এবিবি-ফান প্রশ্ন - ১৬২ || অতি চালাকের গলায় দড়ি কেন?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

অতি চালাকের গলায় দড়ি কেন?

প্রশ্নকারীঃ

@blacks

প্রশ্নকারীর অভিমতঃ

অতি চালক মাঝে মাঝে বুদ্ধির চাপে দিশেহারা গিয়ে যায়।তখন দড়ি কে মালা ভেবে গলায় পরে নেয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

মফিজ বিয়ে করেছিল দেখে ঘর ভর্তি শালী বিয়ের পরে বুঝেছে মফিজ কেমনে পকেট হয় খালি। বেশি চালাকি করলে মফিজের মত অবস্থাই হয় সবার।😅😅😅

ভালো কথা বলেছেন দেখছি। যে ঘরে সালী নেই সেরকম ঘর দেখে বিয়ে করতে হবে। হা হা হা 😂

 3 years ago 

অতি চালাকের গলায় দড়ি কেন?

কিছু মেয়ের ক্ষেত্রে তারা প্রেম করার সময় স্মার্ট এবং সুদর্শন ছেলে খুঁজে। কিন্তু বিয়ের সময় টাক এবং ভুড়িওয়ালা হাসবেন্ড পায়। আর এটাই হচ্ছে অতি চালাকের গলায় দড়ি। 🤣🤣🤣

 3 years ago 

অতি চালাকিরা নিজেকে অনেক চালাক ভাবে কিন্তু অন্য সবাই তাদেরকে ছাগল ভাবে, এজন্য গলায় দড়ি দেয়ার কথা বলে। 😅

ভয়ঙ্কর যুক্তি। হা হা হা..... দারুন ছিল উত্তরটা।

 3 years ago 

রহিম মিয়া চালাকি করে বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, কিন্তু বিয়ের পর যখন দেখে তাকেই ঘরের যাবতীয় কাজ করতে হয়। তখনতো অতি চালাকির গলায় দড়ি পরতে মন চাইবে।

 3 years ago 

ওরে বাপরে অনেক অভিজ্ঞ দেখছি, খুব চমৎকার উত্তর দিয়েছেন বেশ ভালো লাগলো ধন্যবাদ।

মানুষ চালাক হোক বা বোকা, দড়ি দেওয়ার জন্য তো একটা জায়গাই আছে সেটা হলো তার গলা। শরীরের অন্য কোনো জায়গায় দড়ি দেওয়া যায় বলে তো আমার মনে হয়না। তবে দাদা পুরুষ মানুষ বিয়ে করার কিছুদিন আগে পর্যন্ত নিজেদেরকে খুব চালাক ভাবে।তারা চিন্তা করে পাশে যদি ভালোবাসার মানুষ হিসেবে একটা বউ থাকে তাহলে হয়তো কাজের উদ্যম আরো বেড়ে যাবে। তবে আসল খেলা হয় বিয়ের পর থেকে। তখন পুরুষ মানুষ বুঝতে পারে ভালোবাসার মানুষ ঘরে আনতে গিয়ে কোথা থেকে একটা গলার ফাঁস ঘরে তুলেছে।
 3 years ago 

হাহাহা।।।। বাহ ভাই খুব চমৎকার বলেছেন, মজা পেলাম ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ। হা হা হা 🤭

 3 years ago 

অতি চালাকি মেয়েগুলোর ঈদের আগে শপিং করে নিয়ে আসে তারপর অন্যজনের কাছে দাম শুনে দেখে যে সে ঠকে গিয়েছে, তার চাইতে অনেক দাম বেশি নিয়েছে।তখন মনে মনে খুবি আফসোস করে।

 3 years ago 

বেশি চালাকির ফলাফল শুন্য হয়, তাই শেষে দড়িকেই সঙ্গী করে নিতে হয়।

 3 years ago 

হাহাহা।।।অভিজ্ঞতা সম্পন্ন একটি বাণী দিয়েছেন ভাই খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাক যেমন চোখ বুজলে মনে করে তাকে কেউ দেখে না, তেমনি অতি চালাক ও মনে করে যে তার চালাকি কেউ দেখে না, তাই সে তার ছলতাচুরি চালিয়েই যায় কিন্তু এক সময় না এক সময় সে ধরা খায় যখন ধরা খায় তখন তার গলায় ঠিকই দড়ি পড়ে।

 3 years ago 

বেশি চালাক মানুষ বেশি বিপদে পরে, মাঝে মাঝে তো বিনা বাতাসে আকাশে উড়তে থাকে। একসময় বেশ বেকায়দায় পরে যায়।

 3 years ago 

সব কিছুর একটা সীমাবদ্ধতা রয়েছে। আর অতি চালাকি করতে গিয়ে সীমা ছেড়ে চলে যায়। যার কারণে চালাকি গলায় দড়িতে পরিণত হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 60288.06
ETH 1572.33
USDT 1.00
SBD 0.47