লেভেল ওয়ান থেকে আমার অর্জন - by @asitbhatta
আমি অসিত, স্টিমিট এর একজন নতুন ইউজার, সর্বোপরি আমার বাংলা ব্লগ এর একজন নতুন সদস্য। তাই একজন নতুন সদস্য হওয়ার কারণে আমি স্টিমিট ও ব্লগিং সম্পর্কে যেসব নিয়মাবলী ও বিধি নিষেধ সম্পর্কে জ্ঞাত হয়েছি, তা অনেকাংশেই স্টিমিটে আমার এগিয়ে চলার পথকে সুগম করবে বলে আশা রাখি।
তবুও একজন নতুন সদস্য হওয়ায় যদি কোন রকম ভুল করে থাকি তাহলে আশা করব এখানকার যারা বড়রা রয়েছেন তারা আমায় সঠিক দিশা দান করবেন। যদিও আমি সর্বান্তকরণে চেষ্টা করব সমস্ত ভুল ভ্রান্তি গুলোকে এড়িয়ে যাওয়ার, কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে কোন ভুল করে ফেলি তবে তার থেকে উচিত শিক্ষা নেওয়াটাও হবে আমার পরম কর্তব্য। যাই হোক এবার বলি লেভেল ওয়ানের ক্লাস করে এবং সেই সম্পর্কিত বিভিন্ন লিংক থেকে নথি গুলো পড়ে আমি কোন কোন বিষয় নিজের আয়ত্ত করতে পেরেছি।
প্রথমত স্টিমিট হল এমন একটা সামাজিক মাধ্যম যেখানে আমি আমার সময়ের বিনিময়ে অর্থ লাভ করতে পারব, বর্তমান যুগে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেমন ফেইসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম প্রভৃতি ব্যবহার করতে আমরা নিজেদের দুর্মূল্য সময়কে নষ্ট করি। আর আমাদের দেওয়া সেই সময়ের বিনিময়ে মুনাফা লাভ করে ওই জাতীয় কোম্পানিগুলি, স্টিমিট এ দিক থেকে একেবারেই স্বতন্ত্র, যেখানে স্টিমিট শুধু নিজেরই নয় তার ব্যবহারকারীদেরও কথা মনে রাখে। নিজেদের প্রাপ্ত লভ্যাংশ তারা স্টিমিট ব্যবহারকারীদের মধ্যেও ভাগ করে দেয়। অন্যান্য প্লাটফর্মে আমরা নিজেদের দেওয়া তথ্য এবং তার নিরাপত্তা সম্পর্কে সম্পূর্ণরূপে চিন্তাহীন হয়ে থাকতে পারিনা, কারণ এই সমস্ত প্লাটফর্মে আমাদের তথ্যগুলো এক জায়গায় কেন্দ্রীভূত, কিন্তু স্টিমিট এদিক থেকে সম্পূর্ণরূপে আলাদা কারণ স্টিমিট ব্যবহারকারীদের যাবতীয় তথ্য ব্লক চেইন এর মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীদের কাছে সঞ্চিত থাকে যেখান থেকে কেউ চাইলেও সেটাকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে বা নিজে থেকে কিছু জুড়তে পারবে না, এখানে তথ্য গুলি বিকেন্দ্রীভূত। তাই আমাদের তথ্য সম্পূর্ণরূপে নিরাপদ। আমার মনে হয়েছে স্টিমিটে যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় তা হল নিজস্ব চিন্তাশীল মনন এবং মৌলিকতা।
কোন ধরনের এক্টিভিটিস স্প্যামিং বলে গণ্য হয়?
আমার বাংলা ব্লগে থাকা বিভিন্ন পোস্টগুলি পড়ে আমি বুঝতে পেরেছি যে নিজস্ব মৌলিক পরিবেশনাই এক্ষেত্রে সর্বাধিক অগ্রগণ্য। অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত বিষয় গুলিকে উপেক্ষা করতে হবে। কাউকে বিনা কারণে বারবার মেনশন দিয়ে বিরক্ত করা ,পোস্ট অনুযায়ী ট্যাগ ব্যবহার না করে কিছু অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা, একই ছবি আর ঘটনা ঘুরিয়ে ফিরিয়ে একাধিক বার ব্যবহার করা, এসবই স্প্যামিং বলে গণ্য হয়।
ফটো কপি রাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন ?
একটি ইনটেলেকচুয়াল প্রপার্টি কে রক্ষণাবেক্ষণের জন্য যে আইন ,তাকে লঙ্ঘন করাই হলো ইনফ্রিঞ্জমেন্ট । তাই আমায় সর্বদা মনে রাখতে হবে যে কোনো ছবি পোস্ট করতে হলে তার মৌলিকতা আবশ্যক।
তবে কিছু কপিরাইট ফ্রী ওয়েবসাইট রয়েছে যেমন pixabay, unsplash, pexels ইত্যাদি থেকে আমি ছবি নিয়ে ইমেজ সোর্স সহ আপলোড করতে পারবো।
পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?
আমার করা যেকোনো পোস্ট কে ট্রেন্ডিং রাখার জন্য আমাকে সেই বিষয়ক ট্যাগ ব্যবহার করতে হবে।
যদি আমি ট্রাভেল বিষয়ক পোস্ট করি তাহলে তার সম্বন্ধীয় ট্যাগ ব্যবহার করা অথবা রান্নার বিষয় পোস্ট করলে সেই সম্পর্কিত ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ গুলি হতে হবে ইংরেজি ছোট হাতের অক্ষরের,তবে আট টি টাগের বেশি ব্যবহার করা যাবে না।
আমার বাংলা ব্লক কমিউনিটিতে কিসের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
ধর্মীয় ও রাজনৈতিক পোস্টগুলি এছাড়াও হিংসা বিদ্বেষ মূলক যেকোনো পোস্ট বা প্রাণী হত্যা মূলক পোস্ট অথবা অশ্লীল কোন পোস্ট, কুসংস্কার মূলক পোস্ট,শিশু শ্রম, নগ্নতা, গরুর মাংস বা শুকরের মাংসের রেসিপি ইত্যাদি একেবারে নিষিদ্ধ।
বিশেষ বিশেষ ক্ষেত্রে nsfw ট্যাগ ব্যবহার করতে হবে।
প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
অন্যের লেখা কে হুবহু কপি করে নিজের লেখা বলে চালিয়ে দেওয়া এক ধরনের প্লাগরিয়াজম। কোন লেখা থেকে উদ্বুদ্ধ হলে তবে সে ক্ষেত্রে সোর্স সহ ৭০ পার্সেন্ট নিজের লেখা হতে হবে।
রি রাইট আর্টিকেল কাকে বলে?
যে কোনো তথ্য মূলক পোস্ট পড়ে অনুপ্রাণিত হলে সেই সম্পর্কিত পোস্ট করাই হচ্ছে রি রাইট । ্
ব্লগ লেখার সময় রী রাইট আর্টিকেলে কোন কোন বিষয় উল্লেখ রাখতে হবে?
যে কোনো আর্টিকেল পড়ে তার সোর্স সহ ৭০ থেকে৮০ শতাংশ নিজের ভাষায় এবং সংগ্রহ করা যে কোনো ছবি তার উৎস সহ উল্লেখ করবো।
একটি পোস্ট কখন মাইক্রো পোস্ট হিসেবে গণ্য হয়?
ধরুন আপনি কোনো পোস্ট লিখলেন যদি তাতে মাত্র একটি ছবি আর একশোর কম শব্দ থাকে সেইটাই হবে মাইক্রো পোস্ট। এই ধরনের পোস্টের গ্রহণ যোগ্যতা কম।
প্রতি 24 ঘন্টায় একজন কতগুলি পোস্ট করতে পারে?
(আমার বাংলা ব্লগ কমিউনিটিতে)
একজন ইউজার আমার বাংলা ব্লগে একদিনের মধ্যে কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটে পোস্ট করতে পারে।
এবং সর্বশেষ ও খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমায় সর্বদা মেনে চলতে হবে সেটি হল, যেহেতু এটি আমার বাংলা ব্লগ সে ক্ষেত্রে আমার প্রত্যেকটি লেখাই যেনো বাংলাতেই হয় এবং আমার প্রতিটি পোস্টের বেনেফিশিয়ারী হিসেবে ১০ শতাংশ সাই ফক্স এবং ৫ শতাংশ এবিবি স্কুল এর নাম আমি উল্লেখ করবো, কিন্তু আমি স্টিমিটে আসলাম কিছু পোস্ট করলাম তাতেই আমার কাজ শেষ হয়ে যায় না। বাকি ইউজার দের করা বিভিন্ন পোস্ট গুলি পড়ে দেখা, সেগুলির ভালো মন্দ বিচারে কমেন্ট করা, ভালো কাজে আপ ভোট ( ঠিক যেমন ফেসবুকে লাইক দেওয়া হয়) দান করে তাদের কে উৎসাহিত করা , যে কোনো কমেন্ট এর রিপ্লাই দেওয়া প্রভৃতি একজন স্টিমিট ব্যবহারকারী হিসেবে আমার দায়িত্ব।
উপরোক্ত এই নিয়মগুলি মেনে চলার সাথে সাথে আমি আশা করব ভবিষ্যতে আরও অনেক ভালো জিনিস শেখার সুযোগ পাবো। ধন্যবাদ।
আপনার পোস্ট দেখে আমার ভালো লাগলো। তবে একটি পরামর্শ থাকবে প্রতিনিয়ত প্রাথমিক লেভেলের পোস্টগুলো পড়তে থাকুন, শিখতে থাকুন ও জানতে থাকুন। তাহলে ভবিষ্যতে আপনার জন্য অনেক মঙ্গল হবে।
অনেক ধন্যবাদ। আমি অবশ্যই তা করবো
বিষয়গুলো মোটামুটি বুঝতে পেরেছেন আপনার পোস্ট পড়ে সেটা বুঝতে পারলাম। আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ দাদা, আমি অবশ্যই মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রয়াস করবো।