আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৫৯

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

হৃদয় উজাড় করা ভালোবাসা
সখি তোমাকে ঘিরে,
কভু ফিরলে না তুমি নীল আকাশ ছেড়ে
ছোট্ট এই ভালোবাসার নীড়ে।

হারিয়েছি আমি লালিত সুখের স্বপ্ন
সখি তুমি যে অনন্য,
ভুল করেও যদি বলো ভালোবাসি
হাসতে হাসতে পরবো গলায় ফাঁসি।

লেখক

@emranhasan

লেখক এর অনুভূতি:

ভালোবাসার মানুষকে ঘিরে তৈরি হয় সুখের স্বপ্ন, কিন্তু কিছু মানুষ তা বুঝতেই পারে না। সেই প্রিয় মানুষগুলো হারিয়ে যায় রঙিন স্বপ্নের মায়াজালে। তবুও মন চাতক পাখির ন্যায় চেয়ে থাকে সেই মানুষটির ফিরে আসার প্রতীক্ষায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আজও মায়াময় জ্যোৎস্নায় তোমার ছবি আঁকি।
আজও দুচোখে স্বপ্ন তোমায় নিয়ে দেখি।
আজও তোমার উষ্ণতা আমায় ভীষণ ভাবায়।
আজও তোমার অনুপস্থিতি আমায় শুধু কাঁদায়।

আমার সীমাহীন ভালোবাসার প্রতীক তুমি।
তুমি আমার দেহ জুড়ে প্রাণ।
তুমি আমার সাঁঝ সকালের স্নিগ্ধ হাওয়া।
তোমার তরেই তো আমার যতসব চাওয়া পাওয়া।

Loading...
 2 years ago 

হৃদয়ে আছো তুমি সুনয়না
তোমাকে ভেবে আমি হই আনমনা
দিবে কি হৃদয় তব হৃদয় ও মাঝে
হাতে রেখে হাত বলবো কথা তোমার সনে।

একা একা দিবস নাহি কাটে
তোমার কথা শুধু মনেতে বাজে
আছি বসে তোমার অপেক্ষাতে
এই বুঝি এলে মোর হৃদয় ও দ্বারে।

 2 years ago 

আপু আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে। সত্যি আপু প্রিয়জনের হাতে হাত রেখে কথা বলার অব্যক্ত ইচ্ছে গুলো হয়তো অপূর্ণই রয়ে যায়।

 2 years ago 

তোমার ভালবাসার পরশ পেয়ে,
জীবন হবে যে আমার ধন্য।
তাই তো তোমার জন্য অপেক্ষায় আছি,
তোমাকে ভালোবাসার ই জন্য।

তুমি আসবে বলেই দিয়েছিলে কথা,
তাইতো তোমার জন্য,
আজও অপেক্ষায় রয়েছি আমি একা।
যদি তুমি ফিরে এসে বলো ভালোবাসি,
হাসতে হাসতে তখন আমি গলায় পরবোও ফাঁসি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তুমিহীন রজনী বৃথা যায় কেটে।
তুমি এসে দিবে দেখা থাকি সে আশাতে।
সারা রজনী আমি, থাকি আঁখি পেতে।
কবে এসে দিবে ধরা মনের ধরনীতে।

বিধাতার কাছে আমার একটাই চাওয়া।
পৃথিবীতে তোমায় আমার আপন করে পাওয়া।
ভালোবেসে বাহু ডোরে রাখতে আমি চাই।
সারা জনম তোমায় যেন আমার কাছে পাই।

 2 years ago 

সব ভালোবাসার ফুলঝুরি
তোমাকে নিয়ে,
দক্ষিণা হাওয়া বইয়ে চলে
তোমার আঙিনা জুড়ে।

তুমি মেঘ, আমি সমুদ্দুর
লুটোপুটি খেলার ঝড়,
তুমি আছো না ফেরার স্বপ্নে
আর আমি প্রতীক্ষাতেও সাজাই ঘর।।

 2 years ago 

মনের গহীন হতে তোমায় আমি
ভালোবেসে রাখবো আমার মাঝে।
কখনো তোমায় দেবো না ছেড়ে,
যতদিন তুমি আছো এই ধরণীতে।

যতই দুঃখ বেদনা আসুক না কেন,
ছেড়ে দেবো না তোমার ওই দুহাত।
সখি তুমি ভুলে যেওনা আমায় ,
এই সুখের জীবন নষ্ট করে।

 2 years ago 

আমার হৃদয় দিয়ে,
ভালবেসেছিলাম তোমাকে।
তুমি আসলে না ফিরে,
আমার এই মনের ঘরে।

দিয়েছো আমায় ধোঁকা,
ভালোবাসা নামে।
তারপরেও ভালবেসেছি আমি তোমাকে।
যদি তুমি ফিরে এসে,

আবারো বলো তোমায় ভালবাসি।
হৃদয়ের সব কষ্ট ভুলে গিয়ে,
জড়িয়ে নিয়ে বলবো,
আজও ভালবাসি তোমাকে ।

 2 years ago 

হৃদয় উজাড় করে ভালবেসেছি,
শুধুই তোমাকে।
তুমি ছাড়া হৃদয়ে আমার শুধুই যে মরুভূমি।
তাইতো তোমায় ছাড়া কিছুই কল্পনা করতে পারিনি।

তুমি আসবে বলে দিয়েছিলে কথা,
তাইতো স্বপ্নের সাগরে রঙিন বাসর করেছি আমি একা।
সেই বাসরে থাকবো আমি,
তোমায় নিয়ে জীবন ভরে,

তুমি আসলে না ফিরে আমার এই জীবন সংসারে,
যদি তুমি আসো ফিরে,
আমার এই ভালোবাসার টানে,
জীবন বিলিয়ে দিতেও রাজি আমি হাসিমুখে।

 2 years ago 

আমি পাগল তোমার জন্য
তুমি জেনে হবে তা ধন্য,
বিষন্ন হৃদয়ে, আমি বসে আছি একা
জানি পাব না তোমার আর দেখা।
তবে আশা ছাড়ি নি সখী!
কারণ আমার স্বপ্নের রানী যে তুমি।
ভালোবাসার জন্য মরে,
তোমায় করব যে ঋণী!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63931.42
ETH 1841.62
USDT 1.00
SBD 0.39