আমার পরিচয় পর্ব- @samhunnahar তারিখঃ-২৯.০৫.২০২২

in আমার বাংলা ব্লগ4 years ago

আমার পরিচয় পর্ব-

আশা করি আল্লাহর অশেষ কৃপায় আপনারা সবাই ভাল আছেন । আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি সামশুন নাহার হিরা। আমার বয়স ৩২ বছর।আমি একজন গৃহিনী।
আমি বাংলাদেশের কক্সবাজার সদরের বাহার ছরাতে বসবাস করি।

আমার ছবি

2.jpeg

আমার শিক্ষাগত যোগ্যতাঃ

আমি ঈদ্গাঁহ মডেল উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি পাশ করি এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচ.এস.সি পাশ করি। ২০০৭-২০০৮ সেশনে আমি কক্সবাজার সরকারি কলেজ থেকে অর্থনীতি নিয়ে চার বছর মেয়াদি স্নাতক পাশ করি। ২০১৫ সালে অর্থনীতি নিয়ে এম. এ. পাশ করি। ২০২০ সালে Library and Information Science নিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি থেকে ডিপ্লোমা শেষ করি।

WhatsApp Image 2022-05-12 at 1.26.10 PM.jpeg

আমার পরিবারঃ

আমি বিবাহিত। আমি কক্সবাজার শহরে থাকি। গ্রামে আমাদের পরিবার অনেক বড়। আমরা শহরে- আমি, আমার হাসবেন্ড এবং আমাদের সংসারে দুই কন্যা সন্তান আছে। বড় মেয়ে ৮ বছর চলমান আর ছোট মেয়ের বয়স ৪ চলমান।

Togather3.jpeg

park 2.jpeg

আমার অভিজ্ঞতাঃ

আমি বেশ কয়েকটি এনজিও তে কাজ করেছি।আমি
প্রথমত, এনজিও তে কাজ শুরু করি যখন আমি নবম শ্রেণীতে পড়ি। আমার কাজ ছিল কিশোরীদের সচেতনতা মূলক শিক্ষা, বয়স্কদের শিক্ষা, প্রেগনেন্ট মায়েদের সচেতনতা মূলক শিক্ষা দেয়া আর বিনা মূল্যে ঔষধ ও ডাক্তার দেখানো।
এছাড়া ব্র্যাক এনজিও তে, ওয়াল্ড ভিশন অফ বাংলাদেশে কাজ করেছি। আমি তিন বছর যাবত একটা ক্লিনিকে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করেছি। ২০১৪ সালে আমি কক্সবাজার UNDP এর আওতায় নারী সহায়তা কেন্দ্রে সুপারিনটেনডেন্ট হিসাবে দায়িত্বে ছিলাম।
ব্যক্তিগত জীবনে আমি কোনদিন হারিয়ে যেতে শিখিনি।
এছাড়া আমি ডিজিটাল আইটি নামক একটা অনলাইন প্রতিষ্টান থেকে Digital Marketing Course শেষ করেছি।

আমার শখঃ

আমার শখ বলতে যায় আমি রান্না করতে পছন্দ করি। কোন জায়গায় ভ্রমনে গেলে ছবি তুলতে পছন্দ করি।
আমি পরিশ্রম করতে অনেক পছন্দ করি। আমি বাচ্চাদের সময় দেওয়া,সংসারের কাজের পাশাপাশি সময় পেলে বই পড়া আর লিখতে আমার অনেক ভাল লাগে।
আমি আবসর সময়ে সেলাই কাজ করি। বিভিন্ন হাতের নকঁশার কাজ করি। ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরী করি। অনলাইন এ সময় দিই।

custer4.jpeg

Custer.jpeg

ghe.jpg

সত্যি কথা বলতে কি আমি বেকার থাকতে পছন্দ করিনা। আমাদের সংসারে যখন বেবী আসে তখন আমি চাকরি ছেড়ে দিই। এরপর ছোট মেয়ে আসে। সবকিছু মিলেই আর চাকরি করা সম্ভব হইনি। এই চাকরি থেকে নিজেকে দুরে সরে রাখা সবসময় আমাকে ভাবায় আর নিজেকে অপরাদ মনে করি। সবসময় চিন্তা করি কিভাবে বাসায় থেকে ইনকাম করতে পারি।

আমি স্টিমিটে কিভাবে আসিঃ

ডিজিটাল আইটিতে ক্লাস চলাকালিন সময় আমার একটা বিষয় খুব ভাল লাগে তা হচ্ছ steemit এ কাজ করার ধরন। আমাদের স্যার আমাদেরকে স্টিমিট নিয়ে আলোচনা করে।কিভাবে নিজে নিজে লেখা-লেখি, বিভিন্ন ধরনের দৈনিক কাজ, ভ্রমন কাহিনী, নিজস্ব তৈরী গান, কবিতা, ছড়া, নিজের রান্না ইত্যাদি শেয়ার করে কাজ করা যায়। তখন আমি সিদ্বান্ত নিই steemit নিয়ে কাজ করবো। তখন থেকে আমি স্টিমিটে কাজ করা শুরু করি।ইউটিউব এর সাহায্য নিই steemit বিষয়ে আর ধারনা হওয়ার জন্য।

আমার স্টিমিট User ID: @samhunnahar

আমি স্টিমিটে কাজ করতে চাই। আমি আমার অভিজ্ঞতাকে স্টিমিটে কাজ করার মাধ্যমে কাজে লাগাতে চাই। আমাকে যদি সুবিবেচানার সহিত ভেরিফাইড সদস্য করা
হয় তাহলে আমি চির সবার কাছে চির কৃতজ্ঞ থাকিবো। আমি কমিউনিটির সমস্ত নিয়ম-কানুন মেনে আমার ক্রিয়েটিভিটিকে
ফুটিয়ে তুলবো। ইশাল্লাহ!!

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 4 years ago 

খুব সুন্দর নান্দনিক ও রুচিশীল ভাবে আপনার পরিচয় ছবির মত পরিস্কার করে তুলেছেন। অভিনন্দন ও শুভকামনা রইল।

 4 years ago 

আপনি বেশ চমৎকার ভাবে আপনার নিজের পরিচয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন, খুব ভালো লাগলো আপনি একজন পরিশ্রমী মানুষ, আমাদের সম্মানিত মডারেটরগণ আপনাকে কিছু গাইডলাইন দেবে সেই গাইডলাইন ফলো করার মাধ্যমে আপনি আমাদের একজন নিয়মিত ব্লগার হতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

স্বাগতম দিদি।অনেক ভালো লাগলো আপনার পরিচিত মূলক পোস্ট পরে।আপনার নিজের কাজ দিয়ে এগিয়ে যেতে হবে শুভ কামনা রইলো।আপনার মেয়ে দুটার হাসি বেশ চমৎকার❤️

 4 years ago 

"আমার বাংলা ব্লগ" খুবই সীমিত সময় এবং পরিসরে নতুন মেম্বার নিয়ে থাকে । আপনি সুজগটি সঠিক ভাবে কাজে লাগিয়েছেন । আশাকরি আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুনের সাথে একাত্বতা পোশন করে সামনের দিন গুলোতে আপনার ব্লগিং জার্নি চলমান রাখবেন । আপনার জন্য শুভকামনা রইলো ।

 4 years ago 

আপনি সুন্দর করে ডিটেলসে আপনার পরিচয় তুলে ধরেছেন। আপনার সম্পর্কে জানতে পেরে ভালই লাগলো। তবে আপনি কার রেফার এখানে এসেছেন সেটা উল্লেখ করেননি। যাইহোক আপনার মঙ্গল কামনা করি।

 4 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশা করি এ কমিটির সকল নিয়ম কানুন মেনে চলে পোস্ট করার চেষ্টা করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

@samhunnahar
আপু আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। অনেক দক্ষতার সাথে আপনার পরিচিত মূলক পোস্ট উপস্থাপন করেছেন। তবে আপনার হাতের পেইজটিতে তারিখ ভুল আছে। যে তারিখ পোস্ট করেছেন সেই তারিখ দিতে হবে হাতের পেইজটি তে। এডিট করে সঠিক করুন।

আপনি আমাদের discord এ জয়েন থাকুন। আপনার বিষয়টি বিবেচনা করে discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনাকে নিউ মেম্বার হিসেবে নেয়া যাবে কি না।
Discord link: https://discord.gg/aePDKkMf

 4 years ago 

আপু আমি তো ২৯.০৫.২০২২ তারিখ শেয়ার করেছি কিন্তু আমার হাতের পেইজ এ ও 29.05.2022 লিখছি। তাহলে ইংরেজি তে লিখছি তাই? আমি বুঝতেছি না প্লিজ আবার একটু দেখে বললে আমি বুঝতে পারতাম!!!

 4 years ago 

সব ঠিক আছে।

 4 years ago 

আপনার পরিচয় মূলক পোষ্ট পড়ে খুবই ভালো লাগলো। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম আশা করি সকল নিয়ম মেনে কাজ করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি খুব সুন্দর ভাবে আপনার পরিচয় আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার পরিচয় পর্ব জেনে আসলে খুবই ভালো লাগলো। আশা করি আপনি কমিউনিটির নিয়ম কারণ মেনে চলার চেষ্টা করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম আশা করি আমাদের কমিউনিটির সব ধরনের নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করে এগিয়ে যাবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62816.61
ETH 1736.84
USDT 1.00
SBD 0.39