আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯০


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

সময়ের কাছে হেরে গেছি আমি
হেরে গেছি স্বার্থের ছলনায়,
ভালোবাসার কাছে হেরে গেছি আমি
হেরে গেছি বিবর্ণ লালসায়।

লেখক:

@hafizullah

লেখকের অনুভূতি:

ভালোবাসার বিষয়টি এখন আর গুরুত্বপূর্ণ না বরং গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে অনুভূতির আড়ালে থাকা স্বার্থের মানসিকতা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

জীবনের পথে হেরে গেছি আমি,
হেরে গেছি মিথ্যা আশার মায়ায়,
বিরহের গহীনে হেরে গেছি আমি,
হেরে গেছি স্বপ্নের অন্ধকার ছায়ায়।

 last year 

আমি হেরে গেছি সময়ের কঠিনতায়
হেরে গেছি স্বার্থের তান্ডবতায়,
হেরি গেছি লোলুপ দৃষ্টির কপটতায়
হেরি গেছি ভূমধ্যসাগরের গহীনতায়।
হেরে গেছি কঠিন ভালোবাসার কাছে
হেরে গেছি ভেংচি কাঁটা দাঁতের কাছে,
আমি হেরে গেছি সফল প্রেমে
লিখেছি ব্যর্থ প্রেম অন্তরালে।।

 last year 

সময় সত্যি অনেক কঠিন। সময়ের সাথে সাথে সবকিছুই রং বদলায়। আর পাল্টে যায় ভালোবাসা। দারুন লিখেছেন আপু।

 last year 

আসলেই তাই,অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ভালোবাসার বোঝা নিয়ে
হেঁটেছি কতদূর,
পথের শেষে দেখলাম আমি
সব ছিল কেবলি সুর।

নিঃস্ব আমি দাঁড়িয়ে আছি
হারিয়ে আমার মন,
ভালোবাসা যে খেলনা শুধু,
ছিল না তাতে জীবন।

 last year 

সময় থেকে অসময়ের
পাল্লা টা ভারি হয়ে গেলে
জীবনে অন্ধকার নেমে আসে।

অজুহাতের আড়ালে
হারিয়ে যায় অনেক সম্পর্ক,
সেটা ইচ্ছে করে হোক
বা অনিচ্ছায় হোক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61578.51
ETH 1697.55
USDT 1.00
SBD 0.38