আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৩


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অণু কবিতা:

যার কণ্ঠে চেপে গেছে শত কথা,
সে নীরবতার আড়ালে শক্তি খোঁজে ।
আলো যার ভাগ্যে জোটে না আর,
সে অন্ধকারেই দীপ্তি খুঁজে ।

লেখক:

@ah-agim

লেখকের অনুভূতি:

যেই শত কষ্ট হৃদয়ে জমা রাখে সেই নীরবতা মাঝে প্রশান্তি খুঁজে। অন্ধকারে প্রতিমুহূর্তে যার জীবন নিমজ্জিত সেই আঁধারে উজ্জ্বলতা খুঁজে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_4_years.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

চোখে যার জল মুখে নেই ভাষা,
সে হৃদয়ের ভাষায় ইতিহাস লেখে।
জীবন তাকে যতই করুক নির্যাতন,
সে তবুও স্বপ্নে রঙ মেখে বাঁচে।
আঁধারের বুক চিরে যে চলে নীরবে,
তার পায়ের ছাপেই নতুন পথ গড়ে।
নিভে যাওয়া প্রদীপও যদি চায়,
আবার জ্বলে ওঠে সাহসের ঘরে।

 last year 

ভাই আপনার ছন্দ হৃদয় ছুঁয়ে যায়।

 last year 

না বলা কথাগুলো জমে আছে হৃদয়ে
নীরবতার ভাষাগুলি কঠিন ডুবন্ত সাগরে,
অন্ধকারময় এই জীবন ক্ষয়ে যায়
সব গ্লানি আর খুঁজে চলা আলোকতায়,
রুদ্ধ শ্বাসে লুকিয়ে থাকে সব ব্যাকুলতা
এই জীবনের রহস্যময় আসল ভালোবাসা।।

 last year 

নিঃশব্দে যে ব্যথা সয় নিরবে
সে ভালোবাসা খোঁজে নির্জনে ভরে,
হারানোর যন্ত্রণা যে চিরকাল বয়
সে আশার প্রদীপ জ্বালে আঁধারে পড়ে।

যার চোখে আজও জমে আছে জল
সে স্বপ্ন আঁকে নীরব অনুবল,
যার প্রাণে বাজে না খুশির সুর
সে বিরহেও গায় জীবনের গান।

 last year 

অসাধারণ লিখেছেন ভাই।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

যার কন্ঠে থাকে
নীরব কষ্টের কথা।
ওই মানুষটির মুখে থাকে না
সত্যিকারে হাসিমুখটা।

আলো যার কপালে নাই
সেই খুঁজে সুখের ছায়া।
ভাগ্যে নাই যার সুখ
সেই খুঁজে অন্ধকারে সুখের ছায়া।

 last year 

প্রতিটি ছন্দ বেশ দারুন হয়েছে ভাই।

 last year 

নতুন আশা গড়তে চায় যে বুক,
তার স্বপ্ন ঝরে না সহজে কভুক।
ঝড়ের মাঝে দাঁড়িয়ে থাকা সেই মুখ,
নিঃশব্দেই রচে সাহসের সুখ।

 last year 

যে হার মানেনি দুঃখের ভিড়ে,
সে হাসির মাঝে আশার দীপ্তি বুনে।
যার চোখে ঘুম নেই রাতের পর রাত,
সে স্বপ্ন বুনে ভোরের সঙ্গী হয়ে।

 last year 

যার কণ্ঠে চেপে গেছে শত কথা,
সে নীরবতার আড়ালে শক্তি খোঁজে ।
আলো যার ভাগ্যে জোটে না আর,
সে অন্ধকারেই দীপ্তি খুঁজে ।

নীরব চোখে স্বপ্ন জাগে,
ব্যথা ঢাকা নিঃশব্দ ধ্বনি লাগে।
আলো না পেয়ে থামে না প্রাণ,
আঁধারেই খোঁজে নতুন গান।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59997.84
ETH 1576.24
USDT 1.00
SBD 0.42