আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২০


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

নিয়তির নিষ্ঠুর খেলায়
পরাধীনতার স্বাদ পেলাম,
ভালোবাসার নির্মম ছলনায়
হৃদয় ভেঙ্গে নিঃস্ব হলাম।

তুমি ছিলে হৃদয়ের সীমানায়
ছিলে দিবানিশি কল্পনায়,
সময়ে অসময়ে যতনে রেখেছিলাম
ভালোবাসার বিমল পূর্ণতায়।

লেখকের অনুভূতিঃ

ভালোবাসায় সব সময় পূর্ণতা আসে না, কিন্তু হৃদয়ের পূর্ণতা কখনো হারিয়ে যায় না পাওয়া কিংবা না পাওয়ায়।

লেখক/লেখিকাঃ

@hafizullah

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

যাওয়া মানেই তো আর যাওয়া নয়
টুকিটাকি পায়ের ছাপ
আঙুলে আঙুল ছোঁয়ার স্মৃতি
সেই সব যখন দিয়েছ
তখন প্রেমে, ভালোবাসায় জোয়ার ছিল
আরও কত কি —
হাসি, সুখ সবটাই নির্ভেজাল উল্লাস;
চোখ বন্ধ করে মেঘেদের ছুঁতে
তুমিই শিখিয়েছ।

চলে গেছ বলে যে ছিলে না
কিংবা উল্লাসে দানা দানা বালি এমন তো নয়

মুহুর্তগুলো আজ যেমন আমার
কালও তো আমারই ছিল

হোঁচট বলছে তুমি নেই
অথচ তুমিই আছো সকালের সূর্য হয়ে

বাউলের নিদারুণ প্রেম...

 2 years ago 

যখন ছিলে রোজ সকালে
স্বপ্নে মিলেমিশে
তেমন করেই সব অধিকার
গুটিয়ে নিলে শেষে

হৃদয় থেকে ঝরলো খানিক
রক্ত নদীর ধারা
তবুও মনে রোজ গোপনে
আজ তুমি দাও সাড়া

আমার চেনা সেই গানও তাই
বাজছে বেহাগ সুরে
যদিও এখন তোমার দুহাত
আমার জন্য দূরে

 2 years ago 

আজ আমি অনেক ক্লান্ত,
জীবনের হিসেব কষে।
পাওয়া না পাওয়ার হলো সমাপ্তি,
হলো যে সব দিনের শেষে।

কি পেয়েছি আর কি হারিয়েছি,
থাকুক না হয় সেটা আমার অন্তরায়।
জীবনটা না হয় ভরে থাকুক,
শত দুঃখ, কষ্ট,আর ব্যর্থতায়।

 2 years ago 

তুমি আছো আমার স্বপ্নের আঙিনায়
ছিলে প্রতিটি নিঃশ্বাসে,
আমার অন্তরে জড়িয়ে ছিলে তুমি,
ছিলে আমার বিশ্বাসে।

অভিমানেও ছিলে তুমি
শ্রাবণের মেঘের মতো,
তোমার স্পর্শে ভিজে যেত মন
শীতল জলের মৃদু স্রোতে।

 2 years ago 

প্রকৃতির পাষন্ড খেলায়
মেতে উঠেছ পরবশতায়,
ভালোবাসার মিথ্যে মায়ায়
হৃদয় ভাঙা প্রশ্ন বন্দিতায়।

তুমি ছিলে জ্বলন্ত প্রদীপ হয়ে
ছিলে মনের সন্নিবেশিত রূপে,
সময়ের ঠুনকো হিসেবে উর্ধ্বে
ভালোবাসার শান্ত স্তূপে।।

 2 years ago 

নিঃস্ব আমি আজ নিভৃত প্রান্তরে
বসে ভাবি একা একা,
তোমার স্মৃতির ঝরনায় ভেসে যায় মন
ফিরে আসে না শান্তির দেখা।

কতটুকু ভালোবাসা ছিল বুকে
সে কথা জানাও না তুমি,
আমার ভালোবাসার বিনিময়ে দিলে
তুমি কেবল বিরহের প্রতিশ্রুতি।

 2 years ago 

অপেক্ষায় থাকা হৃদয় আজ ক্লান্ত ভীষণ,
কষ্টেরা গড়েছে আঁধার ভুবন,
স্বপ্নরা মুছে গেল অপেক্ষার ছায়াতে,
হাসিটাও উড়ে গেল অসীম আকাশে।

অবহেলার মাঝে হারিয়ে ফেলেছি সব,
প্রাপ্তির খাতাটা আজও অপূর্ণতায় ভরপুর,
কবে হবে সব বেহিসাবের মিল?
কবে পাব সব ব্যর্থতার সুফল?

 2 years ago 

স্বপ্নগুলো যখন মনের অজান্তে
লুকোচুরি খেলা করে,
নিঃস্ব হয়ে নিশ্চুপ নিরালায়,
তোমার স্মৃতিগুলো ভাবায়
পাওয়া না পাওয়ার আবেগের অনুভূতি
ভালোবাসার চার দেয়ালে বন্দি,
হয়তো কোন এক ফাগুনে,
এসেছিলে বসন্তের কোকিল হয়ে
আজ কষ্টে ভরে থাক আমার মনে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65520.11
ETH 1924.93
USDT 1.00
SBD 0.38