এবিবি ফান প্রশ্ন- ৩৪৪ | হঠাৎ যদি দেখেন...... তখন কি করবেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

হঠাৎ যদি দেখেন আপনার কাছে থাকা সমস্ত ক্রিপটো কারেন্সির মূল্য শূন্য হয়ে গিয়েছে তখন কি করবেন?

প্রশ্নকারীঃ

@rupok

প্রশ্নকারীর অভিমতঃ

আপনাদের মতামত জানতে আগ্রহী।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

তখন থেকে গান গাইয়া শোনাবো, চলে গেছোস তাতে কি, নতুন একটা পেয়েছি তোর চাইতে অনেক সুন্দরী,,,

 2 years ago 

দেখবেন আবার ময়দা সুন্দরী যেন কপালে না জুটে। শেষে দেখবেন ময়দাও নাই ময়দার বস্তাও নাই আর সুন্দরীও নাই।😅😅

 2 years ago (edited)

কি আর করব? ভেবে নেব এটা এক্স বয়ফ্রেন্ডের মতো দুঃস্বপ্ন ছিল। এতদিন চোখের সামনে মুলা ঝুলিয়ে আমার যা সর্বনাশ করার করে দিয়ে গেছে। আমিও নতুন একটি পথ খুঁজে নেব। তাই বলে কি তার জন্য মাথা ঠুকে ঠুকে মরবো নাকি?

 2 years ago 

আপনি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না কেউ

 2 years ago 

আপনি যদি না বাঁচেন তাহলে এগুলো দিয়ে কি করবেন।

 2 years ago 

হঠাৎ যদি দেখেন আপনার কাছে থাকা সমস্ত ক্রিপটো কারেন্সির মূল্য শূন্য হয়ে গিয়েছে তখন কি করবেন?

হাতে একটি থালা নিয়া রাস্তায় বসে পড়বো, আর বলবো , দিয়া যান দিয়া যান একটা ডলার ভিক্ষা দিয়া যান , আমি গরিব ও ইনসান, একটা ডলার ভিক্ষা দিয়া যান😀😀😀😀😀🤑🤑
 2 years ago 

তখন তো আপনি অনেক বড়লোক হয়ে যাবেন ভাই।তখন এত ডলার দিয়ে কি করবেন?

 2 years ago 

হাহাহা! ভিক্ষাবৃত্তি পেশায় জড়িয়ে যাওয়ার চিন্তা করছেন তাহলে 😁

 2 years ago 

এত বড়লোক ফকিরকে কেউ ভিক্ষা দিবে না ভাইয়া। টাকার বদল ডলার চাইলে দৌড়ানি দিবে। শেষে থালা বস্তা সবই যাবে।😅😅

 2 years ago 

ভাই, ডলার ভিক্ষা পেতে হলে বিদেশের মাটিতে গিয়ে ভিক্ষা করতে হবে । হিহি.. 😂😂😂

 2 years ago 

বিয়ে করে ফেলব ভাই। জীবনে যখন এত বড় সর্বনাশ হয়েই গেল,তখন আর বিয়ে টাই বা বাকি থাকে কেন? ওটা দিয়ে সর্বনাশ এর ১৬কলা পূর্ণ করে ফেলব।

 2 years ago 

হিহি..😂😂😂 এটা বেশ ভালো বলেছেন ভাই। তবে ভাই, ক্রিপটো কারেন্সির মূল্য শূন্য হয়ে যাওয়া মানে আমাদের পকেট শূন্য হয়ে যাওয়া। তখন যদিও পাত্রী জোগাড় করা একটা মুশকিল কাজ হয়ে পড়বে আমাদের জন্য। 🤔

 2 years ago 

আরে দাদা শ্বশুর মশায় তো আর বাইন্যান্স চেক করতে আসবে না,তাই বুঝতে পারবে না।

 2 years ago 

এটা অবশ্য ঠিক কথা বলেছেন ভাই।

 2 years ago 

হঠাৎ যদি দেখেন আপনার কাছে থাকা সমস্ত ক্রিপটো কারেন্সির মূল্য শূন্য হয়ে গিয়েছে তখন কি করবেন?

তেমন কিছু করবোনা দাদা, আগে আগে পাগলের ডাক্তারের কাছে গিয়ে নিজের চিকিৎসা করাবো কারণ পরে সিরিয়াল নাও পেতে পারি ডাক্তার দেখানোর। হিহি.. 😂😂

 2 years ago (edited)

কি আর করার তখন সর্বশেষ একটা প্রত্যাশায় থাকবো লুনা কয়েনের মত।যেমন লুনা কয়েনের মূল্য শূন্য হয়ে কুটি টাকা মেরে দিয়ে দাফন কাফনের টাকা দিলো এয়ারড্রপে।এটার প্রত্যাশা ছাড়া আর কিছু না।

 2 years ago 

ভাইয়া লুনা কয়েন মার্কেট থেকে উধাও হয়ে গেছিলো না কি..?

 2 years ago 

জি ভাই।।পরে কিছু এয়ার ড্রপ দিয়েছে তারা।আর সেটা মানুষ মেরে কাফনের টাকার সমান।ধরুন কারো ৫ লাখ টাকা মেরে তাকে দুই হাজার টাকার এয়ার ড্রপ দিল।

 2 years ago 

হঠাৎ যদি দেখেন আপনার কাছে থাকা সমস্ত ক্রিপটো কারেন্সির মূল্য শূন্য হয়ে গিয়েছে তখন কি করবেন?

কি আর করবো ভাই একদম নিঃস্ব হয়ে যাব। এক হাতে হারিকেন এবং অন্য হাতে বাঁশ নিয়ে বনবাসের উদ্দেশ্যে রওনা হবো।

 2 years ago 

বনবাসে তো যাবেন ভাই কিন্তু বন জঙ্গল কোথায় পাবেন?

 2 years ago 

ভাইয়া যাওয়ার সময় আমাকে নিয়ে যাবেন,হা হা হা।

 2 years ago 

যদি এমনটা হয় তাহলে দেখার সঙ্গে সঙ্গেই ৫ মিনিট চুপচাপ বসে থাকবো।তার পর কমিউনিটির ডিস্কোর্ড সার্ভারে বিস্তারিত জানার চেষ্টা করব। যখন দেখব সবার একই অবস্থা তখন ফোনটা রেখে সুন্দর করে গোসল দিয়ে একটা লম্বা ঘুম দিব আর সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইবো তিনি যেন এই কষ্ট সহ্য করার সক্ষমতা দান করেন।

 2 years ago 

কি আর করা!তখন ভাববো,গুপ্তধন লুকিয়ে রাখা থাক যদি আমি না থাকি তাহলে ভবিষ্যতে নতুন কেউ কুড়িয়ে পেলে তখন তার কাজে লাগবে।

 2 years ago 

হাহহাহা।।।তাই নাকি আপু।।

 2 years ago 

হুম,মাটি চাপার বিকল্প উপায়।☺️☺️

 2 years ago 

🤣🤣🤣

 2 years ago 

বুঝেছি দিদি। আপনি অনেক বুদ্ধিমান কারণ আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চান।

 2 years ago 

☺️☺️হি হি,পরবর্তী প্রজন্ম মানে রোবট আপু।মানুষের গরমে বাঁচার সম্ভাবনা কই, খাজনা খোঁজা তো দূরে থাক।**

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39