয়ে আজও রয়েছি প্রতীক্ষায়
আহত হৃদয় শূন্য পথে ফিরে ফিরে চায়
হাজার বছর অপেক্ষা করেও পেতে চাই সুখ
জীবনের সময় ফুরিয়ে এসেছে পেয়েছি শুধু দুখ।

 3 years ago 

বৃষ্টির জলে জল মিশিয়ে
আমি দিব্যি আছি সুখে
তুমি ভাবছো এই তো জীবন,
আমি তখন নিয়তির সাথে লড়ছি।
ফিরবে চড়ুই অভিমান নিয়ে
উঠোনের ধান ফুরিয়ে গেলেও,
তোমার আমার এই পথ চলা
রয়ে যাবে সময়ের শেষ পর্যন্ত।


তোমাকে সারাক্ষণ যতো হাজার বার
ভালোবাসি বলি ততোবার
চোখের পলকও ফেলিনা,
তোমাকে সারাক্ষণ যতো অজস্রবার
হাত ধরতে বলি ততোবার
বুকের কম্পনও গুনি না…

তোমাকে সারাদিন যতো
সহস্রবার দেখতে চাই
ততোবার নিশ্বাসও ফেলিনা
তোমাকে সারাদিন যতো অসংখ্য বার
পাশে পেতে চাই ততোবার
বাঁচতেও চাইনা…

 3 years ago 

দারুণ সুন্দর লিখেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপু,

 3 years ago 

বৃষ্টির জলে জল মিশিয়ে
আমি দিব্যি আছি সুখে
তুমি ভাবছো এই তো জীবন,
আমি তখন নিয়তির সাথে লড়ছি।
ফিরবে চড়ুই অভিমান নিয়ে
উঠোনের ধান ফুরিয়ে গেলেও,
তোমার আমার এই পথ চলা
রয়ে যাবে সময়ের শেষ পর্যন্ত।

আকাশের ঐ সীমানা ছাড়িয়ে
আমি দিব্যি মেঘে ভাসছি
তুমি ভাবছো হয়তো আমি হারিয়েছি
আমি তখন বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি।
কখনোবা শঙ্খচিল হয়ে আমি
তোমার দিকে নজর রাখছি,
তোমার আমার প্রনয় ছক
একটু একটু করে কষে চলেছি।

থাক না হয় আমার মনের নীল দুঃখ গুলো;
বালিশ চাপা হয়,
নিরবে না হয় কাঁদলাম কিছুক্ষণ;
শ্রাবণের ধারায় কান্না গুলো যাক না হয় ধুয়ে।

চড়ুই পাখির মনের মত;
অতি ক্ষুদ্র আমার মন,
তবুও আমি আশায় থাকি তোমাকে কাছে পাবার;
এটাই যেন আমার জীবনের পন।

ভালোবাসার এক অদৃশ্য অনুভূতি;
তোমার কাছে টানে,
তাইতো হারিয়ে ফেলি দিক, হয়ে যাই নির্বাক;
বাধাহীন ভাবে ছুটে চলি তোমার পানে।

 3 years ago 

সত্যিই খুব সুন্দর লিখেছো কবিতাটা। ভীষণ ভালো লেগেছে আমার।

তোমার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ তোমাকে পু।😊

 3 years ago 

চোখের জলকে আটকে রেখে,
মুখে হাসি রেখেছি বেঁধে।
এটাই তো জীবনের অংশ,
হাসি মুখে দুঃখ ভোলার কষ্ট।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
পরিশ্রমে কাটছে দিন।
তোমায় দেখলে দুঃখ ভুলি,
নিয়তি যেন রেখেছে খুলে।

 3 years ago 

রুমালকে সঙ্গী করে দিয়েছি ভিজিয়ে
মুখে আমি একরাশ প্রশান্তির হাসি নিয়ে
এইতো জীবনের এক টুকরো অভিনয়,
আমার ভাগ্যের নির্মম ভালোবাসায়।
তোমার অভিমান শেষ হবে
যখন অহংকারগুলি ধুলায় লুটাবে,
দুজন দুজনার হাতে হাত রাখা
থাকবে আজীবনের স্মৃতিতে গাঁথা।

 3 years ago 

অনেক সুন্দর লিখেছো বোন।

 3 years ago 

ধন্যবাদ দিদি☺️.

বেশ ভালো লিখেছো বুনু কবিতাটা। আমার কাছে বেশ ভালো লাগলো।😊

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা,অনুপ্রেরণা পেলাম।💝

 3 years ago 

আমার জীবন কঠিনই হোক,
তোমার টা হোক সহজ।
আমার টা নয় দুঃখে ভরা,
তোমার তাতে থাক সুখ।
তোমার মুখের হাসির জন্য,
করলাম না হয় অভিনয়।
একটু খানি চোখের জল,
লুকিয়ে নেবো বালিশে।

তুমি তো দেখছি ইদানিং খুব সুন্দর করে গুছিয়ে কবিতা লেখো। বেশ ভালো লাগলো আমার।

 3 years ago 

আমার লেখা কবিতাটা ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

আমার দুটি চোখের অশ্রু আছে বিধায়
তোমার ছবিগুলো মনের আয়নায় থাকে।
আমার হৃদয়ে কথা আছে বিধায়
তোমার না পাওয়া গুলো কল্পনায় ভাসে,
আমার মনে আনন্দ আছে বিধায়
তোমার কথা ভাবি,
আমার মনে আবেগ আছে
তাইতো অনুভূতি দিয়ে তোমায় খুঁজি।
তোমায় ভালোবাসি প্রিয়
তাইতো অপেক্ষার প্রহর গুনি
তুমি আসবে এটাও আমি জানি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38