লেভেল -৩ হতে আমার অর্জন by : @jamal7

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আমি আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই। আমি লেভেল তিন এর দুইটা ক্লাস করেছি। এমনকি ক্লাস দুটো করে আমি অনেক কিছুই শিখতে পেরেছি। আমাদেরকে @alsarzilsiam ভাইয়া খুব সুন্দর ভাবে লেভেলের ক্লাসে সবকিছু বুঝিয়েছে। তার সাথে লেবেল তিনের লেকচার শীট পড়েও অনেক কিছু শিখতে পেরেছি। তাই আজকে চলে আসলাম লেভেল তিনের পরীক্ষা দেওয়ার জন্য। আমি নিজের মতো করে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। কোন কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

1671028175973.jpg

প্রশ্ন : ১

মার্কডাউন কি ?

উঃ

আমরা নিজেদের লেখাগুলোকে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য যে নির্দিষ্ট কোড গুলো ব্যবহার করব তাকে মার্কডাউন বলে। মার্কডাউন ব্যবহারের মাধ্যমে আমরা নিজেদের ইচ্ছামত লেখা গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারব।

প্রশ্ন : ২

মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উঃ

আমরা আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, লেখার কিছু অংশ হাইলাইট করতে চাইলে, নির্দিষ্ট কিছু লেখাকে বোল্ড/ইটালিক করতে চাইলে, আমাদের মার্কডাউন ব্যবহার করতে হবে। এছাড়াও লেখা ডানে-বামে কিংবা বড় থেকে ছোট সাইজ করতে ব্যবহার করতে পারি। মার্কডাউন ব্যবহারের মাধ্যমে আমরা নিজের লেখাগুলোকে আরো বেশী সুন্দর এবং আকর্ষনীয় করতে পারবো। এজন্য কোন কনটেন্ট তৈরি করতে মার্কডাউন খুবই উপকারি এবং গুরুত্বপূর্ণ ।

প্রশ্ন : ৩

পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উঃ

লেখার শুরুতে চারটা স্পেস দিতে হবে।

প্রশ্ন : ৪

নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উঃ

| User | post | steem power |
| --- | --- | --- |
| User1 | 10 | 500 |
| User1 | 20 | 9000 |

প্রশ্ন : ৫

সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উঃ

[সোর্স] (লিঙ্ক) এভাবে দিতে হবে।

প্রশ্ন : ৬

বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উঃ

# header 1
## header 2
### header 3
#### header 4
##### header 5
###### header 6

প্রশ্ন : ৭

টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উঃ

<P><div class="text-justify">

</div>

প্রশ্ন : ৮

কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উঃ

যে বিষয়ে আমার নিজের সঠিক জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা বেশী রয়েছে, আমার কনটেন্ট তৈরী করার সময় সেই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত।

প্রশ্ন : ৯

কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উঃ

যে বিষয়ে আমাদের নিজের দক্ষতা রয়েছে, সেই বিষয়ে লেখার পূর্বে নিজের অভিজ্ঞতা, ভালোলাগা এবং দক্ষতার বিষয়টি শুরুতেই শেয়ার করতে হবে। যদি আমি রেসিপি শেয়ার করতে চাই, তাহলে এই ক্ষেত্রে কিছু কমন বিষয় রয়েছে যেগুলোকে আমার লেখার সাথে যুক্ত করতে হবে। আমি যদি সিরিয়ালে লেখাগুলো শুধু লিখতে থাকি তাহলে কখনোই রেসিপিটা সম্পূর্ণ হবে না। প্রথমে আমাকে নিয়ম অনুসারে উপকরণের নাম এবং ছবি দিতে হবে। এরপর রেসিপির প্রত্যেকটা ধাপের ছবি এবং বর্ণনা লিখতে হবে। এজন্য টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী

প্রশ্ন : ১০

ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উঃ

3.5$

প্রশ্ন : ১১

সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উঃ

পোস্ট করার ৫ মিনিটের পর এবং পেআউটের ১২ ঘন্টা আগে ভোট দিতে হবে। নাহলে,

১ মিনিট পর ভোট দিলে ২০% পাবো, ৮০% রিওয়ার্ড পুলে যাবে।
২ মিনিট পর ভোট দিলে ৪০% পাবো, ৬০% রিওয়ার্ড পুলে যাবে।
৩ মিনিট পর ভোট দিলে ৬০% পাবো, ৪০% রিওয়ার্ড পুলে যাবে।
৪ মিনিট পর ভোট দিলে ৮০% পাবো, ২০% রিওয়ার্ড পুলে যাবে।
৫ মিনিট পর ভোট দিলে ১০০% পাবো।

পেআউটের ১২ ঘন্টা আগে ভোট দিলে একই রকম ভাবে পার্সেন্ট কাটা যাবে।

প্রশ্ন : ১২

নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উঃ

@Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।

পরিশেষে বলবো আমাদের প্রফেসর আমাদেরকে খুব সুন্দর এবং ভালোভাবে বিষয়গুলো বুঝিয়েছেন। আমি নিজেও সবকিছু বোঝার চেষ্টা করেছি। আশা করি আমার উত্তর গুলো সঠিক হবে। কোন কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 4 years ago 

আপনি প্রত্যেকটি বিষয় অনেক গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তবে আপনি যখন প্রথম পরিচিতিমূলক পোস্ট করেছেন সেভাবেই একটি কাগজের মধ্যে লেভেল ৩ এর পরীক্ষা লিখে আপনার ছবিসহ পোস্ট করতে হবে. অনুগ্রহ করে দ্রুত এডিট করে আমাকে জানাবেন.

 4 years ago 

ঠিক আছে ভাইয়া, আমি এখনই ছবি দিয়ে আপনাকে আবার জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য।

 4 years ago 

@alsarzilsiam ভাইয়া আমি ছবিটা এডিট করে দিয়েছি। আপনি একটু দেখে নিন।

 4 years ago 

ধন্যবাদ, আপনাকে লেভেল ৩ ট্যাগ দেওয়া হয়েছে।

 4 years ago 

আপনাকে লেভেল তিন এ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।অনেক সাধনা করে এতদূর পৌছে গেছেন, আর আশা করছি এভাবে এগোতে থাকলে, বাকি লেবেলগুলো শেষ করে ভেরিফাইড মেম্বার খুব সহজে হতে পারবেন ধন্যবাদ।

 4 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

লেভেল-৩ এ আপনাকে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুব দক্ষতার সাথে একের পর এক লেভেলগুলো ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আশা করছি খুব শীঘ্রই আপনাকে ভেরিফাইড মেম্বার হিসেবে দেখতে পাবো।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে উৎসাহিতা করার জন্য। আশা করি আপনাদের সাপোর্ট পাবো।

 4 years ago 

ভাইয়া আপনি লেভেল থ্রি তে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছেন। লেভেল থ্রি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমিও লেভেল থ্রি থেকে অনেক কিছু শিখেছিলাম। যাইহোক ভাই আপনার পরবর্তীতে লেভেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আমি চেষ্টা করেছি খুব সুন্দর করে পরীক্ষা দেওয়ার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

লেভেল থ্রি থেকে অনেক কিছু শিখেছেন বোঝাই যাচ্ছে। এভাবেই এগিয়ে যান, আশাকরি পরবর্তী ধাপ গুলো খুব সুন্দর করে পার করবেন এবং খুব শীঘ্রই ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন। অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আপনার অনেক সুন্দর মন্তব্য শুনে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38