এবিবি ফান প্রশ্ন- ২৯৪|কোনো এক সময়ে যদি আপনার প্রথম.....

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রশ্ন-জীবনের কোনো এক সময়ে যদি আপনার প্রথম ভালোবাসার মানুষটির সাথে দেখা হয়ে যায়। তখন আপনি কি করবেন?

প্রশ্নকারীঃ

@maksudakawsar

প্রশ্নকারীর অভিমতঃ

ভাইরে, যখন দেখা হয়ে যাবে তখনই সিদ্ধান্ত নেবো কি করবো। এখন শুধু আপনাদের অভিমত গুলো জানতে চাচ্ছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

জীবনের কোনো এক সময়ে যদি আপনার প্রথম ভালোবাসার মানুষটির সাথে দেখা হয়ে যায়। তখন আপনি কি করবেন?

প্রথমে একটা গান শুনাবো, চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে অনেক সুন্দরী। তারপর জিজ্ঞেস করবো বাখরখানি খাবে নাকি চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে😂😂। যদি খেতে রাজি হয়,খাওয়ার সময়ও একই গান শুনাবো। বিরক্ত হয়ে এক কামড় বাখরখানি খেয়ে দৌড় দিয়ে পালাবে🤣🤣।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তার সাথে দেখা হইলে তার সাথে ভালো ব্যবহার করব । সেই সাথে একটা রেস্টুরেন্টে গিয়ে অনেকগুলো খাবার খাব ,তারপর তাকে খাবারের বিলটা দিতে বলব।

 2 years ago 

আপনার সাথে তার দেখা হওয়া চান্স ০০% হা হা হা।

 2 years ago 

জীবনে প্রথম ভালোবাসার মানুষটিকে সাথে দেখা হলে, জানতে চাই সে কতটা সুখে রয়েছে, সে যদি কষ্টে থাকে তাহলে আমার সুখের কথা আরো বাড়িয়ে বলব, যাতে কষ্টের পরিমাণটা আরো বৃদ্ধি পায়।

 2 years ago 

তার সাথে দেখা হয়ে গেলে সবার প্রথম আমার কাছ থেকে নেয়া ধারের টাকাটা চাইবো। বেটা অনেকদিন ঘুরিয়েছে। সেদিন পেলে আর ছাড়বো না।🤣🤣

 2 years ago 

আইডিয়াটা খারাপ না। তাহলে সেই টাকা থেকে আমাকে কিছু দিয়েন । হি হি হি

 2 years ago 

সে বলবো এত দিন হয়ে গেলো তারপরও টাকার কথা ভুলে নাই আপা....হা হা হা।🤣

 2 years ago 

প্রশ্ন-জীবনের কোনো এক সময়ে যদি আপনার প্রথম ভালোবাসার মানুষটির সাথে দেখা হয়ে যায়। তখন আপনি কি করবেন?

তখন তাকে দেখে বলবো, চলে গেছে তাতে কি.., নতুন একটা পেয়েছি, তোমার থেকে সুন্দরী। তার বাপের অনেক টাকা আছে, আবার একটা শালিকাও আছে, আমার এত চিন্তা কি....হে হে হে।😜

 2 years ago 

আরে ভাই সব পুরুষই ভালো কিছু পেলে পুরানো কে ভুলে যায়। হি হি হি। আর এত কিছু পেলে কি আর পুরানো কি মনে রাখে কেউ?

 2 years ago 

তখন আর কি করবো--বাড়ি এনে দাদার যত্নে আপ্যায়ন করে খাওয়াবো।ফ্রেন্ড বললে বাড়িতে নাও মেনে নিতে পারে তাই দাদা, ☺️☺️.

 2 years ago 

প্রশ্ন-জীবনের কোনো এক সময়ে যদি আপনার প্রথম ভালোবাসার মানুষটির সাথে দেখা হয়ে যায়। তখন আপনি কি করবেন?

দেখা হয়ে গেলে কি আর করব, শুধু মনে মনে ভাববো জীবন থেকে আপদ বিদায় হয়েছে আর এখন আমি ভালো ই আছি। এক সময় সে আমাকে অনেক জ্বালিয়েছে, এখন সে কাকে জ্বালাচ্ছে, সেই কথা ভাবতে ভাবতে অন্য দিকে চলে যাব।

 2 years ago 

জীবনে প্রথম ভালোবাসার মানুষটিকে মনের গভীর থেকে ভালোবাসা হয়। তাই তার কথা কখনোই ভুলা যায় না, তার সাথে দেখা হলে জানতে চাইবো সে এখন কতটা সুখে রয়েছে আমাকে ছ্যাকা দিয়ে।

 2 years ago 

ছ্যাকার পরিমাণটা মনে হয়ে বেশি ছিলো ভাই হাহাহা

 2 years ago 

জীবনে প্রথম ভালোবাসার মানুষের সাথে দেখা হলে তার মেয়ে আছে কিনা সেটা জানতে চাইবো, আমার ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিয়ে তাকে বিয়ান বানিয়ে,তাকে প্রতিনিয়তো জ্বালানোর চেষ্টা করবো।

 2 years ago 

হাহাহা! আমিও আপনার মতোই আপু যখন দেখা হয় তখনই দেখা যাবে। এখন আসছি আপনার পোস্টের রিপ্লাই দিতে 😂

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64519.20
ETH 1873.33
USDT 1.00
SBD 0.38