আমার বাংলা ব্লগে আমার প্রথম পরিচিতিমূলক পোস্ট
আসসলামুআলাইকুম/আদাব।কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা?আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আমার পরিচয় পর্ব উপস্থাপন করছি আপনাদের মাঝে।
আমি রাহনুমানূর দিশা। আমার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায় । আমার বাবা একজন বেসরকারি চাকুরীজীবী। ছোটবেলা থেকেই আমরা ফরিদপুর জেলায় থাকি।আমি অবিবাহিত। ২০১৬ সালে আমি এসএসসি পাস করি বিজ্ঞান বিভাগ থেকে। এইচএসসি পাশও বিজ্ঞান বিভাগ থেকেই করেছিলাম ২০১৯। যেহেতু ছোটবেলা থেকেই ফরিদপুর শহরের আশেপাশে থাকছি সেহেতু ফরিদপুর শহর টা অনেক ভালো লাগে। আমার এইচএসসি ২০১৮ হওয়ার কথা কিন্ত ২০১৯ পাস করি অসুস্থতার জন্য।আমার বন্ধু সংখ্যা অনেক ছিল যেহেতু বাবা চাকুরি করে সেহেতু বিভিন্ন জায়গায় তিন বছর পর পর বদলি হত। স্কুলে অনেক বন্ধু হত তাদের সাথে আমার এখনো যোগাযোগ আছে ।আমার বন্ধু বান্ধবীরা সবাই অনেক হেল্প ফুল। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই ওদেরকে বান্ধবী হিসেবে পাওয়ার জন্য।
যে ভাবে আমার বাংলা ব্লগে আমার আগমণ,,
আমি একটি আইটি সেন্টারে কোর্স করতে গিয়ে প্রথমে স্টিমিট এবং পরে ইউটিউব থেকে আমার বাংলা ব্লগার হ্যাং আউট অনুষ্ঠান দেখতে পাই।আর সেখান থেকেই আমার আগমণ।। আমার জন্য দোয়া করবেন সবাই।ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য সবাইকে।
ইউটিউব থেকে আমার বাংলা ব্লগ সম্পর্কে জানতে পেরেছেন শুনে ভাল লাগলো । আমাদের প্রিয় পরিবার "আমার বাংলা ব্লগ" । তার মহিমা তার ভালবাসায় আপনি আকৃষ্ট হয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন । এই কমিউনিটির একজন সদস্য হওয়ার জন্য আপনাকে স্বাগত জানই।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি এখানে কাজ করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম, এবং আশা করি শীঘ্রই মডারেটরবৃন্দ আপনাদের গাইড লাইন প্রদান করবেন, এবং সে অনুযায়ী কাজ করবেন এই কামনা করি।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি এখানে কাজ করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব এবং আমি প্রত্যেক মডারেটরের কথা শোনার চেষ্টা করব এবং আমি এখানে সক্রিয়ভাবে কাজ করব।
@rahnumanurdisha
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। খুবই সুন্দর ভাবে আপনার পরিচিত মূলক পোস্ট উপস্থাপন করেছেন। আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো,
তবে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার ছাড়া আমরা অন্য কোন মেম্বার দের রেফার বা রেফার ছাড়া মেম্বার আমরা গ্রহণ করি না।
সে ক্ষেত্রে আপনাকে জানানো যাচ্ছে যে, আপনার বিষয়টি বিবেচনা করে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
সে পর্যন্ত একটিভ থাকুন আমাদের Discord server এ
👇
Discord link : https://discord.gg/esbZH6GU
আপনার পরিচিতি পর্ব পড়ে খুবই ভালো লাগলো। আশা করি আমাদের কমিউনিটির সকল নিয়ম মেনে আপনি কাজ করবেন। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
আপনার পরিচয় পর্ব পোস্ট পড়ে আমার অনেক ভালো লেগেছে। প্রথমে আপনাকে জানাই আমার বাংলা ব্লগে স্বাগতম। আশা করি আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে কাজ করবেন। আপনার জন্য শুভকামনা রইল।
@rahnumanurdisha
কমিউনিটির এডমিন ও মডারেটসদের বিবেচনার মাধ্যমে আপনাকে সুযোগ দেয়া হয়েছে। আমার বাংলা ব্লগে ব্লগিং করতে চাইলে
এখনি discord এ জয়েন করুন।
Discord link: https://discord.gg/5aYe6e6nMW
হ্যাঁ, অপু আমি এখানে যোগ দিয়েছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য সকল অ্যাডমিন ও মডারেটরকে ধন্যবাদ।