"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৪৩ [ তারিখ : ২৫.০৮.২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @isratmim


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

নাম: ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছেন। গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে তিনি অবস্থান করছেন গাজীপুরে। স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য হওয়ায় তিনি অনেক উৎসাহিত ও আনন্দিত। বই পড়তে তিনি পছন্দ করেন, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করেন। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। তিনি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেন ২০২০ সালের ১৭ই ডিসেম্বর।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


চিংড়ি মাছ এবং নারকেল বাটা দিয়ে শাপলা রান্নার রেসিপি by @isratmim ( 24/08/2025)

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে নারকেল বাটা এবং চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপি। বর্তমানে এই বর্ষাকালের সিজনে কম বেশি সব জায়গায় শাপলা পাওয়া যায়। আমাদের বাসায় মাঝেমধ্যেই আনা হয়। এভাবে নারকেল দিয়ে শাপলা রান্না করে খাওয়ার মজাই আলাদা। আবার আমরা মাঝে মাঝে ভাজিও করে থাকি। তবে আমার কাছে ওরকম নারকেল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। যাইহোক, আমি চেষ্টা করেছি পুরো রেসিপিটা সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে প্রথমে শাপলার ডাটা গুলো আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। একটা পাতিলে শাপলাগুলো সিদ্ধ করে নিয়েছি। যেহেতু সিদ্ধ করার সময় শাপলা থেকে পানি বের হবে তাই আলাদা করে কোন পানি দিইনি। এবার একটা পাতিলে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। তারপর সেখানে পরিমান মত পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভেজে নিলাম। এরপর সেখানে কিছু চিংড়ি মাছ দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচড়া করে ভেজে নিয়েছি। এরপর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেল বাটা।----


লেখক তার পোস্টে সুন্দরভাবে ধাপে ধাপে রেসিপিটি উপস্থাপন করেছেন। উপকরণের তালিকা, রান্নার ধাপ, এমনকি ছবিসহ পুরো প্রক্রিয়াটি সাজানো হয়েছে দারুণভাবে। বর্ষার মৌসুমি শাপলা দিয়ে তৈরি এই ভিন্ন স্বাদের রান্না নিঃসন্দেহে সবার কাছে আকর্ষণীয় লাগবে। শাপলা আমাদের দেশীয় মৌসুমি সবজির মধ্যে একটি, আর বর্ষার এই সময়ে প্রায় সবখানেই এটি পাওয়া যায়। অনেকেই শাপলা ভাজা বা সাধারণ তরকারি করে খেয়ে থাকেন। কিন্তু লেখক এখানে একেবারেই অন্য রকম স্বাদ এনেছেন, নারকেল বাটা আর চিংড়ি মাছের সঙ্গে শাপলার মিলন সত্যিই অসাধারণ একটি রন্ধনশৈলী। এতে যেমন স্বাদের বৈচিত্র্য এসেছে, তেমনি আমাদের ঐতিহ্যবাহী রান্নার সঙ্গে আধুনিক উপস্থাপনাও যোগ হয়েছে। সবাইকে অনুরোধ, পোস্টটি পড়ে অবশ্যই মন্তব্য করবেন। আপনার অভিজ্ঞতা, পরামর্শ আর মতামত লেখককে আরও অনুপ্রাণিত করবে।


2.png

ছবিটি @isratmim আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41