এবিবি-ফান প্রশ্ন ১৭৩ | দিনের বেলা আমরা চাঁদ দেখতে পাই না কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

দিনের বেলা আমরা চাঁদ দেখতে পাই না কেন?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

আমি জানি না, তবে জানার ইচ্ছে পোষণ করছি আপনাদের কাছ থেকে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
দিনের বেলাতেও চাঁদ দেখা যায়,তবে তুমি হয়তো কখনো সেটা ভালো করে খেয়াল করো নি শুভ দা। আচ্ছা আমি খুলে বলছি ব্যাপারটা, আমরা সকলেই জানি যে চাঁদের নিজস্ব কোন আলো নেই। সে সূর্যের আলোয় আলোকিত হয়। তবে মেয়েদের বা আমাদের বউদেরও আসলে নিজস্ব কোন আলো নেই। তারাও সূর্যের আলোয় আলোকিত হয়। এজন্য দিনের বেলা সূর্যের আলো যখন আমাদের বউ বা গার্লফ্রেন্ডের মুখে এসে পড়ে, তখন সেই মুখ ছোটখাটো একটা চাঁদ হয়ে যায়। এই জন্য চাঁদ তখন আসে না লজ্জায়। তবে সূর্য যখন আবার পশ্চিম আকাশে ডুবে যায়, তখন বউয়ের মুখ আবার কালো হয়ে যায়। তখন চাঁদ তার নিজস্ব আলো দিয়ে আমাদের আলোকিত করে। এজন্য আসলে দিনের বেলায় চাঁদ দেখা যায় না।
 3 years ago 

দাদা তুমি তো দেখছি ,অনেক বুদ্ধিমান!! আমরা কেউ ধরতে না পারলেও তুমি ঠিক আসল বিষয়টা দেখছি ধরে ফেলেছ। 🌚

চাঁদের রহস্য ভেদ করতে পারলাম তোমার এই লেখাটা পড়ে। দারুন লিখেছো।

 3 years ago 

দিনের বেলায় চাঁদ ছুটি নিয়ে ঘুমিয়ে থাকে এবং ঘুমের মধ্যে আলো সঞ্চয় করে। যাতে রাত্রে আলো ছড়িয়ে তার প্রিয়জনকে মনের মতো করে দেখতে পারে।

 3 years ago 

চাঁদের ও তো কাজ থাকে নাকি!! 🤭২৪ ঘন্টা কি খালি আমাদের সামনে এসে বসে থাকবে নাকি সে!🤔 চাঁদ হলো গিয়ে নিশাচর প্রাণীর মতো আবার লজ্জাবতী নারীর মতো, তাই দিনের বেলা তাদের দেখা পাওয়া যায় না। তাই দিনের বেলায় সে তার অন্য সকল কাজ গুলি সেরে ফেলে তাড়াতাড়ি,আর রাত্তিরে এসে আমাদের সামনে হাজির হয়।🙃

চাঁদের আবার কি কাজ, অন্য গ্রহ-উপগ্রহ এর সাথে লাইন মারা ছাড়া।😂 খুব সুন্দর লিখেছো তো।

 3 years ago 

ওই লাইন মারার কাজটাই তো চাঁদ খুব ভালো করে পারে ,তাই সারাদিন ধরে খালি লাইন মারে ।কিন্তু ওকে কেউ পাত্তা দেয় না ,তাই মনের দুঃখে রাত্তিরে আবার সেই আমাদের কাছেই আসে। 🌚

এত দিন তো শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে। আজ কাউকে নিজের চোখে চাঁদের নামে সেই কলঙ্ক দিতে দেখলাম।🌙

 3 years ago 

🌚🌚🌚🌚🌚🌚

 3 years ago 

সূর্যের তাপের ভয়ে দিনে চাঁদ সমুদ্রের মধ্যে স্নান করে। আর সূর্য যখন সমুদ্রে চলে যায় তখন তার ভয়ে চাঁদ রাতে আকাশে চলে আসে রেস্ট নেয়ার জন্য। আসলে সূর্যের ভয়েই আমরা দিনের বেলা চাঁদ দেখতে পাই না।

 3 years ago 

ভাইয়া চাদেঁর সারাজীবন নাইট ডিউটি। তাই সে দিনের বেলা ঘুমায়,হা হা হা।

 3 years ago 

কারন দিনের বেলা সূর্যের ডিউটি থাকে চাঁদ ঘুমিয়ে থাকে তাই দিনের বেলা আমরা চাঁদ দেখতে পাই না।

 3 years ago 

চাঁদমামা সারারাত দেখা দেয়, দিনের বেলাও দেখা দিলে চাঁদ মামী রাগ করবে না?মামিকে সময় দেয় বলেই চাঁদ মামাকে দেখা যায় না দিনের বেলা।

 3 years ago 

চাঁদ মামার বিয়ের কথা চলছে এমত অবস্থায় যদি দিনের বেলা দেখা যায় তাহলে রোদে পুড়ে কালো হয়ে যাবে। তাই নিজের সৌন্দর্য রক্ষার্থে দিনের বেলায় দেখা না দিয়ে রাত্রে দেখা দেয়।🤣🤣

 3 years ago 

চাঁদ সুন্দর রাতের বেলা
তাই আসেনা দিনে
রাতের বেলা চাঁদের সাথে
খেলা করে জ্বীনে।

দিনের আলোয় ম্লান হয়
চাঁদের বাহাদুরি,
রাতের বেলা তারাদের সাথে
করে ঘোরাঘুরি।

আশা করি বুঝে গেছেন
প্রিয় শুভ ভাই
যার যেখানে সৌন্দর্য
সেখানে থাকা চাই।।
♥♥
কেমন হলো ভাই---?

 3 years ago 

দিনের বেলা আমরা চাঁদ দেখতে পাই না কেন?

দিনের বেলা চাঁদ লুকিয়ে লুকিয়ে তার গার্লফ্রেন্ড এর সাথে প্রেম করে। তাই আমরা দিনের বেলা চাঁদ দেখতে পাই না।🤣🤣

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38