"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭০৪ [ তারিখ : ১২-০৭ -২০২৫]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার -@green015


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখিকা: রিপা রায়। জাতীয়তা: ভারতীয়। স্টিমিট ইউজার আইডি @green015। বর্ধমান বিশ্ব বিদ্যালয় থেকে ইতিহাস বিষয় নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে উনি সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রিতে (এম.এ) অধ্যয়নরত। উনি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করেন। কবিতা লেখা ও ফুলের বাগান করা শখ,এছাড়া ব্লগিং, রান্না করা, ছবি আঁকা,গল্পের বই পড়া এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে উনি খুবই ভালোবাসেন


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000047294.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000047282.jpg

"টেস্টি আলু মোমো রেসিপি" by @green015 ( date 11.07.2025 )

আমাদের দেশের বেশ জনপ্রিয় একটি খাবার হচ্ছে মোমো।যেটা ময়দার পুর দিয়ে তৈরি করা হয়ে থাকে আর বেশ সময়সাপেক্ষও বটে।আর পুরের ভিতরে বিভিন্ন মাংস কিংবা সবজি সহযোগে তৈরি করা হয়ে থাকে।কিন্তু আমি এখানে তৈরি করেছি চালের গুঁড়ার পুরি দিয়ে আর আলু সহযোগে।আসলে চিকেন মোমো,ভেজ মোমো এবং আলু মোমো হয়ে থাকে।তাই আমি আমার প্রিয় আলুকেই বেছে নিয়েছি।আমি এই প্রথমবারের মতো মোমো রেসিপি তৈরি করলাম।তবে চালের গুঁড়া ব্যবহার করাতে আমাকে খামি তৈরি করতে অনেক সমস্যায় পড়তে হয়েছিলো।যাইহোক তারপরও এটি অনেক সুস্বাদু ও টেস্টি হয়েছিলো খেতে।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।--


মোমো ভারতের উওর, পূর্ব এবং উওর-পূর্বের সব কটি রাজ্যের অতি জনপ্রিয় খাবার। ময়দার পাতলা পরত দিয়ে মাঝে পুর হিসেবে মুরগি, সবজির ব্যবহার। ঠান্ডা জায়গার খাবার হলেও এখন সব দিকেই সুপরিচিত। পোস্ট কারী প্রথম বারের জন্য মোমো বানিয়েছেন। তবে উনি ময়দার লেচি ব্যবহার না করে চালের গুঁড়ার লেচির ভেতরে আলুর পুর দিয়েছেন। যদিও চালের গুঁড়া লেচি তৈরি করা বেশ ঝামেলার, তবুও শেষমেশ সেটা যে খুব সুস্বাদু হয়েছে তা বলাই বাহুল্য। আর মোমোকে এই অভিনব রূপে রাঙানোর জন্য রাঁধুনিকে ধন্যবাদ। প্রথম বার অনুযায়ী আলু বেছে নেওয়াও বুদ্ধিমানের, এমনিতে আলু লেখিকার প্রিয় উপাদানও বটে। নিজের মতো নতুন কিছু পদ রান্না করে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আসল আনন্দ লুকিয়ে আছে। সচরাচর বাড়ির বাইরে সবাই মোমো খাই কিন্তু বাড়িতে ভিন্ন ধারার মোমো সত্যিই অন্য রকমের অনুভূতি।

আজ মূলত আমার বাংলা ব্লগ স্ক্রল করতে করতে এই পোস্টটি আমার নজরে আসে। মোমোর প্রতি আমার ভালোবাসা থেকেই আজকের পোস্টটি বেছে নিলাম। যা বাকিদের নতুন কিছু চেষ্টা করার অনুপ্রেরণা দেবে।


ছবিটি @green015 ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

আমি চেষ্টা করি সবসময় আমার পোস্টগুলোতে ভিন্নতা আনার জন্য।আমি এই রেসিপিটিতে চালের গুঁড়া যুক্ত করে মোমোর আকৃতি তৈরি করতে সত্যিই বেশ মুশকিলে পড়েছিলাম।তাছাড়া এই রেসিপিটি আমি তৈরি করেছিলাম প্রথমবারের মতো।সত্যিই এটি খুবই মজার খেতে হয়েছিলো।রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।অনেক আনন্দিত ও অনুপ্রেরণা পেলাম আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করার জন্য এবং আমাকে এই সম্মান দেওয়ার জন্য।অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি এত সুন্দর প্রশংসামূলকভাবে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61897.09
ETH 1733.97
USDT 1.00
SBD 0.38