এবিবি ফান প্রশ্ন- ২২৯| অলস মস্তিষ্ক কেনো শয়তানের কারখানা হয়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রশ্নঃ অলস মস্তিষ্ক কেনো শয়তানের কারখানা হয়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আপনারা শুধু শয়তানটাকেই দেখতে পেলেন। আর কারখানাকে দেখতে পেলেন না। আসলে আমার মনে হয় মস্তিষ্ককে অলস বলা যাবে না। কারণ এই মস্তিষ্কের কারখানায় অনেক শয়তান চাকরি করে তাদের সংসার চালায়। যাইহোক এইসব অলস ব্যাক্তির জন্য শয়তান গুলো এক্ষণ বেচেঁ আছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
শয়তানদের বস সব শয়তানকে নির্দেশ দিয়েছে,যারা অলস মানুষ তাদের মস্তিষ্কে গিয়ে তোরা কারখানা তৈরি করবি। তাহলে আমি তোদের ভরণপোষণ সহ সব দায়িত্ব নিবো🤣🤣। তাইতো শয়তানরা অলস মস্তিষ্কে কারখানা বানায়। 😂😂
বসের কথা অমান্য করা একদম উচিত না। তাই তো সবাই নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। 😅😅
একদম ঠিক বলেছেন আপু, শয়তানের বস বলে কথা। দায়িত্ব পালন না করলে তো খবর আছে 🤣🤣।
আর যাই হোক বসের কথা তো মানতেই হবে শয়তানদের। 😀
শয়তান তো শয়তান। সে সব সময় ঘাপটি করে বসে থাকতে পছন্দ করে। আর অলস মানুষের মস্তিস্কগুলোও কিন্তু নিস্তব্দ আর নিরব থাকে। তার মাথায় তো আর কোন কাজের চিন্তা থাকে না। তাই শয়তান আর অলস মস্তিস্ক একত্রে হাত মিলায় কি করে মানুষের পিছনে বাশঁ দেওয়া যায়? আর তাই তো অসল মস্তিস্ককে শয়তানের কারখানা বলা হয়ে থাকে।
বাহ্ মস্তিষ্কে বসে থেকে আবার মানুষের বাঁশ দেয়ার প্ল্যানিং বেশ মজাদায়ক।😃
ঘাপটি মেরে বসে থাকার জন্য কষ্ট করে মস্তিষ্ক খোঁজার কি দরকার। আমার বাসায় চলে আসলেই হয়। অনেকগুলো কারখানা আছে। 😅
অলস মস্তিষ্ক বলতে আমরা বোঝায় যাদের কোন কাজ থাকে না এ ধরনের মানুষকে। শয়তানের যেমন কাজ থাকে না শুধু মানুষের পিছনে লেগে থাকে মানুষকে ধোকা দেয়ার জন্য। ঠিক এ ধরনের মানুষ গুলো মানুষের সব সময় পিছে লেগে থাকে মানুষের ক্ষতি করার জন্য।
পেছনে লেগে থাকার পরিবর্তে সামনের দিকে লেগে থাকত তাহলে তো ক্ষতির পরিমাণটা হয়তো কিছুটা কমে যেত।
সবাই শুধু পিছনে লেগে ক্ষতি করে সামনে লেগে কেন ক্ষতি করে না 😐
শয়তান তো সুযোগে সদ ব্যবহার করে।আর অলস মস্তিষ্ক তো সবসময় সুযোগ করে দিয়ে থাকে যেকোনো কিছুর।অন্যদিকে কর্ম করা মস্তিষ্কে শয়তান বা কোনো কিছু সুযোগ পায়না দ্রুত।এজন্য শয়তান যেখানে সুযোগ পায়, সেখানেই যায় কারখানা তৈরি করতে।
আমি নিজে একজন অলস ব্যক্তি আমার কারখানায় যারা চাকরি করে সব সময় আমাকে কাজ না থাকার পরেও ব্যস্ত রাখে। সারাদিন মোবাইল চালানো বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়া স্টিমে কাজ করার সময়টুকু রেখে দেয় না এমন একটা কারখানার মালিক আমি। 🤩
এক দিক থেকে ভালোই হয়েছে আমরা সবাইকে চাকরি দিব কারখানায়। আর আমরাও হবো কারখানার মালিক।
শয়তানরা যদি অন্য জাগায় কারখানা করে তাহলে তো সেই জায়গার ভাড়া দিতে হবে। যেহেতো অলসদের মস্তিষ্ক খালি খালি পড়ে আছে। তাই শয়তানরা অলসদের মস্তিষ্কে বিনা ভাড়ায় কিছু অসৎ বুদ্ধির কারখানা তৈরী করে। সেই অসৎ বুদ্ধি আবার সৎ লোকদের মাথায় সাপ্লাই করে,হে হে হে। 😂😂😂
দারুন বলেছেন ভাই ভাড়া না দেবার জন্যই হয়তো বা শয়তান অলস ব্যক্তিদের মাথায় বাসা বাঁধ।
তাহলে সেই কারখানায় কিছু লোক নিয়োগ দিলে কেমন হয় হা হা হা।
আপনি যদি অলস হন তবে আপনি প্রায়শই দুষ্টু কাজ করতে চান এবং লোকেদের সাথে প্রতারণা করতে চান। এই চিন্তাগুলি শয়তান নামক একটি খারাপ লোকের কাজের মতো। তিনি মানুষকে চিন্তা করতে এবং খারাপ কাজ করার চেষ্টা করেন। সুতরাং আমরা বলতে পারি যে একটি অলস মস্তিষ্ক এমন একটি জায়গার মতো যেখানে শয়তান খারাপ ধারণা তৈরি করে।
আসলে অলস মস্তিষ্ক হচ্ছে কারখানার নাম আর শয়তানরা হলো তার শ্রমিক।তাই কারখানা চালানোর জন্য এই বেকার শয়তানদের কম দামে কাজে লাগানো হয়।তাই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
@abb-fun
@nilaymajumder
আসলে একটা লোহা যেমন ব্যবহার না করলে তাতে মরিচিকা পড়ে যায় তেমন মস্তিষ্ক যদি আমরা সবসময়ই ব্যবহার না করি তাতে ও সয়তানে বাসা বাঁধবে। এখানে সয়তান বলতে বুঝানো হয়েছে অলস মস্তিষ্ক শুধু খারাপ চিন্তাভাবনা গুলো নিয়ে আসে। আর খারাপ কাজ কেবল সয়তান কিংবা সয়তান লোক ধারাই সম্ভব।
বেকার সমস্যা দূর করার জন্য এখন থেকে নিজের কারখানাটা চালু করতে হবে মনে হচ্ছে। শয়তান বেকারদের সমস্যা বুঝে দারুন পদক্ষেপ নিয়েছে। 😅😅