"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৬৫ [তারিখ : ০৪-০৪-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shyamshundor


অথরের নামঃবৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর) । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- অবিবাহিত । তার শখ- নতুন কিছু , শেখা নতুন মানুষের সাথে মিশতে তার খুব ভাল লাগে। তেমনি পছন্দ করেন বই পড়তে আর ঘুরে বেড়াতে। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :



Screenshot_20240404_112131.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


Screenshot_20240404_112038.jpg

লীগের প্রথম ক্রিকেট ম্যাচ (তারিখ ০৩.০৪.২০২৪

গত পর্বেই বলেছি যে আমাদের খেলা শুরু হবার কথা ছিল ১০.৩০ এ।কিন্তু প্রধান অতিথির বিলম্বের জন্য সেই খেলা শুরু হয় ১২.৩০ এ। যাই হোক প্রথমেই টস করা হলো।এবং দুর্ভাগ্যবসত আমরা টসে হেসে যাই। আমাদের প্ল্যান ছিল টসে জিতলে প্রথমে ব্যাটিং নেওয়া।কারন প্রচন্ড গরমে পিচ ব্যাটিং পিচে পরিণত হয়েছে।তাই রান ভাল আসবে। আর বেশি রানের টার্গেট দিলে বিপক্ষ দল চাপে পড়বে। আর তাছাড়া এই কড়া রোদের মাঝে ফিল্ডিং করলে পরে ক্লান্ত হয়ে ভাল ব্যটিং করা যাবে না।


99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY2b8FFBfc2uSuB6jn3WagNCCuksGatrE4ndpcnWos3zwzh2RZwfHJ8G4mka1BV5PTt4mNFzNduzH9Hsp6ypbg.jpg



ছবিটি নেয়া হয়েছে @shyamshundor এর পোস্ট থেকে


আমি ব্যক্তিগতভাবে খেলাধুলা অনেক পছন্দ করি। তবে সবচাইতে বেশি পছন্দ করি ক্রিকেট খেলা। আজকের ফিচার পোস্টের জন্য পোস্ট খুঁজতে গিয়ে হঠাৎ করে শ্যামসুন্দরের পোস্টটি দেখতে পেলাম। তিনি সেখানে তাদের কলেজের ক্রিকেট লিগের একটা ম্যাচের বর্ণনা দিয়েছেন। তার পোস্টটা পড়ে মনে হোলো খেলার হাইলাইটস গুলো আমি চোখের সামনে দেখতে পেলাম। চমৎকারভাবে তিনি তাদের পুরো খেলাটার বর্ণনা দিয়েছেন।

শ্যাম সুন্দর কমিউনিটির পরিচিত মেম্বারদের ভেতর একজন। বিশেষ করে কমিউনিটির হ্যাংআউটের কুইজ পর্বে তার দক্ষতার প্রমাণ সবাই দেখেছে। তার পোস্টটি পড়ে মনে হয়েছে আমি আমার কলেজের দিনগুলোতে ফিরে গিয়েছি। আমি আশা করবো তিনি তার সৃজনশীলতা দিয়ে আমার বাংলা ব্লগকে আরো সমৃদ্ধ করবেন। আমি তার সাফল্য কামনা করি।


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আমিও খেলাধুলা অনেক পছন্দ করি, ভাই তবে শ্যামসুন্দর যেভাবে এক্সপ্লেইন করেছে তা সত্যিই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সর্বোপরি শ্যামসুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া অনেক উৎসাহ পেলাম।

 2 years ago (edited)

ধন্যবাদ আমার পোস্টটিকে ফিচার্ড পোস্ট হিসেবে নির্বাচিত করার জন্য। অনেক সম্মানীত বোধ করছি এবং সেই সাথে নতুন উদ্যম পেলাম। আবারো ধন্যবাদ।

 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে শ্যামসুন্দর ভাইয়ার নামটা দেখে অনেক বেশি ভালো লাগলো। খেলাধুলা আমার কাছেও খুব ভালো লাগে। বিশেষ করে টিকেট খেলা দেখতে আমি নিজেও পছন্দ করি। ছোটবেলায় যখন বড় ভাইয়েরা ক্রিকেট খেলত তখন দেখতাম। যাইহোক অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে এই পোস্টটি ফিচারড আর্টিকেলে দেখে। অসংখ্য ধন্যবাদ পোস্টটা সিলেক্ট করার জন্য।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। যদিও খেলাধুলার বিষয়ে খুব একটা আইডিয়া নেই। তবে এই খেলাধুলা নিয়ে লিখা পোস্ট আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

 2 years ago 

অভিনন্দন @shyamshundor 🎉🥳🤗
আপনার চমৎকার পোস্টটি পড়লাম।
বেশ ভালো লেগেছে খেলা নিয়ে করা আপনার পোস্টটি। আর জেতার জন্য আপনাদের অভিনন্দন জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। @shyamshundor ভাইকে এটার জন্য অভিনন্দন জানাই। উনার অনেক সুন্দর একটা পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে। যেই পোস্টটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। খেলা তো আমি খুবই ভালোবাসি। ব্যক্তিগতভাবে আমার নিজের কাছেও খেলা অনেক বেশি ভালো লাগে। সময় করে আমি ওনার পুরো পোস্টটা পড়ে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ পোস্টটি বাছাই করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। উৎসাহিত হলাম অনেক।

 2 years ago 

ফিচারড আর্টিকেলের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। ক্রিকেট খেলা আমার অনেক ভালো লাগে। খেলাধুলা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো।ফিচারড আর্টিকেলে পোস্টি মনোনীত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60381.90
ETH 1620.13
USDT 1.00
SBD 0.38