আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৫১

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

দিন চলে যায় বছর ফুরোয়,
দিন হারায় যেনো চোখের পলকে।
ভালোবাসার অহমিকায় শতো ভাংচুর,
ভালোবাসা হারায় অচিরেই ডুবে।

এ যেনো এক দুর্লভ পদ্ম,
ছুঁয়ে পেতে যেনো তোড়জোড়।
ভালোবাসা কি অতোই অহরহ !
হাত বাড়ালেই হাতের নাগাল,
যেনো সহজ কোনো বস্তু।

লেখক

@nusuranur

লেখক এর অনুভূতি:

পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে ততোদিন বেঁচে থাকবে ভালোবাসা।কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার বদলে ভালোবাসা না পেলে অচিরেই হয়ে যায় সবচাইতে বড় শত্রু।আজকের কবিতায় তা ই তুলে ধরার চেষ্টা করেছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

স্মৃতির পাতা উল্টে,
হারিয়ে গেছে অনেক সময় পাল্টে।
সেই চিরচেনা ভালোবাসার মুখগুলো,
এখন বড়ই অচেনা অশ্রু টলমল।

নিদারুণ ঠিকানায় নাম লিখতে গিয়েও হঠাৎ,
থমকে যাওয়ার চাপা কষ্ট যেন দিগন্তজোড়া মাঠ।
ভালোবাসা কি এতটাই সস্তা!
দুষ্প্রাপ্য খাতায় নাম লেখানো এক বস্তু,
ভাবনাগুলো বড়-ই সহজ,স্পর্শগুলি জপাযুক্ত।।

 2 years ago 

বাহ্ দিদি বেশ দারুন লিখেছেন। দিদি আপনার অনু কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য দ্বারা অনুপ্রেরণা পাই সবসময়, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালবাসা এক মরীচিকা!
মানুষের মনকে করে জ্বালিয়ে পুড়িয়ে ছ্যাঁকা
পা দিয়োনা প্রেমে খাবে ধোকা!
ভালবাসার পাগল যারা আমি বুঝি তারা বোকা।

আমি বুঝি ভালবাসা মিছে মায়া
প্রেমের বিয়েতে নেই কোন সুখ
যদিও প্রেম ক্ষণিকের আবেগ
আবেগ শেষ হলে কাঁদে বিবেক
প্রেম থেকে দূরে থাকো প্রিয় যুবতী যুবক।

 2 years ago 

সত্যি আপু মাঝে মাঝে মনে হয় ভালোবাসা যেন শুধুই মরীচিকা। দারুন লিখেছেন আপনি। অনেক ভালো লাগলো কবিতার লাইন গুলো।

 2 years ago 

ভালোবাসা আজ বড্ড বেমানান,
হারিয়েছে তার সজীবতা,
শূন্য হৃদয় ফিরে পেতে চাই,
ভালোবাসার আলতো ছোঁয়া।

আমি আজ ভালোবাসার কাঙাল,
ভালোবাসায় ভালোবাসা পেলাম না,
পেয়েছি এক-খন্ড দুখ
প্রেমহীন এক যাযাবর আমি,
খুজেঁ ফিরি ভালোবাসার সুখ।

 2 years ago 

আজও তোমায় খুঁজে যাই নীল যমুনার ঢেউ এ।
আজও মন দিশেহারা তোমার স্মৃতি বয়ে।
স্মৃতিরা আজও ভেসে বেড়ায় বাতাসও পানে।
কতটুকু চাই তোমায় বিধাতাই জানে।

মনের মাঝে জড়ো হওয়া বয়ে যায় অনেক।
কবে তুমি সব ভুলে হয়ে যাবে এক।
কেন এত কষ্টের পহাড় জমা আছে বুকে।
কেনই বা কষ্টগুলো খাচ্ছে ধুকে ধুকে।

 2 years ago 

ভাই আপনার অনু কবিতার লাইনগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। বেশ দুর্দান্ত লিখেছেন কিন্তু। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইজান💐🙏

 2 years ago 

সময় বদলায় আর
রং বদলায় ভালোবাসা
ফিকে হয়ে যায় যেন
হৃদয়ের স্বপ্ন আশা
প্রিয়জনের কথা ভেবে
হৃদয় উঠে হেসে
তার তরে ভালোবাসা যেনো
ভালবাসার স্রোতে ভাসে।
ছুঁয়ে দিতে চাই ভালোবাসা তোমায়
হৃদয়ে জমা আজ ব্যর্থতা
প্রিয় তোমার নিঠুর হৃদয়
গহিনে ভালোবাসা খুঁজি
বেড়ে যায় মনের ব্যাকুলতা।

 2 years ago 

ভালোবাসা কভু দেয় না ধরা
দিনের পর দিন খুঁজেই সারা
দু হাত বাড়িয়ে খুঁজে ফিরি যারে
খুঁজে কি পাবো এ ধরাতে তাকে?

ভালোবাাসি যাকে দেহ প্রাণ দিয়ে
চোখের আলো তে দেখি নাকো তাকে
হৃদয়ের চাওয়া হৃদয়ে রেখে
দু চোখ আজও তাকেই যে খোঁজে।।

 2 years ago 

ওয়াও আপু অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

ভালোবাসার মিথ্যে মরিচীকার পেছনে
ছুটো নাকো তুমি অবশেষে
ভালোবাসা যেনো সোনার হরিণ
পাবে নাকো তুমি তাকে।

ভালোবাসা এক মিছে মায়া
সুখ ভেবে তাকে হবে যে বিমুখ
মিথ্যে এই ভালোবাসা বাসি ফেলে
দাঁড়াতে হবে শক্ত পায়ে।

 2 years ago 

যথার্থ বলেছেন আপু 🌼

 2 years ago 

মিথ্যে ভালোবাসার মায়ায় পড়ে জীবন শেষ হয়ে যায়। মিথ্যে দিয়ে ভালোবাসা পূর্ণতা পায় না। আপু আপনি দারুন লিখেছেন। কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে।

 2 years ago 

সকাল গিয়ে বিকাল হবে
সন্ধা পেরিয়ে রাত আসবে
আশায় আশায় দিন ফুরাবে
ভালোবাসার মানুষ কবে আসবে।

ভালবাসা নয় সহজ বস্তু
হাত বাড়ালেই পাওয়া যাবে
ভালবাসার হলো খোদার দান
মন জয় করে করবে অজর্ন।।

 2 years ago 

হাত বাড়ালে যায় নাপাওয়া
ভালোবাসার ছোঁয়া,
তুমি আমি মিলেই তো
মন দেওয়া নেওয়া ,
যদি হয় ক্ষণিকের এ ভালোবাসা
তবে ভালোবাসার অনুভূতি
বিচ্ছেদের মরীচিকা ।
ভাবনায় তুমি হৃদয়ে তুমি,
মনের মাঝেও তুমি আমার
সত্যি কারের ভালোবাসা হৃদয় টানে সবার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38