"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৪৬৮ [ তারিখ : ২৬-১০-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @neelamsamanta
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা। স্টিমিট প্লাটফর্মে যুক্ত হই ২০২৪ সালের মে মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
চার্ট পেপারে আমার ডিজাইন করা কিছু ড্রেস || একদা ফ্যাশন ডিজাইনিং পোর্টফলিও তে যা ছিল by @neelamsamanta (date 25 . 10. 2024 )
আমি সৃজনশীল মানুষকে ভীষণ পছন্দ করি, বিশেষ করে তাদের কাজকর্ম। লেখিকার যখন এ পোষ্টটি পড়ছিলাম, তখন তার চিন্তাভাবনা যেন আমার চোখের সামনে অনেকটাই সাদৃশ্য হয়ে উঠেছিল। ডিজাইন করা এমনিতেই বেশ কষ্টসাধ্য কাজ, তাও আবার সেটাও কাপড়ের জন্য ডিজাইন করা, এটা ভাবতেই যেন কিছুটা অবাক লাগছিল ।
কেননা এখানে সব দিক চিন্তাভাবনা করে এগোতে হয়। বিশেষ করে বিভিন্ন অঞ্চলের মানুষের রুচিবোধ বিভিন্ন রকম। তাছাড়া ডিজাইনগুলো যেহেতু কাপড় কেন্দ্রিক হবে, তাই প্রথমত যারা ডিজাইনরা আছে, তারা চেষ্টা করে তাদের ডিজাইনগুলো যেন মানসম্মত হয় এবং সেগুলো পরবর্তীতে বিভিন্ন কোম্পানির কাছে দিয়ে থাকে এবং কোম্পানিগুলো সেই ডিজাইন অনুযায়ী কাপড় তৈরি করে থাকে ।
লেখিকা এখানে তার বিগত জীবনের, ফ্যাশন ডিজাইন করা বিভিন্ন ক্যাটালগ দেখিয়েছে। যা অনেকটাই নান্দনিক। সবমিলিয়ে বলতে গেলে ভালোই লেগেছে ড্রেসের ক্যাটালগ গুলো।
লেখিকার এমন সৃজনশীল কার্যক্রম কে সাধুবাদ জানাই।যেহেতু পোস্টটা একটু ব্যতিক্রম ছিল, তাছাড়া উপস্থাপনা ছিল বেশ নজরকাড়া,তাই সবদিক বিবেচনা করে, লেখিকার এই পোস্ট কে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।
অনেক অনেক দিন পর ফিচারে এলাম। অত্যন্ত খুশি। আমি প্রতি নিয়তই চেষ্টা করি নতুন কি করা যায় বা কতখানি নিখুঁত এবং ব্যতিক্রমী কাজ করা যায়৷ আমার লক্ষ্যই থাকে আমার পোস্ট পড়ে পাঠকরা যেন নিরাশ বা হতাশ না হন।
আপনার ভালো লেগেছে৷ ফিচারে এনেছেন আমি অন্তর থেকে আনন্দ প্রকাশ করছি৷ আজ যেন ডবল ধামাকা৷ একেই বাড়ি ফেরার আনন্দ তারপর ফিচার। মনে হচ্ছে একটু উড়ে নিই। হা হা হা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। 💐💐💐
নীলম দিদির এই পোস্ট ফিচারড আর্টিকেলে দেখে অনেক ভালো লাগলো। আমার কাছে ওনার এই পোস্টটা অনেক বেশি সুন্দর লেগেছে দেখতে। তিনি আরো বেশি উৎসাহিত হবেন। উনার কাজগুলো এমনিতেই সুন্দর। আর উনার এরকম সুন্দর প্রতিভা অনেক ভালো লেগেছে দেখে।
ফিচারড আর্টিকেলে নীলম দিদির নামটি দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।দিদি বেশ ভালো লেখেন।পোস্টটি সত্যিই একটি ভিন্ন ধরনের পোস্ট ছিল।অনেক ধন্যবাদ দারুন একটি পোষ্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য ।
আজকের ফিচারড আর্টিকেলে নীলম দিদির এই ফ্যাশন ডিজাইনিং পোর্টফলি পোস্টটি মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। তার পুরো পোস্ট বেশ দুর্দান্ত ছিলো। সত্যি পোস্টটি অন্যরকম ছিলো।