এবিবি ফান প্রশ্ন- ৩৭৬ || খালি পকেট আপনাকে কি শিক্ষা দেয়?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

খালি পকেট আপনাকে কি শিক্ষা দেয়?

প্রশ্নকারীঃ

@rupok

প্রশ্নকারীর অভিমতঃ

আপনাদের কাছ থেকে শুনতে আগ্রহী।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

খালি পকেট আবার কি শিক্ষা দেয়🤔🤔,খালি পকেট শিক্ষা দেয় কিভাবে পকেট খালি রেখে ও শপিং করা যায় ঘুরাঘুরি করা যায় এবং খাওয়া যায়🤣🤣,আরো কিছু শিক্ষা দেয় তা হলো খালি পকেট টা কিভাবে পরিপূর্ণ করতে হয়।আরো অনেক কিছু আছে🤣🤣

 2 years ago 

অপমান অবহেলা আর বউ গার্লফ্রেন্ডের অবহেলার বিভিন্ন কথায় প্যারা নিরবে শুনতে হয়।

 2 years ago 

খালি পকেট আপনাকে কি শিক্ষা দেয়?

বিবাহিত পুরুষদের খালি পকেট শিক্ষা দেয়, শ্বশুরের কাছ থেকে টাকা নাও 😂😂। আর অবিবাহিত পুরুষদের খালি পকেট শিক্ষা দেয়, গার্লফ্রেন্ডদের কাছ থেকে টাকা নাও 🤣🤣।

 2 years ago 

খালি পকেট আমাকে কিছু শিক্ষা দেয় না, খালি পকেট পকেটমারকে শিক্ষা দেয়! আমি আমার পকেট খালি রাখবো অন্যদিকে পকেটমার আমার পকেট মারতে এসে শিক্ষা পেয়ে চলে যাবে। হিহি..🤣🤣🤣

 2 years ago 

খাকি পকেট আমায় এই শিক্ষাই দেয় যে তাড়াতাড়ি পকেটটা পরীক্ষা করা, যে কোথাও ছিঁড়ে গেছে কিনা। হা হা হা

 2 years ago 

তা ঠিক কথা বলেছেন যদি পকেট ছিঁড়া থাকে তাহলে তো কোনোভাবেই পকেট ভর্তি হবে না।

 2 years ago 

খালি পকেট আমাকে অনেক শিক্ষা দেয়--

1.প্রথমত প্রেম না করার শিক্ষা দেয়।☺️☺️
2.দ্বিতীয়ত মানুষ চিনতে সাহায্য করে।
3.তৃতীয়ত মিতব্যয়ী হওয়ার শিক্ষা দেয়।
4.সবশেষে ভরা পকেট থাকতে তার কদর করার গুরুত্বকে বুঝিয়ে দেয়।

 2 years ago 

খালি পকেট আপনাকে কি শিক্ষা দেয়?

এটার মাধ্যমে তো পুরো দুনিয়াটাকেই চেনা যায়। আর আমাদের আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষকেই চিনতে পারি। যারা আমাদের টাকা থাকলে নিজেদের প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করে। কিন্তু টাকা না থাকলে এমন ব্যবহার করে যেন অনেক বছরের শত্রুতা। পকেটের টাকা না থাকলে বুঝা যায় পৃথিবীটা আসলে কি রকম।

 2 years ago 

একটি খালি পকেট জীবনের বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ হতে সাহায্য করে। এবং পরবর্তী সময়ে সফলতা অর্জনের জন্য প্রস্তুতি নিতে অনেক বেশি সাহায্য করে।
বাস্তবতাকে উপলব্ধি করতে শেখায়।
আপন -পর বুঝতে শেখায়।
নিজেকে তৈরি করতে শেখায়।

 2 years ago 

সহজ কথায় যদি উত্তর দিই তাহলে বলবো টাকা ছাড়া দুনিয়া অন্ধকার এই এই শিক্ষা পাই।

 2 years ago 

খালি পকেট আমাকে এই শিক্ষা দেয় বাস্তবতা বড্ড কঠিন।😔

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65034.86
ETH 1871.95
USDT 1.00
SBD 0.38