"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৬৮ [ তারিখ : ০৯ - ০২ - ২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @sabbirakib


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

লেখক: মুহাম্মদ সাব্বির আকিব। জাতীয়তা: বাংলাদেশি। সাব্বির ভাই বাংলাদেশের চাঁদপুর জেলার বাসিন্দা। বর্তমানে উনি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে বসবাসরত। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে বর্তমানে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000093283.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000093282.jpg

আমার প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলী by @sabbirakib (তারিখ 08/02/2025)

সৈয়দ মুজতবা আলীর সাথে আমার পরিচয় শৈশবে। আমাদের পাঠ্যবইতে সৈয়দ মুজতবা আলীর রচনাগুলোর অন্তর্ভুক্তি ছিল। তার লেখা পড়ে বেশ মজা পেতাম। এজন্য নামটি সেই ছোটবেলাতেই অন্তরে গেঁথে যায়। তার প্রবাস বন্ধু রচনাটি কতবার যে পড়লাম তার কোন শেষ নেই! যতবারই পড়ি ততোবারই মজা লাগে, ভালো লাগে।...আমাদের বাংলাদেশে রম্য সাহিত্যিকের সংখ্যা খুবই কম। যে কয়জনই বা আছে, তারাও ঠিক সৈয়দ মুজতবা আলীর মত জমিয়ে লিখতে পারেনা। যার কারণে তাদের পাঠকও তেমন নেই। সৈয়দ মুজতবা আলী বাস্তব ঘটনাগুলোই গল্প আকারে প্রকাশ করতেন। যার কারনে তার গল্পগুলো ধরতে বা বুঝার জন্য পাঠকের খুব একটা কষ্ট হতোনা। উপরন্তু উপস্থাপনের জন্য সব সময় আনন্দ পাওয়া যেত। এ কারণেই আমি সৈয়দ মুস্তাফা আলীর লেখা একটু বেশি পছন্দ করতাম।...


"রম্য" কথাটির অভিধানিক অর্থ হলো মনোরম বা সুন্দর। শব্দটিকে কোনো রচয়িকার রচনার সাথেই বেশি ব্যাবহার হতে দেখেছি, পুরোটা হলো "রম্য রচনা"। রম্য রচনা সহজ ভাষায় বললে, যে রচনায় জীবনের ভালো-খারাপ অভিজ্ঞতা গুলোকে আরো উচ্চতর অর্থে বর্ণনা হয়, তখন সেই রচনাকে রম্য রচনা বলা হবে।

সৈয়দ মুজতবা আলীর সাথে অন্তত এমনই বিশেষ শব্দ ব্যাবহার সঠিক। তার লেখার মধ্যে যে মাধুর্যতা ও সৌন্দর্য আছে সেটা তাকে অন্যান্য লেখকদের থেকে আলাদা করে। আমাদের জীবনে পারিপার্শ্বিক বহু মজার কিংবা দুঃখের ঘটনাই ঘটে তবে সেটা গল্পের ভাষায় প্রকাশ করা খুবই শক্ত। সৈয়দ মুজতবা আলী, এখানেই তার লেখার ভাষা খুঁজে পান। উনি বাস্তব ঘটনাকে গল্প আকারে লিখতেন। সেই কারনে তার লেখার অর্থ বোঝার জন্য পাঠকদের খুব কষ্ট পেতে হতো না।

আজ আমার বাংলা ব্লগ স্ক্রল করার সময় সাব্বির ভাইয়ের ব্লগটি নজরে আসে। এবং আমার সবচাইতে ভালো লেগেছে বর্তমান পরিস্থিতিতে, ফেব্রুয়ারি মাসের বিশেষত্ব মাথায় রেখে পুরো মাসে জুড়ে উনি আমার বাংলা ব্লগে বই নিয়ে লিখবেন। সৈয়দ মুজতবা আলীকে নিয়ে তার লেখাটি আমার খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।


1000093282.jpg

ছবিটি সাব্বির ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

খুবই সুন্দর বিশ্লেষণ ধর্মী একটি লেখা আজকের ফিচার্ড আর্টিকেল এ স্থান পেয়েছে দেখে ভীষণ ভালো লাগলো। সাব্বির ভাইয়ের ফেব্রুয়ারী মাস কে কেন্দ্র করে বই নিয়ে লেখার উদ্যোগ ভীষণ ভালো লাগলো। ভাইয়াকে অভিনন্দন।

 last year 

দারুন একটি পোস্টকে ফিচার পোস্ট হিসেবে মনোনীত করা হয়েছে। সাব্বির আকিব ভাই এর সৈয়দ মুজতবা আলীকে নিয়ে লেখা পোস্টটি দারুন লাগলো পড়ে। তার জন্য শুভকামনা রইলো। সৈয়দ মুজতবা আলী আমারও প্রিয় একজন লেখক।

 last year 

একেবারে ভিন্ন রকমের একটা পোস্ট আজকের এই ফিচার্ড হিসেবে সিলেক্ট করা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এই পোস্টটা যদিও পড়া হয়নি তবে ফিচারডে দেখে ভালো লেগেছে। এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

প্রথমেই সাব্বির ভাইয়াকে অনেক অনেক অভিনন্দন। উনার লেখা পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখে অনেক ভালো লেগেছে। এই পোস্টটা কিন্তু অনেক বেশি ভিন্ন রকমের ছিল। যেটা ফিচারড আর্টিকেলে দেখে আমার অনেক ভালো লাগলো।

 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দারুন হয়েছে। সৈয়দ মুজতবা আলীর জীবনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পেরেও ভালো লেগেছে। অসাধারণ হয়েছে আজকের নির্বাচিত পোস্ট।

 last year 

আমার লেখাটি ফিচার্ড আর্টিকেল হওয়ায় ভালো লাগছে। অনেক উৎসাহ পেয়েছি৷ কমিউনিটি প্রতিষ্ঠাতার এমন একটি উদ্যোগ আমাদেরকে আরও ভালো কিছু করার প্রেরণা জোগায়।

আর হ্যাঁ, পুরো মাসেই আমি বই এবং বই/গল্প/কবিতা/লেখক/কবিদেরকে নিয়ে লেখব।

 last year 

ফিচার্ড আর্টিকেলে দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। সাব্বির ভাইকে অনেক অভিনন্দন। সৈয়দ মুজতবা আলী লেখকের সম্পর্কে অনেক কিছু জানতে পেরে বেশ ভালো লাগলো। ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62484.55
ETH 1780.70
USDT 1.00
SBD 0.38