এবিবি ফান প্রশ্ন- ৫৬৭ || সব জায়গায় তেলের মাথায় তেল দেওয়ার রহস্য কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সব জায়গায় তেলের মাথায় তেল দেওয়ার রহস্য কি?

প্রশ্নকারীঃ

@ah-agim

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মনে হয় সব জায়গায় তেলের মাথায় তেল দেওয়ার রহস্য হলো পরবর্তীতে তেলের কিছু অংশ ভাগ পাওয়া জন্য।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

তেলের মাথায় তেল দেওয়া মানে হলো যে আগে থেকেই হিরো, তাকে আরও হিরো বানানো! কারণ তেলও জানে, প্রিমিয়ামে থাকলে দাম বাড়ে ভাই!🤭

 last year 

তেলের মাথায় তেল দেওয়ার কারণ একটাই তেলও জানে, নিজের পাবলিসিটি করতে হলে সবচেয়ে চকচকে জায়গাতেই ঝিলিক মারতে হয়।এটা হচ্ছে তেলের সেলফ কেয়ার রুটিন🤣🤣🤣।

 last year 

হা হা হা 🤣🤣

 last year 

বর্তমান যুগের অধিকাংশ মানুষ হলো সুবিধাবাদী।তাই সুবিধা ভোগের জন্য যেখানে মানুষ বেশি প্রফিট পাবে সেখানেই বেশি তোষামোদ করে। তেল মাথায় তেল মারার একটাই কারণ তা হলো অল্প ব্যয়ে অধিক সুবিধা অর্জন।

 last year 

আমার মনে হয়, তেল দেওয়া জায়গায় তেল দিলে তেলের খনী পাওয়া যায় ভবিষ্যতে কিন্তু অন্য জায়গায় সেটা সম্ভব হয় না।

 last year 

এটা হতেও পারে।

 last year 

আসলেই দিদি।

 last year 

সব জায়গায় তেলের মাথায় তেল দেওয়ার রহস্য কি?

আসলে কিছু মানুষ আছে যারা শুধু তেল মারতেই ব্যস্ত থাকে। কিন্তু এটা করে তারা পরবর্তীতে তেলের ভাগ নিতে আসে 😂🤣।

 last year 

এটা এক পর্যায়ে রুটিন বলা চলে। কারণ এই কাজে নিজের স্বার্থ হাসিল হয়।

 last year 

"তেলের মাথায় তেল দেয় কারণ, ঐটাই তো তাদের ব্রেন অয়েল!"🤩🤩

 last year 

সব জায়গায় তেলের মাথায় তেল দেওয়ার রহস্য কি?

আমার তো মনে হয় তাদের কাছে তেল একটু বেশি হয়ে গিয়েছে, তাই জন্য তারা সব সময় অন্যকে তেল মারে 😁🤠।

 last year 

অতিরিক্ত তেল মারার কারণে তেলের দাম বেড়েছে। বর্তমানে তেল মারা লোকেদের সম্মান সর্বোচ্চ পর্যায়ে। মাথায় তেল দিলে মাথা ঠান্ডা হয় সেজন্য অন্য ব্যক্তির পকেট গরম হয়। তাই তেলের মাথায় তেল দেওয়া হয়।

 last year 

তেলের মাথায় তেল কম লাগে কিন্তু সুবিধা বেশি পাওয়া যায়। এই আরকি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63573.30
ETH 1778.51
USDT 1.00
SBD 0.39