"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬২ [তারিখ : ০৪-০৯-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - মহিন আহমেদ। জাতীয়তা- বাংলাদেশী।ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করেন এবং বৈবাহিক অবস্থা - বিবাহিত। দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলেন এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছেন। ভ্রমণ করতে খুব পছন্দ করেন সে সাথে ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করেন।স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২২ সালের জুন মাসে স্টিমিটে জয়েন করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2023-09-04-20-34-19-271-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErLu9BpxZCLnFQ6Hgs2XzDCaS59Tv4Vj7vjbc4yWgxkBiTPQRqpNBUm7ivM4WAb2C4v9whZVVXauPikX54riUqkzkprqHRS7irPY.jpeg

ডাই পোস্ট || রঙিন ফুলের ওয়ালমেট তৈরি... by @mohinahmed (04.09.2023 )

অনেকদিন পর আমি আবারো রঙিন ফুলের ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছিলাম। ফুলের ওয়ালমেট তৈরি করতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। ওয়ালমেটটি আরো আকর্ষণীয় করে তুলতে আমি সবুজ রঙের কাগজ দিয়ে পাতা তৈরি করেছি। মোটকথা যতটা সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।..


আজকের ফিচারড আর্টিকেল এর জন্য যখন পোস্ট বাছাই করছিলাম। তখন ঠিক এই পোস্টটাতে এসেই আমার চোখ আটকে গিয়েছিলো।কারণ পোস্টটি এবিবি ফিচার্ডের জন্য একেবারেই যোগ্য। কারণ এতো সুন্দর ভাবে করা ওয়ালমেটটি দেখতেই চোখ জুড়িয়ে যাবার মতোন।

এখন ব্যস্ততার জন্য হয়তো এই ওয়ালমেট কিংবা ফুলের কোনো কিছু তৈরি করা হয় না। কিন্তু একটা সময় ছিলো আমার খুব পছন্দের কাজের মধ্যে একটি ছিলো এই কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করা।আসলে এই ওয়ালমেট গুলো ঘরে সাঁজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু দেখতে সুন্দর লাগে বলেই কাজটা যে সহজ তা কিন্তু নয়। যেহেতু আমরা কমবেশি সবাই ফুলের ওয়ালমেট কখনো না কখনো তৈরি করেছি। তাই আমরা সবাই খুব ভালো করে জানি এটা বেশ সময় সাপেক্ষ একটি ব্যাপার।

আর এই ফুলের ওয়ালমেট গুলো যদি খুব সুন্দর ভাবে তৈরি করার ইচ্ছে থাকে, তাহলে যে দিকগুলোতে খুব বেশি খেয়াল রাখতে হয়। তা হলো কাগজের রং বাছাই করা, কাগজগুলো খুব সুন্দর ভাবে ভাঁজ করা, সেই সাথে খুব সময় দিয়ে করা।যার প্রতিটি ব্যাপারই এই পোস্টে পরিলক্ষিত।

ফুলের ওয়ালমেটটিতে হলুদ রঙের ফুল ব্যবহার করাতে অনেক বেশি সুন্দর লাগছে আর ফুটে উঠেছে।ওয়ালমেট এর কালার চয়েজ ছিলো অসাধারণ। আমার কাছে এই ব্যাপারটাই বেশ ভালো লেগেছে। কারণ বেগুনি রংয়ের ফ্রেমের সাথে, হলুদ ফুল খুব সুন্দর ভাবে কনট্রাস্ট হয়েছে। সেই সাথে হালকা সবুজ পাতা, সবমিলিয়ে দারুন। এটা যদি ঘরে সাঁজিয়ে রাখা হয় তাহলে ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে।

সেই সাথে যেটা না বললেই নয়। সেটা হলো, এই পোস্টটির ফটোগ্রাফি কোয়ালিটি যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, পোস্টটির অন্যান্য সবকিছুর মতোই। আসলে পোষ্টের ক্ষেত্রে আমাদের পোষ্টের বিষয়বস্তু যাই হোক না কেনো। পোস্টে কোনো ফটোগ্রাফি সংযুক্ত থাকলে, সেই ফটোগ্রাফি গুলো যদি অনেক কোয়ালিটি ফুল হয়। তাহলে পোস্টটা আপনা আপনি ই কোয়ালিটিফুল হয়ে যায়। এবং এই পোস্টটি ই এর একটি উদাহরণ।এমন একটা ওয়ালমেট ঘরে থাকলে মনটাই ভালো হয়ে যায়। কারন আমরা কমবেশি সবাই ফুল প্রেমী মানুষ। আর এমন ফুল যদি ঘরে থাকে তাহলে মন ভালো হতে বাধ্য তাই না।

সে সাথে আমরা বাজার থেকে কম বেশি অনেক শোপিস কিনি। কিন্তু নিজের হাতে তৈরি করা যেকোনো কিছুর প্রতি আবেগটা থাকে অনেক বেশি। সে কারণেই মহিন আহমেদ ভাইকে ধন্যবাদ জানাবো আমাদের কমিউনিটিকে এবং আমাদের এতো সুন্দর একটি ডাই প্রজেক্ট উপহার দেওয়ার জন্য।


32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErLu9BpxZCLnFQ6Hgs2XzDCaS59Tv4Vj7vjbc4yWgxkBiTPQRqpNBUm7ivM4WAb2C4v9whZVVXauPikX54riUqkzkprqHRS7irPY.jpeg

ছবি গুলো মহিন আহমেদ ভাই এর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের ফিচারড আর্টিকেলে এই পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোষ্ট নির্বাচিত করা হয়েছে।

 3 years ago 

আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আমারও মনে হয় শোপিস দিয়ে রুম না সাজিয়ে, নিজের তৈরি করা ওয়ালমেট বা রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দিয়ে রুম সাজালে বেশ ভালো হয়। কারণ অনেক আবেগ জড়িয়ে থাকে এগুলোর মধ্যে। দোয়া করবেন আপু যেন প্রতিনিয়ত এক্টিভ থাকতে পারি এই প্লাটফর্মে।

 3 years ago 

কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আসলে কাগজের ওয়ালমেট দেখতে অসাধারণ হয়ে থাকে। আজকের ফিচার আর্টিকেল - রাউন্ডে মহিন আহমেদ ভাইয়ের পোস্টটি দেখে খুব ভালো লাগলো। দারুন একটি পোষ্ট নির্বাচিত করা হয়েছে।

 3 years ago 

উনি খুব ভালো একজন ইউজার, এবং কমিউনিটির মধ্যে বেশ ভালো একটা এক্টিভিটি তৈরি করেছে, সে তার ইচ্ছাশক্তি এবং ক্রিয়েটিভিটি দিয়ে সবার মন জয় করেছে তার পোস্ট আজকে সিলেক্ট করা হয়েছে এজন্য তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণেই সবকিছু সম্ভব হচ্ছে ভাই। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নিজের সর্বোচ্চটা এখানে বিলিয়ে দিতে। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন। অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed ভাই কে দেখতে পেয়ে খুব ভালো লাগলো।মহিন আহমেদ ভাই সবসময় কোয়ালিটি ফুল পোস্ট করার প্রচেষ্টায় থাকে সেজন্যই তার পোস্ট এ ফিচারড আর্টিকেলে দেখতে পেলাম।

 3 years ago 

সত্যি বলতে একটা সময় আপনার পোস্ট গুলো প্রচুর ফলো করতাম ভাই। আপনার পোস্ট গুলো দেখে নিজেও চেষ্টা করতাম ভালো কিছু করতে। যাইহোক প্রতিনিয়ত আমাকে উৎসাহ যোগানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আজকে মহিন ভাইয়া এই পোস্টেফিচারড আর্টিকল হিসেবে নির্বাচিত করা হয়েছে দেখে খুবই ভালো লাগলো। কারণ ভাইয়া সবসময় নিজের তৈরি করা সুন্দর জিনিসগুলো আমাদের মাঝে শেয়ার করে থাকে। আমিও চেষ্টা করি সব সময় বাজার থেকে অথবা দোকান থেকে কোন কিছু না নিয়ে এসে নিজে তৈরি করে ঘরের সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য। ভাইয়া ওই কাজটা করতে পছন্দ করে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দারুনভাবে ভাইয়া পোস্টটি নির্বাচিত করা হয়েছে দেখে।

 3 years ago 

দোয়া করবেন আপু, সামনেও যেন নিজের এক্টিভিটি বজায় রাখতে পারি এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনাদের মন জয় করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মহিন ভাইয়ের ডাই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত হওয়ায় মহিন ভাইকে অভিনন্দন। আর ওয়ালম্যাটটি দেখতে বেশ সুন্দর হয়েছে। সুন্দর একটি ডাই পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচিত হওয়ায় বেশ ভালো লাগলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট মহিন ভাই তৈরি করেছে ওয়ালমেটটি দেখতে অনেক দারুন লাগছে।ভাইয়া একজন
ভালো ব্লগার । ফিচারড আর্টিকেলে ভাইয়ার পোস্টটি নির্বাচন করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি কোয়ালিটি সম্পন্ন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি সামনেও এই ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64542.43
ETH 1914.32
USDT 1.00
SBD 0.39