এবিবি-ফান প্রশ্ন- ৩৬৯ | ডিম আগে না কি মুরগী আগে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ডিম আগে না কি মুরগী আগে?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

মাঝে মাঝে মনে হয় মুরগী আগে, আবার মনে হয় ডিম ছাড়া মুরগী কি ভাবে আসলো, তখনেই মাথায় বুদ্ধি খেলে গেলো, মোরগ আগে, হিহিহিহি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

ডিম আগে না কি মুরগী আগে?

অনেক গবেষণা করার পর জানা গেছে যে ডিম আগে 😜। একজন লোক অনেক বছর আগে একটা ডিম পেয়েছিল। যে ডিমটা একটা পাখি পেড়েছিল। আর লোকটা সবসময় সেই ডিমটাকে তা দিয়ে রাখতো। আর সেই ডিম থেকে হঠাৎ একদিন একটা বাচ্চা বেরিয়ে এসেছিল। যেটা ছিল মুরগির বাচ্চা🐤। তাই এটাই বলতে হয় যে ডিম আগে এসেছিল। এটাই গবেষণা করলাম 😅😎🤣।

 2 years ago 

হাহাহা, হাসলে হাসতে চোখ দিয়ে পানি চলে আসলো, দারুন বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, সেই পাখি আগে না ডিম আগে!?

 2 years ago (edited)

দিলেন তো ভাই এখন মাইনকার চিপায় ফেলে 🥴। কত সুন্দর গবেষণা করে বললাম। এখন তো মাইনকার চিপায় ফেলে দিয়েছেন😫।

 2 years ago 

ভাই দেখছি অনেক বড় গবেষণা করে ফেলেছেন। আপনার গবেষণার কথা শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে 🤣

 2 years ago 

সিয়াম ভাইয়ের মত আমারও একই প্রশ্ন। ডিম আগে না পাখি আগে?

 2 years ago 

মুরগি ছাড়া ডিম কখনো
যায় না ভাবা কভু,
ডিমের আগেই মুরগিটাকে
সৃষ্টি করেছেন প্রভু। 🙏

এটা নিয়ে তর্ক মানেই
সময় অপচয়,
মুরগি থেকেই ডিম দিয়েছে
প্রভু দয়াময়। 💕

 2 years ago 

ওয়াও!😲 অসাধারণ কিছু লাইন লিখেছেন তো আপু আপনি এই বিষয়টা নিয়ে। কবিতার ছন্দে এই প্রশ্নের উত্তরটা পাওয়া গেল বেশ সুন্দর ভাবে।

 2 years ago 

বাহ্ মুরগিয় আর ডিম নিয়েও আমরা দারুন একটি অনু কবিতা পেয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আসলে সব কিছু নিয়েই কাব্য,
কবিতা লেখা যায়
যদি কেউ লিখতে পারে।
আপনার কাছে ভালো
লেগেছে জেনে খুশি হলাম
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন হয়েছে, বাহ।

 2 years ago 

ডিম আগে না কি মুরগী আগে?

আপনার বিয়ের পর আপনাকে যদি জিজ্ঞেস করি টুম্পা আগে নাকি বউ আগে, তখন যদি বলেন টুম্পা আগে, তাহলে ভাববো মুরগি আগে, আর যদি বলেন বউ আগে, তাহলে ভাববো ডিম আগে 🤣🤣।

 2 years ago 

ওয়াও ভাই আপনি দেখছি একদম কথার জালে সবকিছু এক জায়গায় করে ফেলেছেন 😎

 2 years ago 

অনেক ফানি উত্তর ছিল ভাই এটি। আমি এই উত্তরটি পড়ে অনেক সময় হাসলাম। হেহেহে.. 😂😂 এখন দেখা যাক, আমাদের সিয়াম ভাই এই প্রশ্নের কি উত্তর দেন।

 2 years ago 

আগে টাকা ভাই!🤭 মোরগ, মুরগি, ডিম কোনটাই আগে না। মুরগি আগে নাকি ডিম আগে, এটা হল একটা বিতর্কিত বিষয়। তবে দোকানে গিয়ে আপনি যেটাই আগে চান না কেন, সবার আগে আপনার কাছে টাকাই চাইবে। তাই আমি মনে করি, টাকাই সবার আগে।😁😁

 2 years ago 

হাহাহা একদম ঠিক কথা বলেছেন দাদা সবার আগে টাকা চাই টাকা ছাড়া কিছুই হয় না।

 2 years ago 

যুক্তিসঙ্গত কথা বললেন। আমার তো মনে হচ্ছে তাহলে এটাই হবে 😁😁।

 2 years ago 

হেহেহে...🤭🤭 ঠিক বলেছেন আপু।

 2 years ago 

ডিমের মা যখন ডিমের পেটে ছিল তারপর বাচ্চা বেরল তার আগে থেকেই তার মা আগে৷ কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যায়নি বলে গবেষকরা ডিমকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু সেই ডিমকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

 2 years ago 

ডিমের বাবাকে খুঁজে পাওয়ার জন্য বিশেষ তদন্ত কমিটি গ্রহণ করা হবে।

 2 years ago 

একদম। তারপর বোঝা যাবে কে আগে৷

 2 years ago 

এই প্রশ্নটা ভাই আরো একবার হয়েছে তাই আর আগের মতো আনসার দিতে চাচ্ছি না। তবে আপনার শ্বশুর বাড়িতে মুরগির রোস্ট যদি সামনে আগে আসে তাহলে বলবো মুরগি আগে।আর যদি ডিমের কোরমা সামনে আগে আসে তাহলে বলবো ডিম আগে। 😂😂

 2 years ago 

আগে হয়েছে কি না তা তো ভুলেই গেছি।

 2 years ago 

ডিম আগে না কি মুরগী আগে?

এটা কোন প্রশ্ন করলেন না ভাইয়া?? এই প্রশ্নটা জন্মানোর পর থেকেই আমার মধ্যে রয়েছে। তাহলে বলেন কিভাবে বলবো😫। যদি বলি ডিম আগে হয়েছে তাহলে বলবেন ডিমটি পাড়লো কে?? আর যদি বলি মুরগি আগে হয়েছে, তাহলে বলবেন মুরগিটা জন্মালে কোত্থেকে?? এটাই তো সব থেকে বড় প্যাঁচ প্রশ্নটার মধ্যে। যাই হোক এটার জন্য মাথা ঠুকিয়ে লাভ নেই?? এক কথায় শেষ মুরগি আগে এসেছে😅😁।

 2 years ago 

তাহলে ,ডিমটি পাড়লো কে? 🤣

 2 years ago 

এমন একটা প্রশ্ন করলেন যে বিষয় নিয়ে ইতিমধ্যে অনেক মানুষ পাগল হয়ে গেছে। এখন পাগল হতে বাকি আমরা। তবুও বলি আমার মনে হয় ডিম যদি না হতো তাহলে মুরগি আসলো কোথা থেকে? মুরগি কি আকাশ থেকে পড়লো? নারে ভাই ডিমেই মুরগি তৈরি করল। তাহলে বুঝে নেন কে কার আগে। পাগল হতে পারব না।

 2 years ago 

পাগল হয়ে গেলে কি পাবনায় ফোন দিব?

 2 years ago 

আরে না না আমি তো পাগল হতে চাই না।

 2 years ago 

আপু এই প্রশ্নের সঠিক উত্তর জানতে হলে, তার আগে আমাদেরকে পাবনা থেকে ঘুরে আসতে হবে🤣🤣।

 2 years ago 

দাওয়াতে গেলে আগে রোস্ট দেয়, পরে ডিম দেয়। তাইলে বলা যায় মুরগী আগে। তবে যারা আগে ডিম পায় তারা বলবে ডিম আগে। সিম্পল!

 2 years ago 

আর যদি মোরগ পোলাও দেয়?

 2 years ago 

😂 তাইলে খাওয়া আগে।

 2 years ago 

এটা ঠিক কথা বলেছেন ভাই, সব কিছুর আগেই খাওয়া। 😂😂 ডিম মুরগি পরে হবে, আগে খাওয়াটা ইম্পর্টেন্ট বেশি।

 2 years ago 

😂😂

 2 years ago 

ডিমই আগে৷ কারণ ডিমের দাম মুরগীর চেয়ে কম৷ ঝুঁকি না নিয়ে স্বল্পমূল্যের জিনিসই আগে উৎপাদন করা হয়েছিল৷ হে হে হে।

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন ভাই। যেটার দাম কম সেটাই আগে এসেছিল 🤣🤣।

 2 years ago 

হাহাহা, ডিমেও ঝুকি আছে কিন্তু, পরে গেলেই সব শেষ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39