লেভেল‌ ২ হতে আমার অর্জন।। By-@rabbirs


আসসালামু আলাইকুম


"সবাইকে শুভেচ্ছা" সকলে কেমন আছেন। আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।


IMG_20220528_162531.jpg

আজ আমি আপনাদের মাঝে একটি পোস্ট নিয়ে এসেছি। @abb-school লেভেল ২ ক্লাস থেকে আমি কি কি অর্জন করতে পেরেছি।তা নিয়ে আজ আমি লিখিত পরীক্ষা দিতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।

প্রশ্ন: Posting key এর কাজ কি।


১. পোস্ট ও কমেন্ট করা। ২. পোস্ট ও কমেন্ট এডিট করা। ৩. আপভোট ও ডাউনভোট দেওয়া। ৪. কোন পোস্ট রিস্টিম করা। ৫. কাউকে ফলো ও আনফলো করা। ৬. কোন অনাকাঙ্খিত একাউন্ট মিউট করা।

প্রশ্ন: Active key এর কাজ কি।


১. ট্রান্সফারের কাজ। ২. পাওয়ার আপ ও পাওয়ার ডাউন। ৩.SBD STEEM কনভার্শন। ৪. উইটনেস ভোট দেওয়া। ৫. কোন এক্সচেঞ্জ কয় বিক্রয় অর্ডার দেওয়া। ৬. প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন। ৭. নতুন ব্যবহারকারী তৈরি করা ইত্যাদি।

প্রশ্ন: Owner key এর কাজ কি।


১. উনার অ্যাক্টিভ ও পোস্টিং কি রিসেট করা যায়। ২. একাউন্ট রিকভার করা যায়। ৩. ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা যায়।

প্রশ্ন: Memo key এর কাজ কি।


১. এনক্রিপ্ট করা মেসেজ পাঠানো যায়। ২. কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখা যায়।

প্রশ্ন: Master Password এর কাজ কি।


মাস্টার পাসওয়ার্ড এমন এক ধরনের পাসওয়ার্ড যা দিয়ে সকল কি এর কার্যক্রম সম্পূর্ণ করা হয়। এই পাসওয়ার্ড যদি কেউ পেয়ে থাকে তাহলে সে সহজেই আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারবে। কারণ পোস্টিং কি একটিভ কি ওনার কি এইগুলো হচ্ছে কি আর এই কিগুলো কে নিয়ন্ত্রণ করে মাস্টার পাসওয়ার্ড। মাস্টার পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ কারণ মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কি পরিবর্তন করা যায়। তাই মাস্টার পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটি বিষয়।সেজন্য এটাকে খুব সাবধানতার সাথে সংরক্ষণ করতে হবে।

প্রশ্ন: Master Password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি।


মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার কয়েক ধরণের প্ল্যান রয়েছে। যেমন আমি মাস্টার পাসওয়ার্ড আমার নিজস্ব ডাইরিতে সংরক্ষণ করে রাখতে পারি। আবার আমার নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট যা পর্যাপ্ত সিকিউরিটি পূর্ণ এবং টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে। এমন গুগল ড্রাইভে আমি সংরক্ষণ করে রাখতে পারি। আবার আমার নিজস্ব পার্সোনাল পেনড্রাইভে একটি ফোল্ডার তৈরি করে সেখানে রাখতে পারি।

প্রশ্ন: পাওয়ার আপ কেন জরুরি।


পাওয়ার আপ করা জরুরী কারণ একাউন্টে পর্যাপ্ত পরিমান শক্তি না থাকলে। কোন প্রকার পোস্ট কমেন্ট রিস্টিম দেওয়া যাবে না। তাই পোস্ট করতে হলে কমেন্ট করতে হলে পাওয়ার আপ এর ভূমিকা অপরিসীম। আবার কারো পোস্টে ভোট প্রদান করতে হলে পাওয়ার আপ করা প্রয়োজন। কারণ পাওয়ার না থাকলে ভোটের কোন ভ্যালু থাকবে না।আর বেশি পাওয়ার আপ থাকলে কিউরেশন রেওয়ার্ড পাওয়া যায়। এছাড়াও বেশি পাওয়ার আপ থাকলে অন্যকে ডেলিগেশন দিয়েও পাওয়ার আপের সর্বোচ্চ মুনাফা আয় করা যায়।

প্রশ্ন:পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন।


পাওয়ার আপ করার জন্য আমাদের। প্রথমে Active key এর মাধ্যমে ওয়ালেটে লগ ইন করতে হবে। তারপর আমাদের একাউন্টে থাকা লিকুইড স্টিমের পাশে থাকা ড্রপডাউন বাটকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে আসা অপশনস গুলো থেকে পাওয়ার আপ এ ক্লিক করতে হবে। তারপর Amount এর ঘরে যে পরিমাণ Steem পাওয়ার আপ করতে চাই তা লিখে নিচের Power Up বাটনে ক্লিক করতে হবে। এর পর আমরা দেখতে পাবো সেই নির্দিষ্ট পরিমাণ Steem আমাদের একাউন্ট থেকে মাইনাস হয়ে স্টিম পাওয়ার এ যোগ হয়ে যাবে।

প্রশ্ন: সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্স যোগ হয়।


৩ দিন পর।


প্রশ্ন: মেমো ফিল্ড এর কাজ কি।


কাউকে কোন লিকুইড স্টিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলে। স্টিম উইথড্র করতে চাইলে এক্সচেঞ্জেবল সাইট আমাদেরকে একটি মেমো দেয় এই মেমো দেখে আমরা তা চেঞ্জ করতে পারি। এই উপরোক্ত কাজগুলো হলো মেমো ফিল্ড এর কাজ।

প্রশ্ন: ডেলিগেশন ক্যান্সেল করার কত দিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে।


৫ দিন পর।


প্রশ্ন: ধরুন আপনি প্রজেক্ট @Heroism এ 200 এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এস.পি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে।

ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আমাকে ৩০০ এস.পি লিখতে হবে।তাহলে ১০০ এস.পি যোগ হয়ে যাবে। কারন আমি যদি এখানে ১০০ এস. পি কমান্ড দেই তাহলে আমার আগের ২০০ এস.পি যোগ হবে না। এখানে সব সময় মোট এস.পি সংখ্যা কমান্ড দিতে হবে।

🌼সবাইকে ধন্যবাদ 🌼

Sort:  
 4 years ago 

আপনি লেভেল 2 এর পরীক্ষা দিয়েছেন দেখে বেশ ভালো লাগছে। কারণ এই ক্লাসগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমি নিজেও এই ক্লাসগুলো করে অনেক কিছু শিখেছি। এই ভাবে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

লেভেল ২ এর বিষয় বস্তু খুব ভালো ভাবে বুঝতে পেরেছেন আপনি। আশা করি শিগ্রই এই লেভেল পার হয়ে যাবেন আপনি। শুভকামনা রইলো আপনার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া। আপনি লেভেল টু থেকে অনেক কিছু অর্জন করেছে তা আপনার পুরো পোস্ট পড়ে বুঝতে পারলাম। আপনি এবিবি স্কুলের ক্লাস সুন্দরভাবে বুঝেছেন। পরবর্তী ক্লাস গুলো আপনি সুন্দর ভাবে করবেন আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্যও শুভকামনা রইল।

 4 years ago 

একটি প্রশ্ন ছাড়া পড়েছে সেটা ঠিক করে দিন।

দাদা ঠিক করে দিয়েছি। ধন্যবাদ দাদা

 4 years ago 

নিজের একাউন্টের সুরক্ষার জন্য এই লেবেলটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করি আপনি এই সম্পূর্ণ জিনিস সম্পর্কে অবগত এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, আপনার আজকের প্রশ্ন উত্তরে বোঝা যাচ্ছে আপনি ক্লিয়ার এই বিষয়গুলো সম্পর্কে, আশা করি এগুলো আপনার ভবিষ্যতে কাজে লাগবে, আমি আপনার আগামী লেভেল গুলো সহজ হবে এই কামনা করছি।

এত সুন্দর করে একটি মন্তব্য করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আপনি খুব সুন্দর ভাবে আপনার লেভেল-২ এর অর্জিত বিষয়গুলো আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার পোস্ট থেকে নতুন মেম্বাররা অনেক কিছু শিখতে পারবে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্যও শুভকামনা রইল।

 4 years ago 

লেভেল 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা আর আপনি লেভেল টু এর প্রতিটি বিষয়ে অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 62924.84
ETH 1655.02
USDT 1.00
SBD 0.42