আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০৭


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অণু কবিতা:

বৃষ্টি মানেই অনুভূতির খেলা
কল্পনায় শীতলতা জাগানোর ঢেউ,
বৃষ্টি মানেই হৃদয়ের চঞ্চলতা
ভালোবাসায় মুগ্ধতা ছড়ানোর কেউ।

লেখক:

@hafizullah

লেখকের অনুভূতি:

বৃষ্টি হলেই পরিবেশের মাঝে যেমন একটা সতেজতা ছড়িয়ে পড়ে ঠিক তেমনি হৃদয়ের মাঝেও অনুভূতির এক ঝড় জাগ্রত হয়ে যায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

বৃষ্টি মানেই দু’চোখে ভেসে আসা,
সে দিনের প্রথম চাওয়া পাওয়া,
হাত ধরা সেই মুহূর্তে হারিয়ে যাওয়া,
একফোঁটা কল্পনায়, অনেকটা স্বপ্ন দেখা।
বৃষ্টি মানেই তোমার কথা মনে পড়ে,
যেন প্রতিটি ফোঁটায় তুমি হাসো একান্ত করে,
ভিজে যাই আবেগের নিরব ভাষায়,
তবুও হৃদয় চায়, শুধু তোমাকেই চায়।

 last year 

আকাশ এতো মেঘলা
বৃষ্টিতে বৃষ্টিতে যায় বেলা,
বৃষ্টি এলে সতেজতায়
ভরে থাকে প্রকৃতি
মনের আবেগ অনুভূতি
বৃষ্টির শব্দে হৃদয়ে জাগে চঞ্চলতা
বৃষ্টি মানেই ভালোলাগা
বৃষ্টি মানেই ভালোবাসা ,
হৃদয়টাকে মুগ্ধতায় ভরিয়ে তোলে ।

 last year 

বৃষ্টি মানেই স্মৃতির মায়াবি ধারা
ভেজা দুপুরে হারিয়ে যাওয়ার পালা,
বৃষ্টি মানেই মনের আনন্দে মৃদু প্রশান্তি
নিঃশব্দ কল্পনায় আসে প্রেমের ছায়া ।

বৃষ্টি মানেই চোখে রঙ্গিন স্বপ্নের ছবি
আলতো ছোঁয়ায় জেগে ওঠা মন,
বৃষ্টি মানেই কাছে টানার অনুভূতি
ভালোবাসার ছায়ায় মনের শান্তির ইতি।

 last year 

বৃষ্টি মানেই স্নিগ্ধতা,
অনুভূতিগুলি সতেজ ও তরতাজা,
বৃষ্টি মানেই উচ্ছলতা
জলে মেশা হাসি-কান্নার খেলা।
বৃষ্টি মানেই স্মৃতিচারণ
যা হারিয়ে যাওয়ার রসনা,
বৃষ্টি মানেই নরম ফুল
যা ছড়িয়ে দেওয়ার মুগ্ধতা।।

 last year 

বৃষ্টি মানেই অনুভূতির খেলা
কল্পনায় শীতলতা জাগানোর ঢেউ,
বৃষ্টি মানেই হৃদয়ের চঞ্চলতা
ভালোবাসায় মুগ্ধতা ছড়ানোর কেউ।

মেঘের ছায়ায় ভিজে যায় স্মৃতিগুলো,
কানে বাজে হারিয়ে যাওয়া কোনো গান।
চোখের কোণে জমে থাকা চুপ কষ্ট,
বৃষ্টিভেজা প্রেমে পায় নতুন স্থান।

 last year 

বৃষ্টি মানেই বিকেলের চায়ের সঙ্গী,
স্মৃতির পাতায় ফিরে আসা এক রঙীন খুনসুটি।
বৃষ্টি মানেই মনের ভেতর ছায়া-আলোর খেলা,
ভেজা পথের পাশে দাঁড়িয়ে কিছু না বলা মেলা।

 last year 

বৃষ্টি মানেই অনুভূতির খেলা
কল্পনায় শীতলতা জাগানোর ঢেউ,
বৃষ্টি মানেই হৃদয়ের চঞ্চলতা
ভালোবাসায় মুগ্ধতা ছড়ানোর কেউ।

বৃষ্টি এলে মন ভিজে
মনে আসে নিরব গল্প
ফোঁটা ফোঁটা জল যেন বলে
স্মৃতি গুলো রেখো অল্প।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64139.33
ETH 1799.22
USDT 1.00
SBD 0.38