আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮৯steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

দিন শেষে আমি সত্যি অপরাধী
আপনকে পর ভেবে দূরে ঠেলি
রূপের মায়ায় আকৃষ্ট হয়ে
পরকে নেই বুকে টানি।

মুখোশের ছায়ায় সবই নকল
মিথ্যের ছায়ায় অদৃশ্য আসল
তবুও আমি ভুল করি
বার বার অপরাধী সাজি।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

বাস্তবতা এবং সম্পর্ক, আমাদের এক কঠিন মুহুর্তের মাঝে দাঁড় করিয়ে দিয়েছে। সত্যি বলতে আজ নানা মোহের মায়ায় সম্পর্কগুলোকে ছিন্ন করতে আমরা দ্বিধাবোধ করছি না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

মোহ মায়ার অন্ধে আমি দোষী
আপনকে তাই আঘাতে ছুড়ে ফেলি
রূপের লোলুপতায় পাগল হয়ে
অন্যকে নেই সহজেই কাছের করে।

ছদ্মবেশে এখন সবই মেকি
রাতের আঁধারের মতো মিলিয়ে বিশুদ্ধি
ভ্রমময় জীবনে আমি জড়িয়ে
বারবার নিজেকে দোষী প্রমানে।

 3 years ago 

বেশ চমৎকার অনু কবিতা লিখেছেন দিদি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

মুখোশের আড়ালে রহে যে জন
আপন তো নহে কভু তোমার সে জন
বিপদের মুখে যদি পড়ে যাও তুমি
আপনই কাছে রবে, রবে না মুখোশ ধারী।।

আসল নকল যদি চিনিতে না পারো
ধোকায় কাটবে জীবন মনেতে রাখিও
সুখের নৌকায় যদি ভাসিতে চাও
আপন মানুষগুলো তবে খুঁজে নাও।।

 3 years ago 

বাহ্ অনেক সুন্দর লিখেছেন আপু।

 3 years ago 

বেলা শেষে নিজের কাছে
নিজেই অপরাধী,
পর মানুষকে আপন ভেবে
নিরবে বসে কাঁদি।

মুখোশের আড়ালে তো
ভালো-মন্দ বুঝি না,
ভালোবাসার অন্তরালে
অন্য কিছু খুঁজি না।।
♥♥

 3 years ago (edited)

মায়ার দুনিয়ায়, ময়াবী সবাই,
রুপের জাদুতে ভ্রম ধরায়,
মুখ কে আমি মুখোশ ভেবে,
দিচ্ছি যে, দূরে ঠেলে,
পরকে আমি আপন ভেবে,
নিই যে, আমি বুকে টেনে।
মুখোশের ভীড়ে আসল নকল,
এক করে ফেলছি যখন তখন,
আমি ভুল করছি যতবার,
অপরাধী হচ্ছি ততবার।

 3 years ago 

দিন শেষে আমি সত্যি অপরাধী
আপনকে পর ভেবে দূরে ঠেলি
রূপের মায়ায় আকৃষ্ট হয়ে
পরকে নেই বুকে টানি।

মুখোশের ছায়ায় সবই নকল
মিথ্যের ছায়ায় অদৃশ্য আসল
তবুও আমি ভুল করি
বার বার অপরাধী সাজি।

দিনশেষে আমি সত্যি অপরাধী
ছলনার আড়ালে ভালোবাসা খুঁজি
মিষ্টি কথার ফাঁদে পরে
যন্ত্রনা আজ কিনি।

হৃদয় আজ হয়েছে পাথর
তিক্ততায় ভেসেছে জীবন
তবুও আমি সুখি সাজি
ব্যাথার যন্ত্রনায় মুচকি হাসি।

 3 years ago 

দিন শেষে আমি সত্যি অপরাধী
আপনকে পর ভেবে দূরে ঠেলি
রূপের মায়ায় আকৃষ্ট হয়ে
পরকে নেই বুকে টানি।

মুখোশের ছায়ায় সবই নকল
মিথ্যের ছায়ায় অদৃশ্য আসল
তবুও আমি ভুল করি
বার বার অপরাধী সাজি


রুপের মোহে আজ আমি
বুঝিনা আপন পর,
রুপের টানে ছেড়ে যাই আমি
নিজেরই আপন ঘর।

রুপের মোহ কেটে যখন
বাস্তবতায় ফিরি,
দেখি শুধু অন্ধকার আমায়
চারপাশে রেখেছে ঘিরি।।

 3 years ago 

নিত্যদিন আমার,
যাচ্ছে কেটে।
সংগ্রামী জীবনটা ও,
যাচ্ছে খেটে।

বাস্তবতা যেন বড়ই কঠিন,
ব্যস্ত আমি যেন তুলনা বিহীন,
যেথায় সেটা বাড়ছে,
শুধু জীবনের ঋণ।

হিসেবের ওই টালি খাতায়,
শুধু গর মিল।
কবিতার ছন্দেও যেন,
সবই বেমিল।

 3 years ago 

দিন শেষে আমি সত্যি অপরাধী
আপনকে পর ভেবে দূরে ঠেলি
রূপের মায়ায় আকৃষ্ট হয়ে
পরকে নেই বুকে টানি।
মুখোশের ছায়ায় সবই নকল
মিথ্যের ছায়ায় অদৃশ্য আসল
তবুও আমি ভুল করি
বার বার অপরাধী সাজি।

কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে,
কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয়;
তারপরে এমন ব্যক্তিরা আছেন যাঁরা একটিকে অপরটিতে পরিণত করে।

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।

দিন শেষে আপনি আপনার ভুল বুঝতে পারছেন এটা বড় ব্যাপার, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে।

 3 years ago 

হয়তো আমি নিজের কাছেই নিজে অপরাধী
হয়তো আমি হেরে যাওয়া কোন মানুষ
ভালোবাসাকে আঁকড়ে ধরে
বাঁচার আকুতিতে ব্যাকুল এই মন
বুঝে গেছি তুমি ছাড়া শূন্য জীবন।
তোমার মুখোশের আড়ালে মিথ্যে আবরণ
ভালোবেসেছি শুধু আমি আজীবন
তোমার ভালোবাসা পেতে হয়েছি অপরাধী
তবুও তোমার কথা ভেবে দিবানিশি কাদি।

 3 years ago 

প্রত্যেক দিনের শেষে আমি
একটি পাতা পড়ে ভুলে যায়,
আমি সত্যিই অপরাধী,
আপনকে পর ভেবে দূরে ঠেলি রাখি।
মুখোশের ছায়ায় সবই নকল,
হৃদয়ে প্রকাশ পায়
তবুও আমি ভুল করি,
অপরাধী হই বার বার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63873.65
ETH 1795.55
USDT 1.00
SBD 0.39