আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৫৯steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

ভালোবাসার অদ্ভুত সমীকরণে
হৃদয় ভাসে বিরহের শূণ্যতায়
ভালোবাসার অনুভূতির স্পন্দনে
হৃদয় হারায় বিরহের অপূর্ণতায়।

ভালোবাসার আকাংখার কল্পনায়
তুমি আছো হৃদয়ের আয়নায়
ভালোবাসার কামনায় চঞ্চলতায়
তুমি আছো হৃদয়ের সীমানায়।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ভালোবাসা এক অদ্ভুত সমীকরণ, কেউ অনুভূতির পূর্ণতায় হৃদয় সাজায় চঞ্চলতায় আবার কেউ কল্পনার অপূর্ণতায় নিজেকে হারায় যন্ত্রণার ছায়ায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

দৃষ্টি যেন মোর বিধে হৃদয় মাজারে
নিজেকে খুঁজে ফিরি যেন হারিয়ে
তোমার পদধ্বনি বাড়ায় হৃদয়ে কম্পন
অনুভূতি লুকাতে করি কত না যতন।

দেহ মনের সৌন্দর্য সব বয়সে বাড়ে
অনুভূতির পরিপক্বতা হৃদয় জুড়ে
ভালোবাসায় নেই বয়সের জড়তা
খাটি ভালোবাসায় মেলে সকল পূর্নতা।

 3 years ago 

ভালোবাসার অদ্ভুত সমীকরণে
হৃদয় ভাসে বিরহের শূণ্যতায়
ভালোবাসার অনুভূতির স্পন্দনে
হৃদয় হারায় বিরহের অপূর্ণতায়।

ভালোবাসার আকাংখার কল্পনায়
তুমি আছো হৃদয়ের আয়নায়
ভালোবাসার কামনায় চঞ্চলতায়
তুমি আছো হৃদয়ের সীমানায়।

ভালোবাসার উষ্ণতার শিহরণ
হৃদয় খোঁজে তোমার ছোঁয়াতে
ভালোবাসার শীতল স্পর্শে
হৃদয় হারায় শুধুই তোমাতে।

ভালোবাসার অধরা স্বপ্নে
তুমি আমার চাঁদ অপ্সরা
ভালোবাসার রঙিন দুনিয়ায়
তুমি আমার ঝিকিমিকি তারা।

মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখো,
হৃদয় মাঝে ছোট্র করে আমার ছবি এঁকো।
স্বপ্ন দিলাম তোমায়, আরও দিলাম আশা,
মনের মত সাজিয়ে নিয়ো আমার ভালবাসা।

তুমি আমার অবুঝ পাখি ভালবাসার জান,
তোমায় ছাড়া কেমনে বাঁচে আমার এই প্রান।
সত্যি তোমায় ভালবাসি ওগো আমার জান,
তোমার জন্য দিয়ে দিবো আমার এই অবুঝ প্রান।

 3 years ago 
 3 years ago 

ভালোবাসার অদ্ভুত মায়াজালে
তীক্ষ্ণ শূন্যতায় ভাসে বিরহে
হৃদয়ের আবেগে অনুভূতির স্পন্দনে
কষ্টের বৃষ্টি ঝরে অঝরে।

ভালোবাসার এই সত্যি অনুভূতি
মিশে আছো শুধু তুমি।
ভালোবাসার চাদরে জড়িয়ে রেখেছি
এই হৃদয়ের সীমানায় আমি।

ভেতরের সকল কষ্টের ছায়া
তোমার অনুভূতিতে লাগে মায়া।
আমার ভেতরের আবেগী সীমানায়
বাস করে তোমার স্মৃতিরা।

 3 years ago 

পোড়ানো হৃদয়ে,কুড়ানো শক্তি
এতো ভালোবাসার শুদ্ধ নির্ণয়
তোমার হিসেব চুকাতে চুকাতে
এই জীবন-যৌবন সব ঘেরা কলুষতায়।

তুমি আছো মনের বাসনায়
স্বপ্নের মনোমুগ্ধতার ফুলে সাজানো
হৃদয় গহীনে অদ্ভুত অনুভূতি
ছেড়া তারের মতো হাহাকার ভরা ঝংকারে।

 3 years ago 

আমার ভালোবাসায়,ঘেরা যে তুমি।
তোমার ওই হৃদয়ে,থাকতে চাই আমি।
ভালোবাসা ভালোবাসা,যার শেষ নেই।
তোমার কাছ থেকে শুধু সেটাই যে চাই।

পৃথিবীটা অনেক বড়,তার চেয়ে বড় ভালোবাসা।
তোমার তরে ওগো আমার,যতসব আশা।
ভালোবেসে মনের ভিতর,দিও মোরে ঠাঁই।
তোমার মনে আমি যেন,একটু জায়গা পাই।

 3 years ago 

ভালবাসার পিপাসায় আমি আজ তৃষ্ণান্ত
ভালবাসার ব্যকুলতায় আমি আজ পরিশ্রান্ত
ভালবাসি ভালবাসি আর ভালবাসি
এক সমুদ্র ভালবাসা নিয়ে আজ
আমি তোমার হৃদয়ে মিশে যেতে চাই
দিবে আমায় তোমার হৃদয়ের গহিনে ঠাইঁ

 3 years ago 

ভালোবাসার অদ্ভুত সমীকরণে
হৃদয় ভাসে বিরহের শূণ্যতায়
ভালোবাসার অনুভূতির স্পন্দনে
হৃদয় হারায় বিরহের অপূর্ণতায়।

ভালোবাসার আকাংখার কল্পনায়
তুমি আছো হৃদয়ের আয়নায়
ভালোবাসার কামনায় চঞ্চলতায়
তুমি আছো হৃদয়ের সীমানায়।

ভালোবাসার অগোছালো সসমীকরণে
যোগফল একেবারে শূণ্য,
হৃদয়ের মধ্যখানে শুধুই বিরহ ব্যাথা
ভালোবাসায় হয় না পুর্ণ।

ভালোবাসা তবুও আছে হৃদয়ের কোণে
তুমি আছো সেই হৃদয়ে,
রবে সারাজীবন দুচোখের সীমানায়
ভালোবাসার মধ্যে মনি হয়ে।

 3 years ago 

তুমি আছো প্রার্থনায়,
তুমি আছো ভাবনায়
তুমি আমার হৃদয় জুড়ে
তুমি আমার শেষ আশায়

তোমার ছাড়া জীবন শূন্য
চাইনা কিছু তোমায় ভিন্ন,
হয়ে উঠুক আমার জীবন পূর্ণ
পেয়ে তোমার ভালবাসা।

 3 years ago 

ভালোবাসার সমীকরণ বোঝা বড় দায়
হৃদয়ের অনুভূতি ক্ষণে ক্ষণে বদলায়
হৃদয় খোঁজে ভালবাসার পূর্ণতা
সময় বাড়িয়ে তুলে বিরহের ব্যাকুলতা
ভালোবাসার আকাঙ্ক্ষায় ব্যাকুল মন
তাইতো তোমায় সারা জীবন পাশে প্রয়োজন।

খুব সুন্দর লিখেছেন তো আপু। বেশ ভালো লাগলো আপনার কবিতার লাইন গুলো পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36