আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯৭


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা:

স্মৃতির পাতায় ধুলো জমছে
মনের সীমানায় মেঘ,
গল্পের পাতায় বিরহ বাড়ছে
মনের গভীরে ক্লেশ।

লেখক:

@hafizullah

লেখকের অনুভূতি:

সময়ের সাথে সাথে অনেক কিছু হারিয়ে যায়, অনেক যন্ত্রণা পুরনো হয়ে যায় কিন্তু তার রেশটা ঠিক রয়ে যায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

স্মৃতির পাতাগুলো ঝাপসা হয়েছে
মনের পিঞ্জরে জমেছে কুয়াশা,
লেখা ভাষাগুলো জীবন্ত হয়েও মৃত
মনের গহনে অন্তঃজ্বালার ধোঁয়াশা।

 last year 

অবচেতনে ব্যথার রেখা,
ভাঙ্গা স্বপ্নের নীরব দেখা,
আকুলতা হারায় নিশীথ রাতে,
নিঃশব্দে কাঁদে হৃদয়ের কথা।

 last year 

নিশি আঁধারে চাঁদ ঢাকা পড়ে
বিষণ্ণ মনে হাজারো কষ্টের মেঘে।
কষ্টে মনে গান বাজে ভাঙা স্বপ্নের
একরাশ হতাশা মনের আশপাশ ঘিরে।

অতীত দিনের স্মৃতি ডাক দেয়
ভবিষ্যত হারায় পথ ভুলে।
চোখের কোণে অশ্রু জমে রয়
বিরহ কষ্টের খামের ভাঁজে ।

 last year 

পুরনো দিনগুলো হারিয়ে গেছে,
বিশ্বাসে জমেছে ধুলো।
জীবনে যেন এক অস্বস্তি নেমেছে,
হৃদয়ের ভিতরে আক্রোশ।

স্বপ্নগুলো ভেঙে গেছে,
ধোঁয়াশায় যেন ভরে আছে।
সুন্দর মুহূর্ত গুলো হারিয়ে গেছে,
ভালোবাসার দিনগুলো মিলিয়ে গেছে।

মনে পড়ে পুরনো দিন,
এখন যেন অবিশ্বাসের দিন।
অন্ধকারে হারিয়ে যাচ্ছে,
ভালোবাসা যেন হচ্ছে মলিন।

 last year 

অনুভূতি ও আবেগ ভালোবাসায় জড়ানো
স্মৃতিগুলো ভোলার নয়
সময়ের সাথে জীবনের ডায়েরীতে থাকে,
স্বপ্নগুলো ধোঁয়াশা হয়ে গেছে,
সম্পর্ক সে তো স্বার্থের টানে,
ভালোবাসা ছিল হৃদয়ের মাঝে
বিচ্ছেদে হৃদয় ভেঙ্গেছে,
যে ছিল স্বপ্ন প্রেরণা
আজ কেন হৃদয়ে এত যাতনা।

 last year 

জমে থাকা মেঘ বালিকা,
আমায় ডেকে বলে,
হৃদয় মাঝে আমায় রেখে,
তোমার কষ্ট হবে।।

স্মৃতি গুলো হৃদয় মাঝে,
জমা রেখে আমি,
প্রিয় তোমার ভালোবাসা,
যত্ন করে রাখি।।

ভুলে যাওয়া স্মৃতির টানে
মন ভিজে ওঠে রাতে,
বিধ্বস্ত হৃদয়ের ক্যানভাসে
রঙ হারায় প্রাতে।
স্মৃতির বুকে জমে থাকা ব্যথা
চুপিচুপি বয়ে যায় কথা।

 last year 

আবেগে বাড়ছে অভিমানের ছায়া
ভালোবাসা আজ নেই
যাতনা বাড়ছে মনের গভীরে
দুঃখ সয়ে রই।

 last year 

ভুলে যাওয়া কিছু নাম যেন
ফিরে আসে স্বপ্নের দেশে,
চেনা মুখগুলোও আজকাল
লুকায় খোলা প্রেক্ষাপটে।

চিঠির খামে আঁকা আঁকিবুকি
জানলায় বসে হাওয়া খায়,
সময় থেমে থাকে এক কোণে
শুধু ব্যথা গান হয়ে গায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 58525.64
ETH 1567.34
USDT 1.00
SBD 0.38