আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
একটা সুন্দর বসন্তের আহ্বানে
আমি মেনে নিয়েছি তীব্র শীতকাল,
আমার হৃদয়ের উত্তাপে স্মৃতিগুলো
বেচেঁ আছে,আমি কাঁপছি ভীষণ।
এতো ভালোবাসা এতো অনুভব
সব কিছুই জুড়ে তুমি তবুও এক সকালে
হঠাৎ করেই আমি কষ্ট পাই অকারণে,
সব কারণ আসলেই কি অকারণ?
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসার জন্য মানুষ সব কষ্ট গুলো সহ্য করে। প্রত্যেকের বিশ্বাস একদিন তার ভালোবাসা সত্যি হবে।ভালোবাসা ভীষণ অদ্ভুত।একে বোঝার থেকে না বুঝতে যাওয়াই ভালো। শুধু অনুভব করা যেতে হয়।আর তাহলেই শীত আর বসন্তের কোনো তফাৎ থাকে না ভালোবাসায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
একটা সুন্দর দিনের সুখের কল্পনায়
আমি হেঁটে চলেছি সকালের কুয়াশায়,
শীতলতার অনুভূতির চঞ্চলতায় কল্পনাগুলো
গভীর হচ্ছে, আমি হারিয়ে যাচ্ছি অজানায়।
এতো চঞ্চলতা, এতো সুখের অনুভূতি
সব কিছুর ভেতর রয়েছে তোমার আকুতি,
হঠাৎ করেই ঘুম ভেঙ্গে যায়, নিঃসঙ্গতা কাঁদায়
সব কিছুর আড়ালেই কি তোমার অনুভূতি?
বাহ,খুবই সুন্দর লিখেছেন লাইনগুলি ভাইয়া।কিন্তু আপনি কোন অজানায় হারিয়ে যাচ্ছেন,বলে যান নাহলে ভাবি খুঁজতেই থাকবে। হি হি
কিছু অকারণের মাঝে লুকিয়ে থাকে,
এক আকাশ ভালোবাসা!
তুমি বুঝো কি তা?
নাকি বুঝেও বা বুঝার ভান করছো!
এই যে এতো ভালোবাসা, স্বপ্ন
তোমাকে নিয়,
তোমারও কি আমার মতো এমন স্বপ্ন!
নাকি শুধুই মিছে মায়ার জালে বেধেঁ রাখা।
সব কারণের নেই কোন উত্তর
মাঝে মাঝে ভালোবাসা শুধুই অনুভব
মাঝে মাঝে জীবনটাই হয়ে যায় অকারণ
শীতের তীব্রতায় উষ্ণতা খুঁজে বেড়ায় মন
হয়তো সময় অসময়ে পাশে তাকে প্রয়োজন
মাঝে মাঝে নেই যে কোন মন খারাপের কারণ
জীবন মানেই যেন শুধুই অকারণ।
হুম, আগে এই অকারণকে বাধতে হবে তারপর আস্ত ধোলাই দিতে হবে, এরপর দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে, হা হা হা।
বসন্ত তোমার প্রতীক্ষায় বিভোর হয়ে
আলিঙ্গন করেছি কঠিন শীতের ছোঁয়া,
বিশ্বাসেরা জড়ো হয়ে আজ অগ্নিশিখা
আর আমার শীতল হৃদয়ে, কঠিন ভালোবাসা।
এত স্মৃতির পাতায়ও তুমি ভাসমান
দুইয়ের পার্থক্য বোঝার বেড়াজালে
আচমকা আমি ব্যথার সাগরে ডুবে,
সব ব্যথায় কি আসলে হতাশার?
খুব সুন্দর হয়েছে তো...😌
অনেক ধন্যবাদ দাদা,উৎসাহ দেওয়ার জন্য🤗.
একটা সুন্দর কুয়াশা ভরা সকালে
সুন্দর অনুভূতির ছোঁয়ায় ঘিরে।
আমার হৃদয়ের আবেগের শিকলে,
সবকিছুই যেন আনন্দের ভিড়ে।
এত সব কিছু যেন শুধুই তোমাকে ঘিরে,
দূর আকাশের সেই মেঘাচ্ছন্ন অনুভূতি।
চোখে মুখে যেন একরাশ স্বপ্নের তীরে।
এই সব কিছুই কি শুধু অনুভূতি।
প্রথম চার লাইন সত্যি দারুণ লিখেছেন, বেশ ভালো একটা অনুভূতি তৈরী হয়েছে লাইনগুলো পড়ে, খুব সুন্দর মিলিয়েছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার কথাগুলো শুনে বেশ উৎসাহিত হলাম।
বহকখনো কখনো অকারণে
আনমনে বেশ উদাসিনতা
কাজ করে হৃদয়ের গভীরে
কুয়াশার চাদরে শিশিরে
ভেজা স্নিগ্ধ সকালে।
মনের ক্যানভাসে শুধু তুমি
খেলা করছ সারাক্ষণ
তুমিময় এই জীবনটা আমার
কাছে ঠিক যেন স্বপ্নের মত
সুন্দর থেকে সুন্দর তম।
একটা সুন্দর শরতের আহ্বানে
আমি মেনে নিয়েছি তীব্র বর্ষাকাল,
আমার দু'চোখ ভাসছে বিরহে
অশ্রু ঝড়ছে, ভেঙ্গে পড়ছি ভীষণ।
এতো প্রতিশ্রুতি এতো ভালোবাসা
সবেতেই তোমার প্রতিচ্ছবি তবুও বিষন্ন বিকেলে
হঠাৎ করেই আমি ভেঙ্গে পড়েছি
এ ভেঙ্গে পড়াই কি আমার সর্বনাশ?
ভালবাসা সৃষ্টিকর্তার অসীম দান
ভালবাসায় চলে যায় কত নিষ্পাপ প্রাণ।
ভালবাসায় হয়না কোন ধর্ম জাত
ভালবাসা মানে না শীত বসন্তের তফাৎ।
ভালবাসা মানে কাউকে মিস করা
ভালবাসা মানে কাউকে অনুভব করা।
ভালবাসা মানে তুমি অনন্য
ভালবাসা মানে তুমি ছাড়া সব শূণ্য।