"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #১৫ [তারিখ : ১৮-০৭-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen


অথরের নামঃ আকলিমা আক্তার মুনিয়া। স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালের এপ্রিল মাসের ৫ তারিখে। বাংলাদেশে বসবাস করেন উনি। বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করেন। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও অনেক ভালোবাসেন। প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে শেয়ার করে। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করেন, ভ্রমণ করতে পছন্দ করেন এবং বেশ সুন্দর ফটোগ্রাফিও করেন।

এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


Untitled7.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


কভার ফটো.jpg

"আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না।" তারিখ:১৭/০৭/২০২৩||

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


মানুষ যদি তার ভিতরের চেতনাকে আগুন হিসেবে ব্যবহার করে তাহলে সেই যে কোন কাজে সফলতা অর্জন করতে পারবে। মানুষ যদি চিন্তা করে কোন কাজ তাকে দিয়ে হবে না তাহলে তার ভিতরে কোন আগুন নেই। আর ভিতরে আগুন না থাকলে মানুষ মরা মানুষের মতই থাকে।

কভার ফটো.jpg

ছবিটি নেয়া হয়েছে @bdwomen পোস্ট থেকে।

আজকের আমার বাংলা ব্লগ কমিউনিটির ফিচার পোষ্টটি একটু ব্যতিক্রম, যেখানে লেখক আমাদের ভেতরের চেতনাকে দারুণভাবে জাগ্রত করার চেষ্টা করেছেন। খুব সুন্দর ভাবে মানুষের ভেতরকার চেতনাকে আগুনের সাথে তুলনা করেছেন। আসলেই প্রতিটি মানুষের মনের ভেতর অন্য রকম একটা চেতনা থাকে, যদিও সবাই সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। যার কারনে নিজের অনেক সৃজনশীলতাই অন্ধকারে ঢেকে যায় এবং সময় থাকতে সেগুলোর প্রকাশ কখনোই সম্ভব না। ঐ যে বলে না মানুষকে বনের বাঘে খায় না বরং মনের বাঘে খায়। বিষয়টি অনেকটা এই রকম, আমি পারবো না, আমার সক্ষমতা নেই, এগুলো যারা ভাবেন তারা সত্যিই কোনদিনও কিছু করতে পারে না।

কারন তারা হারার আগেই হেরে যায়, মরার আগেই মরে যায়। বনের বাঘ আসার আগেই মনের বাঘ তাদেরকে ধ্বংস করে দেয়। আজকের পোষ্টটি বাছাই করার অন্যতম একটা কারন হলো, নিজের ভেতরে লুকিয়ে থাকা অদম্য শক্তিকে ভিন্নভাবে সকলের সামনে নিয়ে আসা এবং হৃদয়ের ভেতর নিভে থাকা আগুনকে জ্বালিয়ে দেয়া। লেখক খুব সুন্দরভাবে এবং যুক্তিসহকারে কিছু কথা উপস্থাপন করেছেন। যার ভেতরে আগুন নিভানো এবং যে সেটাকে পুনরায় জ্বালাতে পারে না, সে বেঁচে থেকেও অনেকটাই মৃত। দারুণ একটা যুক্তি দিয়েছেন লেখক।


যেমন ধরেন অনেক ছোট ব্যবসায়ী বা খেটে খাওয়া মানুষ। তাদের ভিতরে চেতনা আছে বিধায় তারা পরিশ্রম করে মেধা খরচ করে বড়লোক হয়ে গেছে। মেধার বিকাশ করতে হলে আপনার বিবেককে জাগাতে হবে। সেটিকে আপনি আগুনের মত দাউ দাউ করে জ্বালাতে হবে।


সত্যি নিজেকে সঠিক অবস্থানে নিয়ে যেতে চাইলে এবং নিজের ভেতরকার সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে চাইলে ভেতরে থাকা আগুনকে জ্বালাতে হবে, সেটাকে আরো বাড়িয়ে তুলতে হবে। তাহলে অন্য রকম একটা অনুপ্রেরণা নিজের মাঝে খুঁজে পাওয়া যায় এবং সফলতার শীর্ষ অবস্থানে পৌঁছানো সম্ভব হবে। আমি পারবো বা আমাকে পারতে হবে, অন্যরা পারলে আমি কেন পারবো না? একটা জেদ তৈরী করুন নিজের মাঝে এবং মনের আগুনকে আরো বেশী তেজী করে তুলুন, সব অসম্ভবই সম্ভব হয়ে যাবে।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 3 years ago 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আকলিমা আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। আপুর পোস্ট গুলো সবসময়ই দুর্দান্ত হয়। এই পোস্টটি এখনো পড়া হয়নি আমার। যাইহোক এটা ঠিক যে আত্নবিশ্বাস এবং ইচ্ছাশক্তি অনেক বড় ব্যাপার। কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই তীব্র ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাস থাকতে হবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

যখন থেকে ফিচার্ড আর্টিকেল পোস্ট শুরু হয়েছে তখন থেকেই ভাবছিলাম কখন আমার পোস্ট আসবে। আসলে এই বিষয়টা কিন্তু অনেক উত্তেজনা কর। আমার পোস্ট পছন্দ করেছেন এটা দেখেই ভীষণ ভালো লাগলো। আমার বাংলা ব্লগের নতুন নতুন সব উদ্বেগ গুলো নতুন আনন্দের সৃষ্টি করে। আর এই উদ্যোগটা আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে। অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 3 years ago 

ফিচার্ড আর্টিকেলে আকলিমা আপুর পোস্টটি বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।আপুর পোস্টগুলো অনেক ভালো হয় এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে থাকেন।
লেখাটি অনেক সুন্দর ভাবে লিখেছেন এবং পড়ে ভালো লাগলো।জীবনে যাই অর্জন করেন না কেন ইচ্ছাশক্তি আত্মবিশ্বাস থাকা প্রয়োজন প্রত্যেকে । সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দেখতে দেখতে ১৫টি এপিসোড হয়ে গেল। একে একে কমিউনিটির সকল ভালো ভালো ইউজাররা তাদের মূল্যায়ণ পেতে শুরু করেছে @rme দাদার উদ্যোগে। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সবার প্রিয় মুখ @bdwomen আপু তার পুরুস্কারটি পেয়েছেন। ধন্যবাদ দাদা আপনাকে। আর শুভ কামনা রইল @bdwomen আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38