আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচয়।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন ?আশা করি ভাল আছেন । আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আমার পক্ষ থেকে বাংলা ব্লগ কমিউনিটির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলা ব্লগ কমিউনিটির কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগে। অনেক কিছু শেখা যায়। বিশেষ করে বাংলাচর্চা এবং নিজের সৃজনশীলতার বিকাশ হয় এবং অন্যদের সৃজনশীলতা সম্পর্কে জানা যায়। বাংলা ব্লগে এটি আমার প্রথম পোস্ট। এখানে কাজ করার আমার অনেক ইচ্ছে রয়েছে।

IMG_20240513_103059.jpg

আমার পরিচয়

আমি আসমা খাতুন ।আমার বয়স ২৪ বছর। আমি নিজ গ্রাম থেকে মাধ্যমিক পাস এবং গাংনী সরকারি ডিগ্রী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। এখন গাংনী মহিলা কলেজ ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী। বর্তমানে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি। আমি বিবাহিত। আমার ছোট্ট একটা মেয়ে সন্তান আছে।

IMG_20240129_124803.jpg

আমার শখ

আমার শখ গল্পের বই পড়া। বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগে। এছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে। ছবি অংকন, বাচ্চাদের অভিনয় শেখানো, গান ,কবিতা আবৃত্তি করতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে নতুন কিছু রান্নার চেষ্টা করি। তাছাড়া বাড়ির আঙিনায় সবজি বাগান করতে অনেক ভালো লাগে।

কিভাবে আসলাম স্টিমেটে

আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে অনেক আগে থেকে একটু একটু জানা ছিল। আমার একজন অফিস কলিগ অনেকদিন ধরে বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত ছিলেন। আমি পাশাপাশি তার কাজও দেখতাম এবং তখন থেকে মনে হতো এর সঙ্গে যুক্ত হয়। কিন্তু সময় হয়ে ওঠেনি। আমার কলিগ @mostafezur001 এখানে অনেকদিন ধরেই কাজ করছে। তখন আমি মাঝে মাঝে বাংলা ব্লগের সদস্যদের পোস্ট দেখতাম। পোস্টগুলো দেখতে আমার খুবই ভালো লাগতো। কিন্তু বাংলা ব্লগের জয়েন করা হয়নি। অবশেষে আমার কলিগের মাধ্যমে একাউন্ট ক্রিয়েট করে বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন করলাম। এখানে সবাই দেখি ভালো সময় কাটায়। ইনশাল্লাহ আমিও ভাল সময় কাটাবো।

Sort:  
 2 years ago 

অনেকদিন থেকেই আপনি চাচ্ছিলেন এই কমিউনিটিতে যুক্ত হতে। অবশেষে আপনি এখানে যুক্ত হতে পেরেছেন এটা সত্যিই খুশির সংবাদ। আশা করি আপনি এই কমিউনিটির সকল নিয়মকানুন মেনে চলবেন যেন আপনার ভবিষ্যৎ পথ চলাটা আরো সুন্দর হয়। আপনার ভবিষ্যতের সুন্দর দিনগুলোর জন্য অগ্রিম শুভকামনা রইল।

Loading...
 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। @mostafezur001 ভাই অনেক ভালো একজন ইউজার। আশাকরি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করার চেষ্টা করবেন। আপনার স্টিমিট জার্নি শুভ হোক এই কামনাই করি। আপনার সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো।

 2 years ago 

মুস্তাফিজুর ভাই আমাদের অনেক পরিচিত আমরা দীর্ঘ দিন একসাথে কাজ করছি।আশা করি আপনিও ভালো কিছু করতে পারবেন আপনার জন্য শুভ কামনা রইলো।এগিয়ে জান অনেক দূর সেই কামনা করি।অভিনন্দন আপনাকে।

 2 years ago 

প্রথমে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনি এই কমেন্টটি তে অনেক ভাল কাজ করবেন।আপু আপনার পরিচয় পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি মোস্তাফিজুর ভাইয়ের মাধ্যমে এই প্লাটফর্মের সাথে পরিচিত হতে পেরেছেন ভালো আপনি। আপনি আজকে আমাদের মাঝে আপনার পরিচিতি মূলক পোস্ট শেয়ার করেছেন। আপনি আপনার পরিচিতি মূলক পোস্টের মাধ্যমে আপনার সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। বেশ ভালো লাগলো আপনার পরিচিতি মূলক পোস্ট জেনে। অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন আপনার ডিটেলস। আশা করব আমার বাংলা ব্লগ কমিউনিটি আপনাকে সাদরে গ্রহণ করে সুযোগ করে দিবে এই কমিউনিটিতে কাজ করার।

 2 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম জানাই আপু। আশা করি আমাদের মাঝে ধীরে ধীরে কাজ করে ভালো সময় কাটাতে পারবেন। কারণ এখানে যারাই কাজ করে সবাই মোটামুটি একে অপরের সাথে ভালো একটা বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। মুস্তাফিজ ভাইয়ের মাধ্যমে যেহেতু এখানে এসেছেন সেই হিসেবে ভালোই আড্ডা জমবে সবার সাথে।

Loading...
 2 years ago 

আপু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার পরিচিতমূলক পোস্ট দেখে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি আপনার পরিচিত মুলক পোস্ট শেয়ার করেছেন। আশা করি এই কমিউনিটি আপনাকে গ্রহন করবে। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60680.17
ETH 1603.99
USDT 1.00
SBD 0.42