এবিবি-ফান প্রশ্ন- ২৫৭ || টাকায় বাঘের দুধ মেলে এটা কি সত্যি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
টাকায় বাঘের দুধ মেলে এটা কি সত্যি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আসলে বর্তমানে সম্পর্কের চেয়ে টাকার মূল্য বেশি বলে ধরা হয়। এমনকি এটাও দেখা যায় যে অনেক কিছু টাকার কাছে হার মানে। এই জন্যই মূলত এই বাক্যটি বলা হয়েছে। যদি সবকিছুই টাকা দিয়ে পাওয়া যায় তাহলে বাঘের দুধ ও পাওয়া যাবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
বাঘিনী যদি জানতে পারে তার দুধ বিক্রি করা হচ্ছে তাহলে বেচারা স্বামী বাঘের খবর আছে। বেচারা স্বামী বাঘের কথা চিন্তা করে হলেও দুধ কেনা থেকে বিরত থাকবো। একদিকে টাকা বেঁচে যাবে অন্যদিকে বাঘ বেচারা রক্ষা পাবে।😅😅
একেবারে ডাহা মিথ্যা কথা ভাই। বাঘে কিভাবে দুধ দিবে......বাঘিনী হলে বিশ্বাস করতাম,হি হি হি।😂😂😂
টাকা থাকলে তাও সম্ভব 😉
ভাই এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য তো প্রথমে অনেক টাকা থাকতে হবে। সেই অনেক টাকা দিয়ে বাঘের দুধ কিনার চেষ্টা করতে হবে। তারপর বলতে পারবো। আগে সেই অনেক টাকা দেন ভাই..... তারপর কিনতে পারলে এসে বলে যাবো।
আপু যদি বাঘের দুধ না পান,তাহলে টাকা গুলো আমার কাছে দিয়েন,আমি একবার চেষ্টা করে দেখি। না পারলে ভেড়াকে বাঘ সাজিয়ে দুধ নিয়ে আসবো,হি হি হি।😜
আস্তে বলেন ভাই... আস্তে বলেন..... কমিউনিটিতে এমন গুণী গুণী মানুষ জন আছেন, বলা যায় না, তারা ডাই পোস্ট এর মতোন নিজেরাই ডাই বাঘ বানিয়ে সেই বাঘের থেকে দুধ সংগ্রহ করার উপায় খুঁজে পেতেও পারেন। 🫢
এখন গোরু কিংবা ছাগলের দুধের চা খেতে ভালো লাগে না তাই সবাই এখন টাকা দিয়ে বাঘের দুধ কেনে । চা টা গাঢ় হয় আর খেতেও ভালো হয় ।
টাকা দিয়ে এখন যা খুশি তাই করা যায়, তবে বাঘের দুধ পাওয়া যাবে কিনা তা বলা যাচ্ছে না। একবার পরীক্ষা করে দেখতে হবে 😂
তাহলে চলেন ভাই দুই ভাই একদিন পরীক্ষা করে দেখি বাঘের দুধ পাই কিনা।
আসলে এটা আংশিক সত্য বলে আমার মনে হয় কারণ কথা হচ্ছে--জ্যান্ত বাঘের কাছে দুধ আনতে যাবেটাই কে! আর জ্যান্ত বাঘের দুধ না মিললেও মোটা অঙ্কের টাকায় মরা বাঘের হাড় ও চামড়া ঠিক মেলে।
🤣🤣🤣
এই পৃথিবীতে টাকায় সব। টাকা ছাড়া কোন কিছু করা যায় না। যার কাছে টাকা রয়েছে সে সকল কিছুই করতে পারে৷ তেমনি টাকা দিয়ে বাঘের দুধ হয়তো পাওয়া নাও যেতে পারে৷ তবে অবশ্যই বাঘিনীর দুধ পাওয়া যাবে৷ আর হয়তো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সারাজীবন বাঘ খুঁজতে হবে বাঘের দুধ পাওয়ার জন্য।
টাকায় বাঘের দুধ মিলে না,বাঘিনীর দুধ মিলে। কিন্তু যে বাঘিনীর দুধ মিলে সে বাঘিনী বিধবা😂। বাঘিনীর স্বামী, বাঘ যদি বেঁচে থাকে, তাহলে যে মানুষ বাঘিনীর কাছ থেকে দুধ আনতে যাবে, সে মানুষকে বাঘ খেয়ে ফেলবে। সুতরাং বাঘিনীর দুধ খেতে হলে বিধবা বাঘিনী খুঁজে বের করতে হবে 🤣। বাঘিনীর দুধে নাকি প্রচুর প্রোটিন থাকে এবং অমৃতের স্বাদ পাওয়া যায়, সুতরাং টাকা হলে সবাই একবার চেষ্টা করে দেখতেই পারেন 🤣🤣🤣।
একটা মানুষ যোগ্যতা সম্পন্ন না হয়েও কিন্তু টাকার জোরে অনেক কিছু করে থাকে ।তার কোন যোগ্যতা নাই টাকার কারণে তাকে সম্মান দিতে হয়। কিন্তু খাতা কলমে তার কোন যোগ্যতায় নাই।কিন্তু যার টাকা আছে তার কথামত প্রতিটা মানুষ অক্ষর অক্ষরে পালন করে। তেমনি মানুষ বলে না যে টাকা দিয়ে সুখ কেনে যায় না। অবশ্যই যায়। টাকা থাকলে আমি রেস্টুরেন্টে দিয়ে খেতে পারব। অনেক জায়গায় ঘুরতে পারবো। মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। জীবনে টাকা ছাড়া যেমন মূল্য নেই। আবার টাকাও মানুষকে সুখ দেয় না। জীবনে সব কিছুরই প্রয়োজন আছে। একটা মানুষের টাকা থাকলে সে যা মন তাই করতে পারে। সে যদি বাঘের দুধও চাই টাকার মাধ্যমে সে সেটা নিতে পারবে। টাকায় পৃথিবী চলতেছে বর্তমানে।
টাকায় বাঘের দুধ মেলে এটা সত্য কিনা জানি না। তবে টাকায় যে মানুষ সৃষ্টির সবকিছু পাওয়া সম্ভব এটা সত্য।