এবিবি ফান প্রশ্ন-২৩২ | নেতা আর চোরের মাঝে পার্থক্য কি?

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsQctmFPegwdwU4RpS5MXVRC7rbmuZW81z7ZmfD5CHoSsYmx2gLRqEFvDPCJBuHGSk4WMV4KswgZtV871HKyp.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

নেতা আর চোরের মাঝে পার্থক্য কি?

প্রশ্নকারীঃ

@bristychaki

প্রশ্নকারীর অভিমতঃ

মিল তো সবাই জানি দেখি পার্থক্য বের করতে পারেন কিনা? আমি বলে দিলে কি আর মজা থাকে। তাই আপনাদের থেকেই শুনতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RhGizFPt7pq1NV5TbDgTBNyUZkBMxfCc9BTZegJAQT3VLo2Z3uHWoz1P3mPNn6jveQHokmzzbEpbEBt5Z5t4w8.png


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক
Sort:  
 3 years ago 

নেতা আর চোরের মধ্যে পার্থক্য হলো নেতা চুরি করে সবার সামনে। আর চোর চুরি করে রাতের বেলায়৷ চোর চুরি করে ধরা খেলে মার খায়৷ আর নেতা চুরি করে ধরা খেলে সে সুইজারল্যান্ড চলে যায়৷ নেতার কোটি কোটি টাকার সম্পদ থাকলেও কেউ কোন হিসাব নেয় না৷ আর চোরের কোন সম্পদ দেখলেই সকলে হিসাব নেয়। নেতা অসুস্থ হলেই সে বড় বড় হাসপাতালে দৌড়াতে থাকে৷ আর চোর অসুস্থ হলে নিজের বাড়িতে শুয়ে থাকে এবং ভাবতে থাকে কখন আবার সে চুরি করবে৷

 3 years ago 

নেতা সুট বুট পড়ে চুরি করে আর চোর গায়ে তেল মেখে চুরি করে।

 3 years ago 

দুই জনই চোর। তবে একজন চুরি করলে উত্তম মাধ্যম দেয়। আরেক জনকে স্যার বলে সংবোধন করে,হা হা হা।🤣🤣🤣

 3 years ago 

এটা অবশ্য ঠিক কথা বলেছেন ভাইয়া নেতারা চুরি করলে তাদেরকে বেশি বেশি সংবোধন দেয়া হয়।

 3 years ago 

নেতা আর চোরের মাঝে পার্থক্য কি?

নেতা চিকন বুদ্ধি খাটিয়ে জনগণের টাকা মেরে চারটা বউ পালতে পারে। পক্ষান্তরে চোর পরের বাড়িতে চুরি করে একটা বউও পালতে পারে না ঠিকমতো। কারণ চোর দুই দিন পরপর চুরি করতে গিয়ে ধরা পড়ে উত্তম-মধ্যম খায় জনগণের কাছ থেকে 😂😂। এটাই হচ্ছে পার্থক্য 🤣🤣।

 3 years ago 

যদিও সত্য বললে চাকুরী থাকবে না তারপরেও বলি।সব চোর নেতা হয়না,কিন্তু সব নেতাই চোর হয়।এটাই পার্থক্য। হিহি। যাই পালাই, নইলে আবার কপালে দু:খ আছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাস্তব কথা বলেছেন ভাই, তাড়াতাড়ি পালিয়ে যান।

 3 years ago 

দারুন উদাহরণ দিয়েছেন ভাইয়া। সব চোর সত্যিই নেতা হয় না। কিন্তু সব নেতারা সুযোগ পেলে ঠিক চুরি করে নেয়। তারা হলো লাইসেন্স প্রাপ্ত চোর।😅😅

 3 years ago 

এটা অবশ্য ঠিক কথা বলেছেন ভাই সব নেতারাই চোর হয় কিন্তু সব চোরেরা নেতা হয় না।

 3 years ago 

নেতা আর চোরের মাঝে পার্থক্য কি?

নেতারা হাজার কোটি টাকা চুরি করে কানাডায় বেগমপাড়া তৈরি করে, আর চোরেরা ১০০ টাকা চুরি করে মার খেয়ে জেলে পচে মরে। এটাই হলো মূল পার্থক্য।

 3 years ago 

নেতা ও চোরের মধ্যে পার্থক্য ধরতে গেলে একই। শুধু ছোট্ট একটি পার্থক্য রয়েছে। নেতারা বড় বড় দান মারে। আর চোর মানুষের ঘরে ছোটখাটো চুরি করে।

 3 years ago 

নেতা আর চোরের মাঝে পার্থক্য হচ্ছে ক্ষমতা।আসলে নেতারা তাদের ক্ষমতার জোরে লোক দিয়ে চুরি করে আর ধরা পড়লে সহজেই নিজের গা বাঁচিয়ে নেয়।কিন্তু চোরেদের ক্ষমতা কম থাকায় তারা নিজেরাই চুরি করে ঝুঁকি নেয়। তাই যা কিছু হোক না কেন তাদের নিজের উপর দিয়েই যায়।😊😊

 3 years ago 

চোরা নেতা হলো বউ শালির মত। বউ যেমন সংসারের নেতাগিরি দেখায়, ভুল করলেও কিছু বলা যায় না।আর শালি সব সময় দুলাভাইয়ের মন চুরি করতে চায়।কিন্তু বউ নামে নেতার ভয়ে সাহস পায় না।

 3 years ago 

নেতা আর চোরের মধ্যে প্রার্থক্য তো অনেক পড়লাম। কিন্তু আমার মতামত হলো যে, দুজনেই কিন্তু চোর, দুজনের পেশাই কিন্তু চুরি। নেতাচুরি করলে কোন শাস্তি হয় না। বরং যে বলে সেই শাস্তি পায়। আর চোর চুরি করে ধরা পড়লে আহারে বেচারা কি মাইর টা না খায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63397.85
ETH 1781.03
USDT 1.00
SBD 0.39