"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩১৮ [তারিখ : ২৭ -০৫-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya


অথরের নামঃতাসলিমা আক্তার সনিয়া । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং এক সন্তানের জননী । তার শখ- আর্ট করা, রান্না করা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


Screenshot_20240527_094230.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


Screenshot_20240527_094214.jpg

আর্ট :- ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং। (তারিখ ২৭.০৫.২০২৪)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম। আসলে পেইন্টিং করতে বসলেই আমার সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করতে সবথেকে বেশি ভালো লাগে। তাই জন্য এবারের পেইন্টিংটাও সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম। তবে আজকের ছবিতে, পাহাড়, নদী, ঘরবাড়ি এবং গাছপালা দেওয়ার চেষ্টা করলাম। আবার এখানে নদীতে একটা নৌকাও দিয়ে দিলাম। এক পাশে একটা ফুলের বাগান দিয়ে দিলাম। এই সবকিছু মিলিয়ে আজকের দৃশ্যটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আসলে পেইন্টিং করার সময় অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর করতে হয়। তারপরেও পুরো পেইন্টিংটা শেষ করার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbpCW2dZ9cWfnFCM9qcHwucxxXM9kdWukbr5zTVNrsfGYFm3QavVajzsTzS3w6bK7UPbhxzM2UFDLQ35KLkzZJTiJbAhL.jpg



ছবিটি নেয়া হয়েছে @tasonya এর পোস্ট থেকে


আজকে ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে সোনিয়া আপুর এই আর্ট পোস্টটা দেখে রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছি। অসাধারণ হয়েছে তার এই আর্টটি। তিনি যে এই ধরনের আর্ট পোস্ট প্রথম করেছেন তা নয়। কমিউনিটিতে তিনি সেরা আর্টিস্টদের একজন। এই দৃশ্যটা তিনি চমৎকার এঁকেছেন। সেই সাথে রংয়ের ব্যবহার ও দারুন হয়েছে। সবকিছু মিলিয়ে চোখে লেগে থাকার মতো একটি আর্ট।

তিনি যে শুধু চমৎকার আর্ট পোস্ট করতে পারেন তা নয়। সেই সাথে তিনি দারুন সব ডাই প্রজেক্টর তৈরি করতে পারেন। আবার বিভিন্ন কমিউনিটিতে এনএফটি আর্টেও তিনি সিদ্ধ হস্ত। চমৎকার সব রেসিপি তৈরিতে তার জুড়ি মেলা ভার। যেকোনো কনটেস্টে তিনি দুর্দান্ত সব পোস্ট নিয়ে হাজির হয়ে যান। সেই সাথে তিনি বিভিন্ন রকমের রিভিউ পোস্ট এবং ভ্রমণ বিষয়ক পোস্ট করতেও পছন্দ করেন। কমিউনিটির যে কয়েকজন মেম্বার সবচাইতে ভালো মানের কাজ করেন তিনি তাদের ভেতরে অন্যতম। আমি আশা করব তিনি তার সৃজনশীলতা দিয়ে আমার বাংলা ব্লগকে এগিয়ে নিতে সহায়তা করবেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

ক্যানভাসে সূর্যাস্তের পেইন্টিং অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি পেইন্টিং দেখে অনেক ভালো লাগলো। আর সোনিয়া আপু সবসময় দারুন দারুন পেইন্টিং করেন। আজকের পেইন্টিংটিও অসাধারণ ছিল।

 2 years ago 

সোনিয়া আপুর এই পেইন্টিং এর পোস্ট টি আমি দেখেছিলাম কিন্তু পড়া হয়নি। ফিচার আর্টিকেল হিসেবে মনোনীত করায় পোস্টটিকে পড়ার সুযোগ পেলাম। সোনিয়া আপু বরাবরই আমাদের মাঝে চমৎকার পেইন্টিং করে উপস্থাপন করে থাকেন যেগুলো অনেক বেশি দৃষ্টিনন্দন হয়ে থাকে। আশা করছি সোনিয়া আপু পরবর্তীতে আরো নতুন এবং দারুন দারুন পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

ক্যানভাসে করা পেইন্টিং দুর্দান্ত হয়েছে। এই ধরনের পেইন্টিং গুলো দেখে অনেক ভালো লাগে। রং তুলির এত সুন্দর ব্যবহার দেখে মুগ্ধ হয়েছি। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট খুবই ভালো হয়েছে।

 2 years ago 

আমাদের সোনিয়া আপু, খুবই গুণবতী ও পারদর্শী একজন ইউজার তা নতুন করে বলার কিছুই নেই। কেননা তার দক্ষতা ও সৃজনশীলতার প্রকাশ বহুবার দেখেছি। আর তাইতো আজ তার অসাধারণ এই পেইন্টিংটি ফিচার্ড আর্টিকেলে দেখে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সোনিয়া আপুর পেইন্টিংটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচিত করার জন্য।

 2 years ago 

সোনিয়া আপুর এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। আপু সব সময় বেশ সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেন।আজকের পেইন্টিংটিও বেশ সুন্দর হয়েছে। রং তুলির ছোয়ায় বেশ সুন্দর করে সূর্যাস্তের প্রকৃতির রুপ ফুটিয়ে তুলেছেন। সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আজকের ফিচার্ড পোস্ট হিসেবে আমার পোস্ট সিলেক্ট করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আমি সব সময় চেষ্টা করি সুন্দর পোস্ট করার। আজকের পেইন্টিং টা আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আমার পোস্ট সিলেক্ট করার জন্য।

 2 years ago 

ক্যানভাসে সূর্যাস্তের দৃশ্যটি দেখে অনেক ভালো লাগলো।পেইন্টিং টি দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি পেইন্টিং কালার কম্বিনেশন অসাধারণ ছিল।বেশ দক্ষতার সাথে রং তুলির ছোঁয়ায় অনেক সুন্দর ভাবে আপু আমাদের মাঝে পেইন্টিংটি উপস্থাপন করেছেন। পোস্টটি ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সৃজনশীল পোস্টগুলো যখন প্রতিনিয়ত মনোনীত হয় , তখন একটা আলাদা ভালো লাগা কাজ করে নিজের ভিতরে৷ কেননা এটা সত্যিই প্রশংসনীয় ব্যাপার, কেননা সব পোস্টের মাঝ থেকে এই আর্ট পোস্টটাকে মনোনীত হয়েছে দেখে খুশি হলাম, সোনিয়া আপু দারুণ আর্ট করেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59880.51
ETH 1574.21
USDT 1.00
SBD 0.42