এবিবি ফান প্রশ্ন-২২৪ | ছেলেরা শালা বলে একে অন্যকে গালি দেয় কিন্তু মেয়েরা কেন ননদ বলে গালি দেয়না?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ছেলেরা শালা বলে একে অন্যকে গালি দেয় কিন্তু মেয়েরা কেন ননদ বলে গালি দেয়না?

প্রশ্নকারীঃ

@sshifa

প্রশ্নকারীর অভিমত:

মনে হচ্ছে সংসারের শান্তির জন্য।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

ছেলেরা গালি দিলেও সুশীল ভাষায় গালি দেয় শালা বলে, মেয়েরা একে অপরকে যেই ভাষায় গালি দেয় সেটা আমরা ছেলেরা কল্পনাও করতে পারে না।

 3 years ago 

শালা গালি,,এটা কে বলেছে?? শালা তো সম্বোধন,,, ছেলেরা সবাইকে বউয়ের ভাই ভাবতে আনন্দ বোধ করে, তাই বলে। কিন্তু মেয়েরা যাকে তাকে ননদ বলে তার ভাইকে স্বামী বানানোর রিস্ক কখনোই নিবে না।

 3 years ago 

ছেলেরা একে অপরকে শালা বলে গালি দেয়। শালা-দুলাভাই হচ্ছে আক্ষরিক অর্থেই একটি মজার সম্পর্ক, কাছের সম্পর্ক। কিন্তু ননদ??? ননদ শব্দটা শুনলেই তো মেয়েদের মনে ত্রাসের অপর রুপ ভেসে উঠে!! এখন মজা করেও যদি একে অপরকে ননদ বলে গালি দিলে যদি সত্যি সত্যিই অপরজন ননদের মতোন আচরণ শুরু করে দেয়, তবে কে সামলাবে ভাই!! এই ভয়ে ননদ বলে গালি দেয়ার কথা মনে হয় কোন মেয়ের মাথাতেই আসে না। বিপদ থেকে যত পারা যায় দূরে থাকাই তো ভালো। তাই না??

Posted using SteemPro Mobile

 3 years ago 

শালা বলে গালি দিয়েও একটু হেঁসেই পরবর্তীতে আপন করে নিতে পারে। কিন্তু মেয়েরা সেটা নিতে পারে না, মেয়েরা গালি না দিয়ে মনে মনে আরো হিংসা করতে থাকে, উপরে ভালোবাসা দেখায় কিন্তু ভেতরে হিংসায় জ্বলে যায়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যদিও আমার শালা নেই তাই হয়তো তার কদর কখনো বুঝতে পারবো না। তারপরেও আমার কাছে মনে হয় শালা হচ্ছে খুবই আপন, যে কখনো দুলাভাইয়ের ক্ষতি চায় না। অন্যদিকে ননদ হচ্ছে ভাবিদের হার জ্বালিয়ে খাওয়ার অংশীদার। তাই ননদের ভয়ে সবসময় ভাবীরা ভীত হয়ে থাকে। এজন্যই কোন মেয়েরা অন্য মেয়েকে ননদ বলে গালি দেয় না।

 3 years ago 

মেয়েরা, মেয়েদের ব্যাপারে অনেকটা হিংসুটে হয়। এই জন্য বিনা কারণে সম্পর্ক গড়ার ইচ্ছা তাদের মধ্যে আসে না । ননদ বলে, ঘরের শত্রু বিভীষণ-কে আমন্ত্রণ জানানোর ইচ্ছা তাদের মধ্যে আসে না। অন্যদিকে ছেলেরা, ছেলেদের প্রতি কোন হিংসা করে না। এই জন্য হঠাৎ করেই তারা সম্পর্ক গড়ে ফেলতে পারে। এক শালা বলে যদি সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে ক্ষতি কি! 🙂🙂

 3 years ago 

আপনিও চেষ্টা করেন নাকি শালা বলে কারো সাথে সম্পর্ক পাতানোর। তবে সেটা কিন্তু বেশ ভালো হবে ভাইয়া। 🤭🤭

 3 years ago 

হিহি 😂😂 চেষ্টা করিনি আপু তবে চেষ্টা করব ভাবছি। 😂😂🤪🤪

 3 years ago 

ছেলেরা শালা বলে একে অন্যকে গালি দেয় কিন্তু মেয়েরা কেন ননদ বলে গালি দেয়না?

ছেলেরা শুধুই শালা বলে গালি দিতে জানে, পক্ষান্তরে মেয়েরা অধিক গালি জানে, তাই তারা ননদ বলে ছোট্ট একটা গালি দিয়ে তারা মনে শান্তি পায় না।

 3 years ago 

ছেলেরা শালা বলে গালি দিলেও শালা অনেক উপকারে আসে।আর এটি একটি মহাব্বতের ভাষা ও বটে 🤣🤣।কিন্তু মেয়েরা ননদ বলে গালি না দেওয়ার করণ হলো।ননদ মানে ডেঞ্জার, আর সেই ডেঞ্জার বলে যদি গালি দেয়া হয়, তখন তো মাথার চুল চিড়ে একটা চুল ও রাখবে না মাথায়।তাই আর ননদ বলে গালি কেন সম্বোধনও করতে চায় না।🤣🤣

 3 years ago 

আহারে তাহলে আপনার শালা আপনার বেশ উপকারে আসে বোঝাই যাচ্ছে ভাইয়া। তবে ননদরা কিন্তু সত্যি অনেক ডেঞ্জার হয়।

 3 years ago 

🤣🤣🤣ঠিক বলেছেন আপু।

 3 years ago 

শালারা সাধারণত হয় দুষ্ট প্রকৃতির।, দুলাভাইয়ের পকেট খালি করতে এদের জুড়ি নেই। সাধারণত শালারাই দুলাভাইয়ের থেকে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে। তাই অধিকাংশ দুলাভাইয়ের কাছে শালা একটি আতঙ্কের নাম। আতংককে ডাকতেই এবং নিজের মনের কষ্টগুলোকে দূর করতে ছেলেরা শালা বলে গালি দেয়।

 3 years ago 

ছেলেরা শালা বলে একে অন্যকে গালি দিলে সেটা হাত দিয়ে ঝেড়ে ফেলে দেবে কিন্তু মেয়েরা যদি ননদ বলে গালি দেওয়া শুরু করে তাহলে চুলোচুলি শুরু হয়ে যাবে।তাই সব মেয়েরা নিজের চুল রক্ষা করতে ননদ বলে গালি দেয় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38