"আমার বাংলা ব্লগে" আমার পরিচিতি
নমস্কার বন্ধুরা
প্রথমেই "আমার বাংলা ব্লগের" সমস্ত সদস্যকে নমস্কার জানিয়ে শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি "পায়েল জয়সওয়াল", আমার আইডি @payaljais। স্টিমিটের সাথে আমার পরিচয় বন্ধু @kingporos এর মাধ্যমে। আমার জন্ম ও বড়ো হওয়া City of Joy "কলকাতাতেই"। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই অ্যাকাউন্টেন্সি নিয়ে স্নাতক হয়েছি।
বাড়িতে বাবা মা আর আমরা চার ভাইবোন, দিদি সবচাইতে বড়ো, তারপর দুই দাদা। আমিই সবচাইতে ছোটো, তাই আমাকেই সবচেয়ে আদুরে বলতে পারেন 😁। দিদির ৯ বছর আগেই বিয়ে হয়ে গেছে, এক দাদার গতবছর ফেব্রুয়ারিতেই বিয়ে হয়েছে। আমরা একান্নবর্তী পরিবার।
২০১৬ সালে স্নাতক পাশ করার পর আমি G.S.PANDEY & CO নামে একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মে চার বছর কাজ করেছি। আজ যেটুকু কাজ জানি সবই আমার সবই ফার্মের দৌলতে। ২০২০ সালে করোনার প্রথম ঢেউ পর্যন্ত আমি এই ফার্মেই কাজ করেছি। জুলাই ২০২০ তেই আমি কাজ থেকে অব্যাহতি নিজের ফার্ম খুলি।
উচ্চমাধ্যমিকের সময় থেকেই আমার নিজের জন্য কিছু করার ইচ্ছে ছিলো, তাই করোনার প্রথম ঢেউ কেটে গেলেই আমি আমার নিজস্ব ফার্ম খুলি। ফার্মের নাম রেখেছি "ব্রাইট কনসালটেন্সি"। আমার ফার্মে মূলত আয়কর রিটার্ন, টিডিএস রিটার্ন, জিএসটির নানান ধরণের কাজ করি।
আমার শখ বলতে গেলে প্রথমেই রান্নার কথা বলবো। ভারতীয় রান্নাতেই আমি বেশ সাবলীল। তাছাড়া আমার নানান কারু কার্য। ঘর সাজাতে আমার খুবই ভালোলাগে, বন্ধু বান্ধবের জন্মদিনের ডেকোরেশন, পার্টির ডেকোরেশন।
মাঝে মধ্যে ইনডোর-আউটডোর খেলাধুলা করি। আমি বাচ্চাদের সাথে সময় কাটাতেও খুব পছন্দ করি, আমাদের বাড়িতে বেশ কিছু ভাড়াটিয়া থাকে তাদের বাচ্চাদের নিয়েই মাঝে সাঝে বাচ্চা পার্টি করি।
আমার বাংলা ব্লগে আপনাকে সুস্বাগত।আশাকরি আমার বাংলা ব্লগের সব নিয়ম কানুন মেনে কাজ করবেন।
শুভকামনা রইলো
অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা আপনাকে। আমি আমার বাংলা ব্লগের সমস্ত নিয়ম কানুন মেনে কাজ করবো।
আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার বাংলা ব্লগ কমিউনিটির যেসকল দিকনির্দেশনা আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন আশাকরি। আমার বাংলা ব্লগ কমিউনিটি আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে।😍😍
অনেক অনেক ধন্যবাদ দাদা। এত সুন্দর ভাবে স্বাগতম করার জন্য। আমার বাংলা কমিউনিটির সমস্ত নিয়ম মেনে চলার চেষ্টা করবো এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির আশাটা পুরো করার চেষ্টা করবো।
আপনার পরিচিতি পোস্ট পযড়ে ভালো লাগলো আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম দিদি আশাকরি আপনি কমিউনিটির রুলস মেনে কাজ করবেন। আপনার জন্য শুভকামনা রইলো
অসংখ্য ধন্যবাদ দাদা আপনার শুভ কামনার জন্য। আমি কমিউনিটির রুলস মেনে কাজ করবো।
আমার বাংলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগত।আপনার ফাষ্ট পোস্ট অনেক সুন্দর হয়েছে। আমার বাংলা ব্লগ কমিউনিটি কে আমরা অনেক দুর নিয়ে যাবো। আমার বাংলা ব্লগ কমিউনিটি আপনার কাছ থেকে অনেক ভালো কিছু আশা করে।আমি আশা করি আমাদের কমিউনিটির নিয়ম -কানুন মেনে চলার চেষ্টা করবেন।সামনের দিকে এগিয়ে যান আপু। আপনার জন্য অনেক শুভ কামনা রইলো আপু❤️
অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা আপনাকে। এত সুন্দর ভাবে স্বাগতম করার জন্য। আমি কতটা ভাগ্যবান জে আমি আপনাদের সাথে আমার বাংলা ব্লগে কাজ করবো। আমার বাংলা ব্লগ কমিউনিটির সমস্ত নিয়ম মেনে চলার চেষ্টা করবো এবং যতটা সম্ভব ভালো ভালো কাজ করার চেষ্টা করবো। আশা করি কোন ভুল ত্রুটি হলে আপনরা আমাকে শিখিয়ে নেবেন।
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম দিদি। খুব সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করেছেন। ভালো লাগলো খুব। সব টা পড়ে মনে হচ্ছে আপনি বেশ গুণী একটা মেয়ে। আশা করছি আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কাজ আমরা উপহার পাবো। অনেক শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ বোন আপনাকে ।এত সুন্দর ভাবে স্বাগতম করার জন্য। এইটা আপনার ভালোবাসা জে আপনি অনেক ভালো ভাবে আমায়ে দেখলেন। অবশ্যই আমি চেষ্টা করবো ভালো ভালো সুন্দর কাজ উপহার দেওয়ার।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সমস্ত নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করবেন। আর অবশ্যই ডিস্ক একটিভ থাকবেন এবং এবিবি স্কুলের নিয়মিত ক্লাস করবেন। শুভকামনা থাকলো আপনার।
অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এত সুন্দর ভাবে স্বাগতম জানানোর জন্য। আমার বাংলা ব্লগ কমিউনিটির সমস্ত নিয়ম মেনে চলার চেষ্টা করবো। ডিস্ক এবং এবিবি স্কুলের নিয়মিত ক্লাস করার চেষ্টা করবো।