এবিবি ফান প্রশ্ন- ২৯৫| বর্ষাকালে রিকশায় পলিথিন দেওয়া হয় কিন্তু .......?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রশ্ন-বর্ষাকালে রিকশায় পলিথিন দেওয়া হয় কিন্তু শীতকালে কম্বল দেওয়া হয় না কেন?

প্রশ্নকারীঃ

@monira999

প্রশ্নকারীর অভিমতঃ

যাত্রীরা যদি ঘুমিয়ে যায় এই ভয়ে কম্বল দেওয়া হয় না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

বর্ষাকালে হঠাৎ এই বৃষ্টি নামে, যার কারনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর রিক্সা নিয়ে ভ্রমণের সময় যত অসুবিধা না হয়, যার কারণে তাদেরকে পলিথিন দেওয়া হয়। পলিথিনের জন্য প্রেম করতে বা ভ্রমণ করতে আরও সুবিধা হয়।

 2 years ago 

ভাই আপনার তো দেখছি এ বিষয়ে পূর্ব অভিজ্ঞতা অনেক ভালোই রয়েছে!!

 2 years ago 

বর্ষাকালে রাস্তা ঘাটে এই দৃশ্য গুলো বেশি চোখে পরে হাহা

 2 years ago 

ভাইয়া শীত কালে কম্বল দিলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভ্রমনটা আরো মধুর হতো,হা হা হা।

 2 years ago 

আপনার কথা শুনে মনে হচ্ছে বর্ষাকালে প্রেমিকাকে নিয়ে ঘোরার অভিজ্ঞতা আছে। ব্যাপারটা বেশ জটিল মনে হচ্ছে। 😜😜

 2 years ago 

বর্ষাকালে রিকশায় পলিথিন দেওয়া হয় কিন্তু শীতকালে কম্বল দেওয়া হয় না কেন?

যখন বৃষ্টি নামে তখন এমনিতেই বৃষ্টির শব্দ হয় এবং বাতাসের কারণে পলিথিন থেকেও দারুণ শব্দ আসে। বৃষ্টি, বাতাস এবং পলিথিনের শব্দ রিকশা ওয়ালার মনে দোলা দেয়😂😂। রিকশাওয়ালা তখন মনে মনে কল্পনা করে যে, ঐশ্বরিয়া রায় তার সামনে নাচা-নাচি করছে এবং রিকশাওয়ালা হাতে গ্লাস নিয়ে মদ খাচ্ছে 🤣🤣। কিন্তু কম্বল দিলে তো কোনো শব্দ হবে না। তাই রিকশাওয়ালা পলিথিন পছন্দ করে, কম্বল পছন্দ করে না। সেটা ভেবেই রিকশায় পলিথিন দেয়, কিন্তু কম্বল দেয় না।

 2 years ago 

বৃষ্টির শব্দে শেষ পর্যন্ত রিক্সাওয়ালা ঐশ্বরিয়ার নাচানাচি দেখবে এটা কিন্তু বেশ কাল্পনিক। তবে বেশি মদ খেলে কিন্তু রিক্সা গিয়ে পড়বে একেবারে গর্তে। 🤣🤣

 2 years ago 

আপু স্বপ্নে নেই সীমানা। কল্পনা করলে বড় কিছু নিয়ে করাই ভালো😂। তবে রিকশাওয়ালা মদ বুঝে শুনেই খাবে,নয়তো রিকশাওয়ালার প্রাণের নায়িকা ঐশ্বরিয়া ও তো গর্তে পড়ে যাবে🤣।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রশ্ন-বর্ষাকালে রিকশায় পলিথিন দেওয়া হয় কিন্তু শীতকালে কম্বল দেওয়া হয় না কেন?

যাত্রীরা অতি আরামে ঘুমিয়ে যাবে। নিদিষ্ট স্থানে নামতে পারবে না। বর্ষাকালে রিকশায় বেশি পানি পড়ে এবং শীতকালে কুয়াশা পড়ে। পলিথিন কিন্তু উভয়ই কাজে লাগে তার জন্য কম্বল দেওয়া হয় না।

 2 years ago 

বেশ লজিক্যাল উত্তর

 2 years ago 

বর্তমানে সবার একটাই প্রচলন যেটা নকল জিনিস আসল বলে চালিয়ে দেওয়া। তাই প্রেমিক যুগল নিজেদেরকে আকর্ষণীয় করার জন্য মেকআপ ব্যবহার করে। আর এই মেকআপ বৃষ্টির পানিতে যেন ভিজে উঠে না যায় সেজন্য রিক্সাওয়ালা পলিথিনের ব্যবহার করে। আর শীতের দিন ধূমপায়ীরা দাঁত ব্রাশ করে না বিধায় মুখের গন্ধ লেগে থাকে। আর এই গন্ধের জন্যই রিকশাওয়ালা কম্বল ব্যবহার করতে চায় না। কারন কম্বল গন্ধ হয়ে যাবে।

 2 years ago 

একজোড়া শালিক পাখিকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য বর্ষাকালে রিক্সায় পলিথিন দেওয়া হয়।🤣🤣

 2 years ago 

এই কথা ভাবলে আপু, জোড়া শালিক পাখিকে শীতের হাত থেকে রক্ষা করার জন্য কম্বল দেওয়াও উচিত ছিল। হিহি😂🤣😂🤣

 2 years ago 

শীতে তাদের কোনো কম্বলের প্রয়োজন নেই।কারণ, এমনিতেই তারা শীতের দিনে চাদরে মোড়ানো থাকে।

 2 years ago 

হেহেহে 🤣🤣😂😂। এটা যদিও আমার অজানা ছিল আপু! যাক বিষয়টা এখন জেনে ভালো লাগছে 🤭।

 2 years ago 

হাহাহা, মজা পেলাম।।

 2 years ago 

কারন বর্ষাকালে পলিথিন সস্তার কাঁচের দেওয়ালের কাজ করে রিকশাকে রক্ষা করবে স্নানের হাত থেকে।কিন্তু শীতকালে রিকশার শরীর এতটাই গরম থাকে যে, কম্বল দেওয়া হলে জড়িয়ে মরার ভয় আছে তাই দেওয়া হয় না।😃😃

 2 years ago (edited)

শীতকালে কম্বল দিলে যাত্রীদের ভ্রমনটা এত বেশি মধুর হত যে, তারা রিকশা দিয়ে নামতেই চাইত না। ১০ বার এই কথা রিপিট করত, "মামা আর একটু সামনে গিয়ে নামিয়ে দিন"। আসল গন্তব্য যে কোথায় ছিল, তাই ই ভুলে যেত তারা। তখন বিপদে পড়তে হত রিকশা চালককেই । এই ভয়েই রিকশায় রিকশা চালক কম্বল দেয় না এই শীতকালে😁😃। তাছাড়া দিনের পর দিন এমন চলতে থাকলে কম্বল গন্ধ গন্ধ করে দিত যাত্রীরা। তখন রিকশা চালক কম্বল ধুয়ে বেড়াবে, নাকি রিকশা চালাবে এই কনফিউশনে থাকতো ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া শীতকালে কম্বল দিলে যাত্রীরা কম্বল গন্ধ করে দিবে। 🤣🤣

 2 years ago 

বর্ষাকালে মেয়েদের মেকাপ ধুয়ে যাওয়ার ভয় থাকে,কিন্তু শীতকালে তা থাকে না। এজন্য বর্ষাতে পলিথিন দেওয়া হলেও শীতে কম্বল দেওয়া হয়না।

 2 years ago 

বৎস, তোমার এই প্রশ্নের উত্তর কি জাতি মেনে নিবে!!

 2 years ago 

সত্য কথা মেনে নিতে বাধ্য। আর না নিলেও তো আর মিথ্যা হবে না গুরুজি।😁😁

 2 years ago 

এটা মজার ছিলো🤣🤣

 2 years ago 

আপনি তো দেখি একেবারে দারুন রহস্য খুঁজে বের করেছেন। সব তাহলে মেকাপের কারিশমা। দারুন বলেছেন ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ, ধন্যবাদ।

 2 years ago 

রিকশা চালকরা দেখছি মেয়েদের মেকাপের কথাও চিন্তা করে! হিহি🤭🤭😁😁

 2 years ago 

কাস্টমার লক্ষ্মী কথাতেই তো আছে দাদা😁😁

 2 years ago 

হ্যাঁ, সেটা তো ঠিক বলেছেন ভাই🤭🤭।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বৃষ্টি দিনে রিক্সায় পলিথিন দেওয়া হয় প্রেমে যেনও বাধা না পড়ে😄।আর শীতে তো কম্বল দেওয়ার প্রয়োজন হয় না।কারণ?হলো শীতের মধ্যে প্রেম কাছেই আসতে পারে না শীতের ভয়ে।😄😄🤭🤭

 2 years ago 

প্রশ্ন-বর্ষাকালে রিকশায় পলিথিন দেওয়া হয় কিন্তু শীতকালে কম্বল দেওয়া হয় না কেন?

কারণ শীত কালে রিকশাওলার কাছে কম্বল থাকলে। রিকশাওলা সেই কম্বলের জন্য কিডন্যাপ হয়ে যেতে পারে,হে হে হে।😜

 2 years ago 

তা যথার্থ বলেছেন!!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64307.95
ETH 1822.85
USDT 1.00
SBD 0.38