আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৫৮

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আজ আমার নেই পিপাসা
নেই যে কোনো আবদার,
আমি আজ শূন্য হয়ে বসে আছি
শুধু দিন গুনি মরিবার।

আমি গুছিয়েছিলাম সবকিছু
নিজের মতো করে,
সব ভেঙ্গে আজ তছনছ হয়ে গেলো
শুধু স্মৃতি গুলো আছে পড়ে।

লেখক

@ayrinbd

লেখক এর অনুভূতি:

কখনো কখনো জীবনের কোনো অর্থ খুঁজে পাওয়া যায়না। নিজেকে খুব বেশি একলা মনে হয়। আর তখন বাঁচার ইচ্ছাটা যেন শুন্য হয়ে যায়। জীবনটাকে অনেক সুন্দর করে সাজানোর পরেও কখনো কখনো এই সুন্দর জীবনটায় খুব বেশি এলোমেলো হয়ে যায়। পুরোনো স্মৃতি গুলো ছাড়া আর কিছুই থাকেনা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আজ আমার নেই পিপাসা
নেই যে কোনো আবদার,
আমি আজ শূন্য হয়ে বসে আছি
শুধু দিন গুনি মরিবার।

আমি গুছিয়েছিলাম সবকিছু
নিজের মতো করে,
সব ভেঙ্গে আজ তছনছ হয়ে গেলো
শুধু স্মৃতি গুলো আছে পড়ে।

আজ আমার নেই চাহিদা
নেই যে কোন প্রত্যাশা,
আমি আজ কষ্টের সাগরে নিমজ্জিত
শুধু অপেক্ষা তলিয়ে যাওয়ার।

আমি আগলে রেখেছিলাম সবকিছু
আমার মতো করে,
সব আশার আলো নিভে গেছে
শুধু ভালোবাসা আঁস্তাকুড়ে আছে পরে।

 2 years ago 

সত্যি ভাইয়া মাঝে মাঝে ইচ্ছে গুলো হারিয়ে যায়। আর আশাগুলো হয়তো কোন ধোঁয়াশায় বিলীন হয়ে যায়। দারুন লিখেছেন। বেশ ভালো লাগলো।

 2 years ago 

স্মৃতিগুলো আমি ভুলতে চাই বারে বারে,
কিন্তু আবারও সামনে আসলো,
তোমার কথা মনে করে।
তুমি চলে গেছো আমায় ছেড়ে,
নিজের মতো গুছিয়ে নিয়েছি আমি নতুন করে।

কেন আবারো মনে পড়ল তোমাকে,
এই স্মৃতির পাতা আমার সামনে এসে।
যখনি ভুলে যেতে চায় তোমাকে,
তখনই স্মৃতি হয়ে আসো আমার জীবনে।

 2 years ago 

দারুণ লিখেছেন, প্রিয় মানুষদের ভুলে থাকা যায় না এই স্মৃতি জন্য।

 2 years ago 

আর নয়,যাওয়ার সময় হয়ে এসেছে,
আর নেই কোনো আশা আকাঙ্ক্ষা।
আজ আমি শুধু অপেক্ষা করি,
কোন এক অজানা রাজ্যে হারাবার।

এখন আর নেই সময় পিছনে ফেরার,
এখন শুধু চেয়ে জল ভরা দুই আখিতে।
হারানো স্বপ্ন আর গল্পরা থাকে জেগে,
অচেনা নীড়ে, নিস্তব্ধতায় যেতে হবে ভেসে।

 2 years ago 

শূন্য এই জীবন মাঝে,
এখন শুধুই স্মৃতিগুলো পরে রয়েছে।
এই স্মৃতিগুলো শুধু এখন মনে করে দেয় তোমাকে।
তুমি চলে গেছো বলে,

কাউকেই খুঁজে পাইনি আমি,
মনের মত করে।
তাইতো বারবার ভুলে থাকার চেষ্টা করেছি,
কিন্তু ভুলতে পারিনি স্মৃতির কারণে।

 2 years ago 

তৃষ্ণার্ত হৃদয় জীবনে ধোঁয়াশা
ফিকে হয়ে যায় অপূর্ণ সব আশা
শূন্যে হাসি, শূন্যে বাঁচি, শূন্যে বসবাস
জীবন জুড়ে আজ শুধুই দীর্ঘশ্বাস।

 2 years ago 

তৃষ্ণার্ত হৃদয় এখন মৃত
সব অনুভূতিরা স্মৃতির চাদরে কৃত,
আমি দিন গুনি রিক্ততায়
যন্ত্রনায় পুড়ে এ কঠিন হৃদয়।

আমি সংগ্রহ করেছিলাম খড়-কুটো
সুখের নীড় বাঁধবো বলে,
কালো বিভিষিকায় সব-ই ছারখার
আমি রেখেছি ধ্যানে মনের কুঠুরিতে।।

 2 years ago 

তোমার স্মৃতিগুলো আজও মনে ভাসে
বসে আছি আমি তোমার পথ চেয়ে।
শূন্য হৃদয়, শূন্য আশা
হয়েছি সর্বদা নিরাশা।
আজ আমি শেষের পথে
স্মৃতিগুলো নিয়ে আছি নিরবে।

 2 years ago 

যখনই চলে গেছো তুমি আমার জীবন থেকে,
পুরো জীবন আমার লাগে শূন্য এই ভুবন মাঝে।
বেঁচে থাকার কোন ইচ্ছা নেই আমার,
তবুও না মরে বেঁচে রয়েছি এই পৃথিবীর মাঝে।
তোমার হারানোর বেদনা আজও ভুলতে পারিনি,
যখনি গুছিয়ে নিয়েছি ভুলে যাবো সবকিছু।
তখনই স্মৃতি হয়ে চোখের সামনে এসেছো তুমি।

 2 years ago 

অসাধারণ ছিলো লাইন গুলো। কবি কবি ভাব।।

 2 years ago 

স্মৃতিগুলো বড়ই মধুর
আছে মনের মাঝে,
তোমার কথা মনের মাঝে
সুর হয়ে তাই বাজে।

ভুলতে গিয়ে ও মনে পরে যায়
তবো মুখ খানি,
একলা ঘরে একলা আমি
কেমন করে থাকি।

 2 years ago 

আজ আমার নেই পিপাসা
নেই যে কোনো আবদার,
আমি আজ শূন্য হয়ে বসে আছি
শুধু দিন গুনি মরিবার।
আমি গুছিয়েছিলাম সবকিছু
নিজের মতো করে,
সব ভেঙ্গে আজ তছনছ হয়ে গেলো
শুধু স্মৃতি গুলো আছে পড়ে।

আজ আমার চাওয়ারও নেই কিছু
জীবনের থেকে শিখেছি অনেক
দিনশেষে শুধু স্মৃতিগুলোই আপন
সেখানেই লেপ্টে থাকুক শতেক আবেগ!

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38