আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৬৫

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

তোমার মুখের মিষ্টি হাসি,
হৃদয়ে দেয় দোলা।
তোমার চোখের মিষ্টি চাহনি,
দেখলে হয়ে যাই ভোলা।
তোমার হাতের একটু স্পর্শে,
হয়ে যাই আমি পাগলা।

লেখক

@tasonya

লেখক এর অনুভূতি:

আমরা যখন আমাদের প্রিয় মানুষের মুখে হাসি দেখি। তখন মনে হয় যেন পৃথিবীর সব সুখ পেয়ে গেলাম। প্রিয় মানুষের চোখের দিকে তাকালে পৃথিবীর সবকিছুই ভুলে যাই। আর যদি প্রিয় মানুষের একটু সংস্পর্শে যাই তাহলে সবকিছু ভুলে পাগলের মত হয়ে যাই। ভালোবাসাটা আসলে এমনি। পৃথিবীর সব অনুভূতিগুলোকে পাল্টে দেয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

প্রিয় তোমার মিষ্টি হাসি
মায়াবি ওই মুখ,
হৃদয় মাঝে দেয় যে দোলা
মনে জাগায় সুখ।

তোমার কোমল স্পর্শে
মনে খেলে ঢেউ,
তোমার জন্য পাগল হৃদয়
জানে না তো কেউ।

 2 years ago 

তোমার মুখের সুখখানি,
আমার বুকভরা আত্মতৃপ্তির বাণী।
তোমার মায়াবী দৃষ্টি,
আমার হৃদয়ে আন্দোলিত বৃষ্টি।
তোমার হাতের আলতো ছোঁয়া,
আমার হৃদয়ের জমাট বাঁধা মায়া।
তোমার পাগলামিতে লেখা কাব্য,
আমার হৃদয়ে বারবার জাগরিত নব্য।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তোমার হাসির মিষ্টি সুরে,
হৃদয়ে প্রেমের আগুন জ্বলে।
তোমার চোখের চাহনিতে
মিষ্টি মধুর ভাষা,
আমার মনে বলে ওঠে
ভালোবাসার কথা।
তোমার কথায় লুকিয়ে আছে,
ভালোবাসার সুর,
তোমার প্রেমে পড়ে
জীবন হয়েছে মধুর।

 2 years ago 

তোমার মুখের মিষ্টি হাসি,
হৃদয়ে দেয় দোলা।
তোমার চোখের মিষ্টি চাহনি,
দেখলে হয়ে যাই ভোলা।
তোমার হাতের একটু স্পর্শে,
হয়ে যাই আমি পাগলা।

তোমার ঐ চাঁদ বদন মুখ
বাঁধায় ভালোবাসার অসুখ।
তোমার মিষ্টি মধুর হাসি,
মনে লেগেছে প্রেমের ফাঁসি।
তোমার একটু ছোঁয়ায় উতলা,
প্রেমের ঢংয়ে আমি পাগলা।

 2 years ago 

আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে ভাইয়া।

 2 years ago 

তোমার মুখের হাসি আমাকে রাখে উষ্ণ
তোমার চাহনিতে মিটাই হৃদয়ের তৃষ্ণা,
আমি মুগ্ধ তোমার প্রেমে
তুমি আগলে রেখেছো আমায়
তোমায় ভালবাসার বাহুডোরে।

আমি খুব আবেগ আপ্লুত
আমি শিহরিত তোমার ছোঁয়ায়
রেখ এভাবে সারাজীবন
তোমায় ভালবাসায়।

 2 years ago 

তোমার কোমল ভালোবাসায়
আমি হই আত্মহারা
তোমার মুখের মধুর কথা
শুনে হই পাগলপারা।

তোমায় দেখে মনে বাজে
ভালোবাসার ভায়োলিন
তোমার আমার ভালোবাসা
থাকবে অমলিন।

 2 years ago 

তোমার মুখের মিষ্টি হাসি,
হৃদয়ে দেয় দোলা।
তোমার চোখের মিষ্টি চাহনি,
দেখলে হয়ে যাই ভোলা।
তোমার হাতের একটু স্পর্শে,
হয়ে যাই আমি পাগলা।

তোমার কাজল রাঙা দুটি আঁখি,
সর্বদা তাকিয়ে দেখি।
তোমার মুখের মিষ্টি হাসি,
আমায় দেয় ফাঁসি।
তোমার হাতের একটু স্পর্শে,
হারিয়ে যাই সপ্নের রাজ্যে।

 2 years ago 

তোমায় নিয়ে মনের ভিতর,
স্বপ্নগুলো আঁকা।
এই স্বপ্নগুলো পূরণ হবে,
তোমার ছোঁয়া পেলে।

তুমি যে আমার মনের মানুষ,
দেখি তাই মন ভরে।
তোমার মুখের মিষ্টি হাসি,
দেখলে হৃদয় আমার প্রাণের দোলা জেগে ওঠে।

 2 years ago 

আকাশের ওই চাঁদ যখনি দেখি
মনে পড়ে তোমার মিষ্টি মুখখানি।
তারার পানে যখনি তাকাই,
স্বপ্নগুলো শুধু চোখে দেখতে পাই।
তুমি পাশে থাকলে দেহেতে পাই প্রাণ,
আর সবকিছুই যেন নিষ্প্রাণ।

 2 years ago 

তোমার ওই মনের কথা,
শুনতে পাই আমি সকাল দুপুর বেলা।
তোমার ওই মনের চাওয়া,
আমার মনে দেয় যে দৌলা।

তোমার মুখের মিষ্টি হাসি,
দেখলে মনে হয় যে আমার শান্তি।
তোমার মনের আকুতি হৃদয় দেয় আমার দৌলা,
তাইতো তোমায় পেতে মন যে আমার করে উতলা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65258.47
ETH 1901.09
USDT 1.00
SBD 0.38