আমার বাংলা ব্লগ লেভেল ৩ হতে আমার অর্জন - @pujaghosh

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি।
আমার আজকের এই পোস্টটিতে আমি আমার বাংলা ব্লগ লেভেল ৩ থেকে যা যা শিখতে পেরেছি সেই বিষয়ে বলবো। আর এই শেখার জন্য আমাকে আমার বাংলা ব্লগের প্রোফেসরগণ ভীষণভাবে সাহায্য করেছে। তারা এই বিষয়গুলি আমাকে বুঝিয়ে না দিলে আমি ভালোকরে বুঝতে পারতাম না। তাই শুরুতেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের পোস্টটি শুরু করছি।

IMG_20230216_211950.jpg

মার্কডাউন কী?

= সুন্দরভাবে গুছিয়ে কোনো কিছু উপস্থাপন করার জন্য যেসমস্ত কোডিং ব্যবহার করা হয় , তাকেই মার্কডাউন বলা হয়।
যেমন: পরীক্ষার খাতায় খাতাকে সুন্দরভাবে উপস্থান করার জন্য আমরা বিভিন্নভাবে মার্জিন টেনে থাকি । সেরকমই আমাদের পোস্টকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন ধরনের মার্কডাউন ব্যবহার করে থাকি।
ভিন্ন ধরনের কাজের জন্যে ভিন্ন ভিন্ন ধরনের মার্কডাউন রয়েছে যেগুলোর সঠিক ব্যবহার জানতে পারলে আমরা আমাদের পোস্টকে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে পোষ্ট করতে পারবো।

মার্কডাউন কোডের ব্যবহার কেনো গুরুত্বপূর্ণ?

= এক কথায় বলা যায় , পোস্টের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য এই মার্কডাউন কোড ভীষণভাবে গুরত্বপূর্ন।
এই মার্কডাউন কোড ব্যবহার করে আমরা ভিন্ন ভিন্ন কাজ করতে পারি। যেমন :
১. লেখাকে বোল্ড করা ও ইটালিক করা
২. লেখার শিরোনাম বা হেডিংকে বড় ও মোটা করা
৩. লেখার মধ্যে প্যারাগ্রাফ তৈরী করা
৪. লেখাগুলোকে জাস্টিফাই করা
৫. কোনো লেখাকে সেন্টারে নিয়ে আসা
৬. কোনো লেখার অংশকে কোট করা
৬. টেবিল তৈরি করা
৭. কোনো ছবি বা লেখার সোর্স উল্লেখ করা
৮. গুরুত্বপূর্ণ কোনো লেখাকে কালার করা
৯. লেখা বা ছবিকে ডানে বা বামে সরাতে
১০. সাবস্ক্রিপ্ট ও সুপারস্ক্রিপ্ট লেখার জন্য
এই রকম বিভিন্ন কাজগুলি আমরা মার্কডাউন কোডের ব্যবহার করে করতে পারি। তাই মার্কডাউনে কোডের গুরুত্ব অপরিসীম।

পোস্টের মধ্যে মার্কডাউনের কোডগুলি প্রতিফলন না ঘটিয়ে কীভাবে দৃশ্যমান করে দেখানো যায়?

= পোস্টের মধ্যে মার্কডাউনের কোডগুলি প্রতিফলন না ঘটিয়ে লেখার শুরুতে চারটি স্পেস দিয়ে অথবা ব্যাক স্ল্যাশ দিয়ে দৃশ্যমান করে দেখানো যায়।

নীচের ছবিতে দেখানো টেবিলটি কীভাবে তৈরী করা হয়েছে ? মার্কডাউন কোড উল্লেখ করুন।

=
|User|posts|steem power|
|----|----|----|
|User1|10|500|
|User2|20|9000|

সোর্স উল্লেখ করার নিয়ম কী?

= সোর্স উল্লেখ করার টেক্সট ফরম্যাট -
[সোর্স](এখানে লিংক বসাবো)
অর্থাৎ, থার্ড ব্র্যাকেটের মধ্যে সোর্স কথাটি লিখে কোনো স্পেস না দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিংক বসাতে হবে।

বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলির পর্যায়ক্রমিক কোড লিখুন।

=

Header1

Header2

Header3

Header4

Header5
Header6

টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

=
< div class= " text - justify "> text< /div>

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত?

= কনটেন্টের টপিকস নির্বাচনে সেই বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত যে বিষয়ে আমাদের সঠিক জ্ঞান, অভিজ্ঞতা অথবা দক্ষতা বেশী রয়েছে।
কারণ যে বিষয়গুলো আমরা জানিনা বা অভিজ্ঞতা নেই সেই বিষয়ে ভালো কিছু উপস্থাপন করা আমার পক্ষে সহজ বা ভালো হবে না। বরং যেই বিষয়ে আমাদের দক্ষতা রয়েছে, সে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করা এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করা আমাদের জন্য সহজতর হবে। তাই কন্টেন্ট লেখার আগে নিজের অভিজ্ঞতা, ভালোলাগা এবং দক্ষতার বিষয়টি গুরুত্ব দেওয়া বেশী জরুরি।

কোনো টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেনো?

= কোনো টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কারণ সেই বিষয়ে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে ভালো কিছু উপস্থাপন করতে পারবো না।
যেমন: রেসিপি শেয়ার করার জন্য কিছু কমন বিষয় রয়েছে যেগুলোকে রেসিপির কন্টেট এর মধ্যে যুক্ত করা আবশ্যক। না হলে রেসিপির কন্টেটটি পূর্ণতা পাবে না এবং অন্যদের নিকট তা আকর্ষণীয় হয়ে উঠবে না।

ধরুন প্রতি স্টিম কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোষ্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন?

= প্রতি স্টিম কয়েনের মূল্য $0.50 ।
আমি একটি পোষ্টে $7 এর ভোট দিলাম অর্থাৎ, সেখান থেকে আমি তার অর্ধেক ($7÷2)= $3.5 কিউরেশন রেওয়ার্ড পাবো।
কিন্তু প্রতি স্টিম কয়েনের মূল্য $0.50
তাই আমি মোট ($3.5 ÷ $0.50 )= $7 কিউরেশন রেওয়ার্ড পাবো sp আকারে অর্থাৎ 7sp কিউরেশন রেওয়ার্ড পাবো।

সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কী?

= কোনো পোস্ট প্রকাশিত হওয়ার ৫ মিনিট পরে সেই পোষ্টে ভোট দিলে এবং ৬ দিন ১২ ঘণ্টার আগে ভোট দিলে সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়া সম্ভব।

নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে ?

= @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।
যদি স্টিম পাওয়ার এর একটা নির্দিষ্ট অংশ @heroism কে ডেলিগেশন করা হয় আর লাজুক খ্যাকের ভোটের পূর্বে যদি @heroism এর ভোট দেওয়া হয় কনভার্জেন্ট লিনিয়ার ইকুয়েশন এর কারণে একটু বেশী সুবিধা পাওয়া যাবে।

Sort:  
 3 years ago 

আসলে এবিবি স্কুলের প্রতিটি লেভেল আমাদের ভালো ভাবে অর্জন করা উচিত ৷ কারণ প্রতিটি লেভেলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় গুলি শেখানো হয়ে থাকে ৷ আপনি তো দেখছি লেভেল তিন বেশ ভালোই অর্জন করেছেন ৷ আপনার জন্য শুভ কমনা রইল ৷ আশা করি পরবরতী লেভেল গুলো ভালো ভাবে অর্জন করে সেরা একজন ব্লগার হবেন ৷

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি লেভেল থ্রি থেকে অনেক কিছু শিখেছেন এবং জানতে পেরেছেন। যেন এভাবে লেবেল ফোর্স সম্পর্কে জানতে পারেন এবং সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে পারেন। দোয়া করি যেন আপনি খুব শীঘ্রই সমস্ত লেভেল অতিক্রম করে ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে একত্রে কাজ করতে পারেন।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39