"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৬৪ [তারিখ : ২০-১২-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed


অথরের নামঃমহিন আহমেদ । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- ভ্রমণ করা এবং গান গাইতে খুব পছন্দ করেন। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করেন। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


IMG_20231220_170139.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


IMG_20231220_170102.jpg

আর্ট পোস্ট || একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট (তারিখ ২০.১২.২০২৩

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। যাইহোক আজকে আমি একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। বাঁশির ম্যান্ডেলা আর্টটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে। তবে আর্ট সম্পন্ন করার পর সেই কষ্ট অনেকটা দূর হয়ে যায়। যাইহোক একটি বাঁশির ম্যান্ডেলা আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErY6uqbZikoVeFuuRS3hcVzsqRbciFobYzPWgyM9N9zUPRQ1GbsKSCxZQnDqgjykwzTtDQvXaADrswXv9PD1t9YNAbVYMcjyF7bk.jpg



ছবিটি নেয়া হয়েছে @mohinahmed এর পোস্ট থেকে


আমাদের কমিউনিটিতে যারা ছবি আঁকেন তাদের ভেতরে মহিলা মেম্বারদের প্রাধান্য বেশি। আজকের ফিচার পোস্ট খুঁজতে গিয়ে আমার হঠাৎ করে মহিন আহমেদের এই পোস্টটির দিকে চোখ চলে গেলো। মহিন আহমেদ এমন একজন ইউজার যিনি অতি অল্প সময়ে কমিউনিটিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। একটা সময় ব্লগারস অফ দা উইকে মহিলা মেম্বারদের জয়জয়কার ছিলো। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সেই ধারা ভাঙতে সমর্থ্য হয়েছেন। এখন বেশিরভাগ সময়ই তার দারুন অ্যাক্টিভিটিজ এর কারণে তাকে ব্লগারস অব দ্য উইকেট লিস্টে দেখা যায়। দারুন পরিশ্রমী এবং মেধাবী এই ইউজার আমার বাংলা ব্লগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কারণ তার মত ইউজারদের কল্যাণেই আমার বাংলা ব্লগ দিন দিন আরো সমৃদ্ধ হচ্ছে। আমি তার ভবিষ্যৎ সফলতা কামনা করছি।


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

মহিন আহমেদ ভাই আমার বাংলা ব্লগের একজন ভালো ইউজার। ভাইয়া সবসময় ইউনিক পোস্ট করে থাকেন। মহিন ভাইয়ের পোস্টগুলা আমি পড়ি। আজকের বাঁশির ম্যান্ডেলা অংকনটি অনেক অসাধারণ ছিল।
চমৎকার একটি ম্যান্ডেলার অংকন ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে, যা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। আসলে যেকোনো কাজের স্বীকৃতি পেলে আনন্দের সীমা থাকে না। ভাইয়া দোয়া করবেন, যেন সবসময় ভালো মানের পোস্ট শেয়ার করে এই প্লাটফর্মকে আরো সমৃদ্ধ করতে পারি। যাইহোক আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed ভাইকে দেখে খুব ভালো লাগলো।উনার পোস্টগুলো সবসময়ই কোয়ালিটিফুল হয়ে থাকে, বিশেষ করে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ এই পোস্টটি ফিচারড আর্টিকেলে আনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38