টাইটেলঃ এবিবি-ফান প্রশ্ন- ৩৬৪ || আচ্ছা বলুন তো,,,, বয়ফ্রেন্ডের টাকা বেশি থাকা জরুরী........

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আচ্ছা বলুন তো,,,, বয়ফ্রেন্ডের টাকা বেশি থাকা জরুরী,, নাকি হাজবেন্ডের টাকা বেশি থাকা জরুরী???

প্রশ্নকারীঃ

@nigarjebin

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মনে হয় যার আবেগ বেশি তার টাকা বেশি থাকা জরুরী। তবে অভিজ্ঞদের মতামত জানতে ইচ্ছুক

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আমার তো মনে হয় দুজনের টাকা থাকলেই ভালো। তাহলে বিয়ের আগে এবং বিয়ের পরের দুটোতেই সুবিধা পাওয়া যাবে হা হা।

 2 years ago 

হাহাহা আপু আপনি বেশ সঠিক কথা বলেছেন বিয়ের আগে পরে দুই ভাবেই সুবিধা নিতে হবে।

 2 years ago 

বয়ফ্রেন্ডের টাকা থাকলে গার্লফ্রেন্ডের চলাফেরা রাজকীয় হয়। একটা সময় বয়ফ্রেন্ডকে ভিখারি করে গার্লফ্রেন্ড উধাও হয়ে যায়। তবে সেসব মেয়েরা পূর্বের বয়ফ্রেন্ডের অভিশাপে অর্থবিত্ত শালী হাজব্যান্ড পায়না।😜😜😜 তাই বিয়ের পর হাজবেন্ডের উত্তম মধ্যম খেয়েই বাকি জীবন কাটাতে হয়। 🫣🫣🫣

 2 years ago 

মনে হচ্ছে তাহলে আপনি উত্তম মাধ্যম দিয়ে থাকেন তাই না?

 2 years ago 

স্বামীর টাকা বেশি থাকলে বয়ফ্রেন্ড এর লাভ খুব সহজেই প্রেমিকার কাছ থেকে নিতে পারবে।🤩🤩

 2 years ago 

ওয়া বন্ধু তুমি বেস্ট চমৎকার বলেছ কিন্তু। বয়ফ্রেন্ডেরও তো ইচ্ছা করে একটু স্টাইলে চলাফেরা করতে।

 2 years ago 

খুব ভাবার বিষয়।

 2 years ago 

আচ্ছা বলুন তো,,,, বয়ফ্রেন্ডের টাকা বেশি থাকা জরুরী,, নাকি হাজবেন্ডের টাকা বেশি থাকা জরুরী???

আমার কাছে মনে হয় বিয়ের আগে বয়ফ্রেন্ডের বেশি টাকা থাকা জরুরি আর বিয়ের পরে স্বামীর বেশি টাকা থাকে থাকা জরুরি। 😎🤠😁

 2 years ago 

বিয়ের পর টের পাবেন, আসল ব্যাপার কি!

 2 years ago 

ভাই তাহলে বিয়ের পরে আসল ব্যাপারে তো সতর্ক থাকতে হবে দেখছি 😎

 2 years ago 

তাহলেতো সুবিধা ভালো হবে😎

 2 years ago 

আচ্ছা বলুন তো,,,, বয়ফ্রেন্ডের টাকা বেশি থাকা জরুরী,, নাকি হাজবেন্ডের টাকা বেশি থাকা জরুরী???

কঠিন প্রশ্ন,তবে আমি মনে করি হাজবেন্ডের টাকা বেশি থাকা জরুরী। কারন অনেক সময় দেখা যায় গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে হাত খরচের টাকা দেয়,মাঝে মাঝে রেস্টুরেন্টের বিল দেয়। অন্যদিকে হাজবেন্ডেদের ফেমিলিতে খরচের টাকা দিতে হয়ে,নিজের বউয়ের খরচ দিতে হয়, যে গার্লফ্রেন্ড জানে না সে বিয়ে করেছে,তারও শপিং,রেস্টুরেন্টের বিল দিতে হয়, তারপর আবার পাশের বাসার ভাবির সাথে যদি লাইন থাকে,তাহলে তো বুঝতেই পারছেন কত খরচ বহর কতে হয়,হা হা হা।😂🤣

 2 years ago 

বাহ! খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন।

 2 years ago 

আমার মনে হয়,বয়ফ্রেন্ডের টাকা বেশি থাকা জরুরী।কারণ তখন স্বাধীনভাবে টাকা উড়িয়ে ফুর্তি করা যাবে আলাদা কোনো চিন্তা থাকবে না।☺️☺️কিন্তু হাজবেন্ডের টাকা বেশি থাকলে পরিবারের চিন্তা, সংসারের চিন্তা আর সন্তানদের চিন্তা।সবমিলিয়ে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই বেশি টাকা থাকলেও😢😢..

 2 years ago 

আচ্ছা বলুন তো,,,, বয়ফ্রেন্ডের টাকা বেশি থাকা জরুরী,, নাকি হাজবেন্ডের টাকা বেশি থাকা জরুরী???

আমার তো মনে হয় বিয়ের আগে বয়ফ্রেন্ডের আর বিয়ের পর হাজবেন্ডের টাকা বেশি থাকা জরুরী 😁। তাহলে প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে বয়ফ্রেন্ডের পকেট খালি করতে পারবে, আর বিয়ের পর হাসবেন্ডের 😅। তাহলে তারা বেশি বেশি করে মেকআপ কিনতে পারবে। আর সাজগোজে বেশি করলে বিয়ের আগে বয়ফ্রেন্ড এবং বিয়ের পর স্বামী আরো বেশি পছন্দ করবে তাদেরকে🤣🤣। না হলে তো তাদের কপালে বয় ফ্রেন্ড এবং স্বামী কোনটাই জুটবে না 🤣।

 2 years ago 

আরে না ভাইয়া সব মেয়েরা টাকার পাগল না। কেউ কেউ ভালোবাসার পাগল।

 2 years ago 

আরে না না বয়ফ্রেন্ডের টাকার কোন দরকার নেই। শুধু দরকার বুক ভরা ভালোবাসা আর ভালো চরিত্র। যে যুগ পড়েছে শেষে না টাকা দিয়ে একশ একটা প্রেম করে বেড়ায়।

 2 years ago (edited)

আরে নাহ! বয়ফ্রেন্ডের বেশী টাকা থাকা উচিত যাতে বেচারা স্বামীও কিছু সুবিধা নিতে পারে, হি হি হি।

 2 years ago 

ভাই ফ্রীহিট বলে ছক্কা মারলেন,হা হা হা।

 2 years ago 

দারুণ বলেছেন ভাইয়া।

 2 years ago 

হাহাহা একদম রাইট কোটে মাইর দিছেন ভাই। 😁

 2 years ago 

অবশ্যই হাজবেন্ডের টাকা বেশি থাকা জরুরী। কেননা বয়ফ্রেন্ড অস্থায়ী আপনি বেশিদিন তার টাকা ভোগ করতে পারবেন না। কিন্তু আপনার হাজবেন্ড স্থায়ী চিরদিন তার টাকায় বিলাসিতা করতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62700.21
ETH 1756.63
USDT 1.00
SBD 0.39